আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Ansar VDP Unnayan Bank Job Circular 2026

প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি (Ansar VDP Unnayan Bank Job Circular) প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট ৩০০ জন যোগ্য নারী ও পুরুষ প্রার্থীর নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন
সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিচিতি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক (Ansar-VDP Unnayan Bank) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত সরকারি ব্যাংক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই ব্যাংকটি দেশের তৃণমূল পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যাংকটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত এবং দেশের বিভিন্ন জেলায় এর শাখা বিস্তৃত রয়েছে।
একনজরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Ansar VDP Unnayan Bank Job Circular বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্য টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক |
| পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ০৮-০৫-২০২৬ ইং |
| আবেদন শুরুর তারিখ | ১৪-০৫-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) |
| আবেদনের শেষ তারিখ | ১৩-০৬-২০২৬ ইং (বিকাল ০৫:০০ টা) |
| চাকরির ধরন | সরকারি (স্থায়ী) |
| পদ ক্যাটাগরি | ০১টি |
| মোট শূন্যপদ | ৩০০ জন |
| বেতন স্কেল | ৯,৩০০–২২,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী) |
| গ্রেড | ১৬তম |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদনের ওয়েবসাইট | avub.teletalk.com.bd |
| পরীক্ষা | সংশ্লিষ্ট বিষয়ে ‘Standard Aptitude Test’-এ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক |
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
পদ সংখ্যা: ৩০০ জন
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় টাইপিং গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২৮ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
আবেদন ফর্ম পূরণ ও জমাদানের শর্তাবলি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Ansar VDP Unnayan Bank Job Circular এর অন্তর্ভুক্ত পদে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২। ১৪ মে ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ১৩ জুন ২০২৬ (বিকাল ০৫:০০ টা) পর্যন্ত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
৩। ১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৪। শুধু অনলাইনে avub.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। মুদ্রিত বা হাতে লেখা কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৫। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রতিটি যোগ্য প্রার্থী একটি USER ID পাবেন। আবেদন ফর্ম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।
৬। অনলাইন আবেদন ফর্মে প্রার্থীর ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর এবং ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি (Passport Size) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
৭। ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
৮। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
৯। তথ্য যাচাই: প্রার্থীর নাম, পিতা-মাতার নাম ও জন্ম তারিখসহ সব তথ্য শিক্ষাগত সনদের মতো হুবহু হতে হবে। আবেদনকারীর প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি – Ansar VDP Unnayan Bank Job Circular এর চলমান শূন্যপদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।
নিয়োগ পরীক্ষার পদ্ধতি
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদে ১৬তম গ্রেডে নিয়োগ হবে। এজন্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা কম্পিউটার ব্যবহারের ওপর ‘ব্যবহারিক পরীক্ষা’ দেবেন। ব্যবহারিক পরীক্ষায় সফল হওয়ার পর চূড়ান্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।
কীভাবে প্রস্তুতি নেবেন?
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের “ডাটা এন্ট্রি অপারেটর” পদের নিয়োগ প্রস্তুতি বেশ কৌশলী হতে হবে। যেহেতু এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতার ওপর বেশি জোর দেওয়া হয়, তাই আপনাকে ধাপে ধাপে এগোতে হবে।
আপনার প্রস্তুতির সুবিধার্থে নিচে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া হলো:
১. লিখিত পরীক্ষা (Written Exam)
সাধারণত এমসিকিউ (MCQ) বা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লিখিত পদ্ধতিতে পরীক্ষা হতে পারে। Live MCQ ও Live Written অ্যাপে ১৪তম-২০তম গ্রেডের চাকরির বাটনে পড়াশোনা করে সহজেই প্রস্তুতি নিতে পারবেন।
ডাটা এন্ট্রি অপারেটর” পদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:
বাংলা: ব্যাকরণ অংশে জোর দিন (সন্ধি, সমাস, কারক-বিভক্তি, শুদ্ধিকরণ, এক কথায় প্রকাশ, পত্র-দরখাস্ত ইত্যাদি)।
ইংরেজি: Grammar (Tense, Sentence, Parts of Speech, Preposition, Translation) এবং গুরুত্বপূর্ণ কিছু Vocabulary পড়ে নিতে হবে।
গণিত: পাটিগণিতের সাধারণ নিয়ম (শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, গড়) এবং লসাগু-গসাগু থেকে প্রশ্ন বেশি আসে। শর্টকাট টেকনিকগুলো প্র্যাকটিস করুন।
সাধারণ জ্ঞান: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, বিশেষ করে আনসার ও ভিডিপি বাহিনীর ইতিহাস, ব্যাংকিং সেক্টর এবং বর্তমান সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ।
২. কম্পিউটার বিষয়ক জ্ঞান (Technical Knowledge)
লিখিত পরীক্ষায় কম্পিউটার সংক্রান্ত ২০-৩০ নম্বরের প্রশ্ন থাকতে পারে। এর জন্য নিচের বিষয়গুলো পড়ুন:
- হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে বেসিক ধারণা
- অপারেটিং সিস্টেম (Windows) এবং ফাইল ম্যানেজমেন্ট
- কি-বোর্ড শর্টকাট (যেমন: Ctrl+C, Ctrl+V, Alt+F4 ইত্যাদি)
- ইন্টারনেট, ইমেইল এবং সাইবার সিকিউরিটি
৩. ব্যবহারিক পরীক্ষা (Practical Test) – সবচেয়ে গুরুত্বপূর্ণ
- লিখিত পরীক্ষায় টিকলে আপনাকে কম্পিউটারে বসার সুযোগ দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এটিই আসল চ্যালেঞ্জ।
- টাইপিং গতি (Typing Speed): বাংলায় প্রতি মিনিটে অন্তত ২০-২৫ শব্দ এবং ইংরেজিতে ২৮-৩০ শব্দ টাইপ করার দক্ষতা অর্জন করতে হবে।
- সফটওয়্যার দক্ষতা: MS Word (ডকুমেন্ট ফরম্যাটিং), MS Excel (সাধারণ সূত্র বা Formula-র কাজ) এবং MS PowerPoint-এর ওপর ভালো দখল থাকতে হবে।
- সঠিকতা (Accuracy): শুধু দ্রুত টাইপ করলেই হবে না, বানান বা বিরাম চিহ্নের ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
টিপস: প্রতিদিন অন্তত ১ ঘণ্টা অভ্র (Avro) বা বিজয় (Bijoy) কি-বোর্ড ব্যবহার করে বাংলা টাইপিং প্র্যাকটিস করুন।
৪. মৌখিক পরীক্ষা (Viva Voce)
- ব্যহারিক পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভায় ডাকা হয়। এখানে সাধারণত প্রার্থীর আত্মবিশ্বাস, সাধারণ জ্ঞান এবং সংশ্লিষ্ট পদের কাজের প্রতি আগ্রহ যাচাই করা হয়।
- ব্যাংক সম্পর্কে জানুন (কবে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমান চেয়ারম্যান কে)।
- নিজের জেলা ও শিক্ষা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখুন।
- পোশাক-আশাকে পরিপাটি ও মার্জিত হোন।
FAQs – Ansar VDP Unnayan Bank Job Circular
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে আবেদনের শেষ তারিখ কবে?
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো ১৩ জুন ২০২৬ ইং বিকাল ০৫:০০ টা।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মোট কতটি পদে নিয়োগ দেওয়া হবে?
এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট ৩০০ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে?
স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার টাইপিং দক্ষতা থাকতে হবে — ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২৮ শব্দ এবং বাংলায় কমপক্ষে ২০ শব্দ।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনলাইনে আবেদন কোথায় করতে হবে?
http://avub.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদের বেতন কত?
নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯,৩০০–২২,৪৯০ টাকা বেতন পাবেন।
উপসংহার
আশা করি, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
দেশের সরকারি সেক্টরে ডাটা এন্ট্রি অপারেটর পদের মত ‘১৪তম-২০তম’ গ্রেডের বিভিন্ন পদে সারাবছর প্রচুর লোকবল নিয়োগ হয়। নিয়মিত পরীক্ষা ও পড়াশোনার মাধ্যমে এসব পরীক্ষায় সফল হতে চাইলে Live MCQ অ্যাপে ১৪তম-২০তম গ্রেডের চাকরির বাটনে প্রস্তুতি নিন এবং সবসময় থাকুন Exam-ready!
বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিভিন্ন গ্রেডের চাকরিসহ সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, ক্লাস, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই।
আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।



