আমাদের সম্পর্কে

Live MCQ™ অ্যাপের প্যারেন্ট কোম্পানি CrackTech Limited। চাকরিপ্রার্থী ও মেডিকেল স্টুডেন্টদের উচ্চশিক্ষার প্রস্তুতি সহজ করতে পাশে আছি আমরা!

CrackTech Limited - এর পক্ষ থেকে শুভেচ্ছা

অনুকরণ নয়, সৃষ্টিশীলতাই উৎকর্ষ [Ingenuity is the key to Excellence]

এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়েই CrackTech Limited-এর যাত্রা শুরু। আমরা বিশ্বাস করি, অন্যকে অনুসরণ নয় বরং নিজস্ব চিন্তা ও নতুন আইডিয়া দিয়েই দারুণ কিছু করা সম্ভব। তাই আমাদের টিম প্রতিনিয়ত নতুন ও কার্যকর সমাধান তৈরিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমাদের ৪টি নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে: Live MCQ™, Medical Higher Study™ (MHS), Live Written™ এবং Live Publications। প্রতিটি প্ল্যাটফর্মই নিজ নিজ ক্ষেত্রে নতুন একটি ধারণা নিয়ে তৈরি।

Live MCQ™ হলো CrackTech Limited-এর প্রথম উদ্যোগ। বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ অনলাইন এক্সাম প্ল্যাটফর্ম, যেখানে হাজারো চাকরিপ্রার্থী একই সঙ্গে পরীক্ষা দিয়ে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারেন। বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অনুশীলনের মাধ্যমে তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আরও আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিতে পারেন।

আমাদের মিশন

দেশের প্রতিটি চাকরিপ্রার্থীই প্রস্তুতির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতায় আটকে না থেকে যাতে ঘরে বসেই মানসম্পন্ন চাকরি প্রস্তুতির সকল রিসোর্স পেতে পারে এবং যোগ্যতা অনুযায়ী তার কাঙ্ক্ষিত চাকরি অর্জন করার সুযোগ পায়, প্রযুক্তি ও সঠিক গাইডলাইনের মাধ্যমে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আমাদের ভিশন

২০৩০ সালের মধ্যে এই প্ল্যাটফর্মের ম্যধ্যমে চাকরি প্রস্তুতি, পরীক্ষা ও ক্যারিয়ার সাফল্যের সব উপাদান দেশের প্রতিটি চাকরিপ্রার্থীর কাছে পোঁছে দেওয়া।

আমাদের মূল্যবোধ

মানসম্পন্ন কনটেন্ট

প্রতিটি প্রশ্ন, লেকচার, এবং নোট সাবজেক্ট এক্সপার্টদের রিভিউয়ের পর প্রকাশিত হয়

শিক্ষার্থী বান্ধব

যেকোনো উদ্যোগ নেওয়ার আগে আমরা সবসময় শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনা করি

ইনোভেশন

লাইভ এক্সাম থেকে শুরু করে পার্সোনাল স্মার্ট স্টাডি গাইড, আপডেটেড প্রযুক্তি ব্যবহারে আমরা এগিয়ে

নির্ভরযোগ্যতা

২২ লাখের বেশি চাকরি প্রার্থীর আস্থার প্লাটফর্ম Live MCQ™

আমাদের যাত্রা

২০১৬ Live MCQ™ যাত্রা শুরু

CrackTech Limited এর হাত ধরে যাত্রা শুরু করে Live MCQ™ প্ল্যাটফর্ম।

২০১৭ Live MCQ™ অ্যাপের লঞ্চ

দেশের প্রথম ও সর্ববৃহৎ চাকরি প্রস্তুতির অনলাইন প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু।

২০১৮ মেধাতালিকা ও PDF

মেধাতালিকা ও PDF লেকচার যুক্ত।

২০১৯ এক লাখ ইউজার অর্জন

মাত্র দুই বছরে এক লাখ অ্যাপ ডাউনলোড সম্পন্ন।

২০২০ ব্যবহার অভিজ্ঞতা উন্নয়ন

ট্যাব সাপোর্ট ও আর্কাইভ ফিচার আপডেট।

২০২১ সেন্ট্রাল ড্যাশবোর্ড

স্ট্যাটস, স্টাডি গ্রুপ ও নতুন হোমপেজ।

২০২২ লাইভ ক্লাস

লাইভ ক্লাস ও ভিডিও লেকচার উন্নয়ন।

২০২৩ Topic Guru ফিচার

টপিকভিত্তিক পড়াশোনার জন্য এক অনন্য ফিচার।

২০২৪ স্মার্ট প্র্যাকটিস

Multiplayer Quiz, Book Store, স্মার্ট সার্চ।

২০২৫ পরীক্ষার নতুন অভিজ্ঞতা

OMR Exam Mode, নতুন ভিডিও সেকশন।

২০২৬ Live MCQ Compass™

২০০ কোটি+ প্রশ্নোত্তর বিশ্লেষণে তৈরি ব্যক্তিগত স্মার্ট স্টাডি গাইড।

আপনার চাকরি প্রস্তুতি যাত্রা হোক আরও স্মার্ট

আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করে প্রস্তুতি শুরু করুন।