ব্লগJob Circularন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি | NTMC Job Circular 2026

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি | NTMC Job Circular 2026

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর রাজস্বখাতের শূন্যপদসমূহে জনবল নিয়োগের নিমিত্ত অনলাইন পদ্ধতিতে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহবান করা হয়েছে। মোট ৩টি ক্যাটাগরিতে ৩টি শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২৮ জুন ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। 

NTMC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬  সংক্ষিপ্ত তথ্য

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো। উল্লেখ্য এই ব্লগটি নিয়মিত আপডেট করা হয় এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের নতুন ব্লগ যুক্ত করা হয়। 

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (NTMC)
আবেদন শুরুর তারিখ০৭ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ২৮ জুন ২০২৬ (বিকেল ০৪:০০ টা)
চাকরির ধরনসরকারি (রাজস্বখাত)
পদ ক্যাটাগরি৩টি
মোট শূন্যপদ৩টি
বয়সসীমা১৮–৩২ বছর
আবেদন পদ্ধতিঅনলাইন

NTMC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬  সকল পদের বিস্তারিত তথ্য

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে মোট ৩টি ক্যাটাগরিতে ৩টি শুন্যপদে নিয়োগ প্রদান করা হবে। 

১। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬তম
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০টি শব্দ ও ইংরেজিতে ২০টি শব্দ।

২। পদের নাম: স্টোর কিপার
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬তম
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে MS Office-এ কাজ করার দক্ষতা।

৩। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেড: ২০তম
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের শর্তাবলি

১। প্রার্থীর বয়স: ক্রমিক নং ১ হতে ৩ এ বর্ণিত পদসমূহের ক্ষেত্রে প্রার্থীর বয়স ০৭ জুন ২০২৬ তারিখে ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। আবেদনের সময়সীমা: অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ এবং আবেদনের সময়সীমা ০৭ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ২৮ জুন ২০২৬ (বিকেল ০৪:০০ টা) পর্যন্ত।

৩। আবেদন ফি: ক্রমিক নং ১ ও ২ (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও স্টোর কিপার) পদের জন্য মোট ১১২ টাকা। ক্রমিক নং ৩ (অফিস সহায়ক) পদের জন্য মোট ৫৬ টাকা। অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) সকল পদে মোট ৫৬ টাকা।

৪। আবেদন ফি জমা দেওয়ার সময়: আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে আবেদনপত্র পূরণ করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত সকল তথ্য জানতে পেরেছেন। এবার NTMC-এর শূন্যপদসমূহের প্রস্তুতি নিতে Live MCQ™ ১৬তম থেকে ২০তম গ্রেডের চাকরি প্রস্তুতি প্যাকেজে এনরোল করুন। প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করতে Enroll Now বাটনে ক্লিক করুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৯ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।