ব্লগJob Circularবন অধিদপ্তর ফরেস্টার নিয়োগ বিজ্ঞপ্তি – Forest Department Forester Job Circular 2026

বন অধিদপ্তর ফরেস্টার নিয়োগ বিজ্ঞপ্তি – Forest Department Forester Job Circular 2026

বন অধিদপ্তর ফরেস্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, বন অধিদপ্তরে ফরেস্টার পদের নিয়োগ বিজ্ঞপ্তি – Forest Department Forester Job Circular প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ফরেস্টার পদে মোট ৩৮২ জন যোগ্য নারী ও পুরুষ প্রার্থীর নিকট থেকে ডাকযোগে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ ওয়েবসাইটের  Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন।

বন অধিদপ্তর পরিচিতি

বন অধিদপ্তর (Forest Department) বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এর সদর দপ্তর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। দেশের বনজ সম্পদ সংরক্ষণ, বনায়ন কার্যক্রম পরিচালনা, বন্যপ্রাণী সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বন অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করে। সুন্দরবনসহ দেশের সংরক্ষিত বনাঞ্চলগুলো এই অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

একনজরে বন অধিদপ্তর ফরেস্টার নিয়োগ বিজ্ঞপ্তি 

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – Forest Department Forester Job Circular বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্য টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামবন অধিদপ্তর
পদের নামফরেস্টার (Forester)
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ৭ মে ২০২৬ 
আবেদনের শেষ তারিখ১০ জুন ২০২৬ (বিকাল ৫:০০ টা)
চাকরির ধরনসরকারি (অস্থায়ী)
মোট শূন্যপদ৩৮২ জন
বেতন স্কেল৯,৭০০–২৩,৪৯০ টাকা
গ্রেড১৫তম গ্রেড
বয়সসীমা১৮–৩২ বছর
আবেদন পদ্ধতিডাকযোগে / সরাসরি
অফিসিয়াল ওয়েবসাইটbforest.gov.bd

বন অধিদপ্তর ফরেস্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদ সম্পর্কে 

১। পদের নাম: ফরেস্টার – Forester
পদ সংখ্যা: ৩৮২ জন
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
গ্রেড: ১৫তম গ্রেড
বয়স: ৭ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শারীরিক যোগ্যতা: উচ্চতা কমপক্ষে ১৬৩ সেন্টিমিটার এবং বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – Forest Department Forester Job Circular এর অন্তর্ভুক্ত পদে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২। ০৭ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও অন্যান্য কোটার ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুযায়ী বয়স শিথিলযোগ্য।

৩। www.bforest.gov.bd ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম (PDF) ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে।  

৪। পূরণকৃত আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি অফিস চলাকালীন সময়ে বন অধিদপ্তরের নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে। 

৫। ১০ জুন ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।  

৬। কোনো সরকারি বা আধাসরকারি সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৭। প্রার্থীদের পরপর লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিয়োগ বিধিমালা ২০২৬ অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত ও প্রাসঙ্গিক টেকনিক্যাল/সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৮। আবেদনকারীর প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবেদন প্রক্রিয়া

ডাকযোগে বা সরাসরি বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – Forest Department Forester Job Circular এর চলমান শূন্যপদে আবেদন করতে হবে। আবেদন ফরম ডাউনলোড করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

আবেদনপত্র পূরণ করে ডাকযোগে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (Level-1)-এ রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে।

আবেদনের ঠিকানা: প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

কীভাবে প্রস্তুতি নেবেন?

বন অধিদপ্তরের ফরেস্টার পদে নিয়োগ পরীক্ষায় পরপর তিনটি ধাপ: লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

  • লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও বন বিষয়ক টেকনিক্যাল জ্ঞানের উপর প্রশ্ন আসে, তাই ডিপ্লোমা কোর্সের পাঠ্যক্রম ভালোভাবে রিভাইজ করুন। 
  • শারীরিক পরীক্ষায় উচ্চতা ও বুকের মাপ যাচাই হওয়ায় আগে থেকেই নিজের শারীরিক যোগ্যতা নিশ্চিত করুন। 
  • মৌখিক পরীক্ষার জন্য বন বিভাগের ইতিহাস, সুন্দরবন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং বাংলাদেশের পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে জেনে রাখুন। 

FAQs – Forest Department Forester Job Circular 

বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনের শেষ তারিখ কবে? 

বন অধিদপ্তর ফরেস্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১০ জুন ২০২৬ ইং বিকাল ৫:০০ টা।

বন অধিদপ্তরে মোট কতটি পদে নিয়োগ দেওয়া হবে? 

এই বিজ্ঞপ্তির মাধ্যমে ফরেস্টার পদে মোট ৩৮২ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

বন অধিদপ্তর ফরেস্টার পদে আবেদন করতে কী যোগ্যতা লাগবে? 

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি পাস হতে হবে। পাশাপাশি উচ্চতা কমপক্ষে ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে।

বন অধিদপ্তর ফরেস্টার পদের বয়সসীমা কত? 

০৭ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

বন অধিদপ্তরে কীভাবে আবেদন করতে হবে? 

এই নিয়োগে অনলাইনে আবেদনের সুযোগ নেই। www.bforest.gov.bd ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে এবং ডাকযোগে বা সরাসরি নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে।

বন অধিদপ্তর ফরেস্টার পদের বেতন কত? নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৫তম গ্রেডে ৯,৭০০–২৩,৪৯০ টাকা বেতন পাবেন।

 উপসংহার

আশা করি, বন অধিদপ্তরের চলমান ফরেস্টার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

দেশের সরকারি সেক্টরে ফরেস্টারসহ ১৪তম–২০তম গ্রেডের বিভিন্ন পদে সারাবছর প্রচুর লোকবল নিয়োগ হয়। নিয়মিত পরীক্ষা ও পড়াশোনার মাধ্যমে এসব পরীক্ষায় সফল হতে চাইলে Live MCQ™ অ্যাপে ১৫তম গ্রেডের চাকরির বাটনে প্রস্তুতি নিন এবং সবসময় থাকুন Exam-ready! বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিভিন্ন গ্রেডের চাকরিসহ সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, ক্লাস, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই।

আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৮ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।