বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি – BJSC Job Circular 2026
প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি – BJSC Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত সহায়ক কর্মচারীর ৮টি ক্যাটাগরির বিভিন্ন পদে যোগ্য নারী ও পুরুষ প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরিচিতি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (Bangladesh Judicial Service Commission – BJSC) দেশের বিচার বিভাগীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এর সদর দপ্তর ঢাকার ১৫, কলেজ রোডে অবস্থিত। সারাদেশের জেলা জজ আদালত, অধস্তন আদালত, ট্রাইব্যুনাল এবং চিফ জুডিশিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসমূহের জন্য দক্ষ জনবল নিয়োগ ও ব্যবস্থাপনা এই কমিশনের প্রধান দায়িত্ব।
একনজরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি – BJSC Job Circular 2026 বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্য টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC) |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৩-০৫-২০২৬ ইং |
| আবেদন শুরুর তারিখ | ১৮-০৫-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) |
| আবেদনের শেষ তারিখ | ০৪-০৬-২০২৬ ইং (বিকাল ০৫:০০ টা) |
| চাকরির ধরন | সরকারি |
| মোট পদ ক্যাটাগরি | ৮টি |
| বয়সসীমা | ১৮–৩২ বছর (০১-০৫-২০২৬ তারিখে) |
| আবেদন ফি (১–৫ নং পদ) | ১১২ টাকা (Teletalk) |
| আবেদন ফি (৬–৮ নং পদ) | ৫৬ টাকা (Teletalk) |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদনের ওয়েবসাইট | bjsccr.teletalk.com.bd |
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদ বিস্তারিত
১। পদের নাম: সাঁটলিপিকার – Stenographer (DJ)
পদ সংখ্যা: ৬২টি
পদের নাম: স্টেনোগ্রাফার – Stenographer (CJM/CMM)
পদ সংখ্যা: ২০টি
গ্রেড: ১৩তম
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
আদালত: চিফ জুডিশিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
২। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর – Steno-Typist-cum-Computer Operator (DJ)
পদ সংখ্যা: ১৭৩টি
ডেনোটাইপিস্ট/সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (CJM/CMM)
পদ সংখ্যা: ৭৮টি
গ্রেড: ১৪তম
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
আদালত: জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনাল
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
৩। পদের নাম: বেঞ্চ সহকারী (DJ)
পদ সংখ্যা: ১১টি
গ্রেড: ১৫তম
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেঞ্চ সহকারী (CJM/CMM)
পদ সংখ্যা: ৬৯টি
গ্রেড: ১৬তম
বেতন: ৯,৩০০–২২,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি; কম্পিউটারে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে
৪। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (CJM/CMM)
পদ সংখ্যা: ১২টি
গ্রেড: ১৬তম
বেতন: ৯,৩০০–২২,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান
৫। পদের নাম: গাড়ি চালক – Driver (DJ)
পদ সংখ্যা: ১২টি
গ্রেড: ১৬তম
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান; বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী; অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
গাড়ি চালক (CJM/CMM)
পদ সংখ্যা: ০৮টি
গ্রেড: ১৬তম
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৬। পদের নামঃ জারীকারক (CJM/CMM)
পদ সংখ্যা: ১৩০টি
গ্রেড: ১৯তম
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান।
৭। পদের নাম: অফিস সহায়ক (CJM/CMM)
পদ সংখ্যা: ২৯৯টি
গ্রেড: ২০তম
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান।
৮। পদের নাম: নিরাপত্তা প্রহরী (DJ)
পদ সংখ্যা: ২৬টি
গ্রেড: ২০তম
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান
নিরাপত্তা প্রহরী (CJM/CMM)
পদ সংখ্যা: ৬৮টি
গ্রেডঃ ২০তম
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান
[H2 Tag] আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি – BJSC Job Circular 2026 এর অন্তর্ভুক্ত পদে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।
১। প্রার্থীর বয়স ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। আবেদনের সময়সীমা ১৮ মে ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ৪ জুন ২০২৬ (বিকাল ০৫:০০ টা) পর্যন্ত।
৩। শুধুমাত্র অনলাইনে https://bjsccr.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
৪। আবেদনপত্র সাবমিটের পর User ID প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk প্রি-পেইড মোবাইল থেকে আবেদন ফি জমা দিতে হবে। ১–৫ নং ক্রমিকের পদের জন্য ১১২ টাকা এবং ৬–৮ নং ক্রমিকের পদের জন্য ৫৬ টাকা (অফেরতযোগ্য)।
৫। অনলাইন আবেদন ফর্মে প্রার্থীর স্বাক্ষর (৩০০×৮০ Pixel, সর্বোচ্চ ৬০ KB) এবং রঙিন ছবি (৩০০×৩০০ Pixel, সর্বোচ্চ ১০০ KB) স্ক্যান করে আপলোড করতে হবে।
৬। ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
৭। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।
৮। আবেদনকারীর প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
[H2 Tag] আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি – BJSC Job Circular 2026 এর চলমান শূন্যপদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।
কীভাবে প্রস্তুতি নেবেন?
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই পদগুলোতে নিয়োগ পরীক্ষায় সাধারণত লিখিত পরীক্ষা, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসে, তাই সব বিষয়ে সমান মনোযোগ দিন। কম্পিউটার পদগুলোর জন্য বাংলা ও ইংরেজি টাইপিং দক্ষতা এবং MS Office-এ ভালো দখল রাখা জরুরি। সাম্প্রতিক বিষয়াবলি ও বিচার বিভাগ সম্পর্কে সাধারণ ধারণা রাখুন। সকল গ্রেডের সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক ও মডেল টেস্টে অংশ নিতে Live MCQ™ অ্যাপে প্রতিদিন প্র্যাকটিস করুন।
FAQs – BJSC Job Circular 2026
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে আবেদনের শেষ তারিখ কবে? BJSC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, অনলাইনে আবেদনের শেষ তারিখ ৪ জুন ২০২৬ ইং বিকাল ০৫:০০ টা।
BJSC নিয়োগে মোট কতটি পদ রয়েছে? এই বিজ্ঞপ্তিতে মোট ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন সংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে — সাঁটলিখিকার, স্টেনোগ্রাফার, সাঁটমুদ্রাক্ষরিক, বেঞ্চ সহকারী, অফিস সহকারী, গাড়ি চালক, জারীকারক, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী।
BJSC পদে আবেদন ফি কত? ১ থেকে ৫ নং ক্রমিকের পদের জন্য ১১২ টাকা এবং ৬ থেকে ৮ নং ক্রমিকের পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।
BJSC নিয়োগে বয়সসীমা কত? ০১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর।
BJSC নিয়োগে কোথায় আবেদন করতে হবে? https://bjsccr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
BJSC নিয়োগে পরীক্ষা পদ্ধতি কী? প্রথমে লিখিত পরীক্ষা, তারপর প্রযোজ্য পদের জন্য কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
উপসংহার
আশা করি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
দেশের বিচার বিভাগে এই ধরনের সরকারি পদে সারাবছর বিভিন্ন নিয়োগ হয়। নিয়মিত পরীক্ষা ও পড়াশোনার মাধ্যমে এসব পরীক্ষায় সফল হতে চাইলে Live MCQ™ অ্যাপে প্রস্তুতি নিন এবং সবসময় থাকুন Exam-ready! বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বিভিন্ন গ্রেডের চাকরিসহ সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, ক্লাস, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই।
আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।



