চলমান কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | DTE Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | DTE Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক/মনোটেকনিক ইনস্টিটিউটসমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহের রাজস্বখাতভুক্ত মোট ২০টি ক্যাটাগরিতে মোট ২৫১টি শূন্যপদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন। সরকারি চাকরির আরও ফলাফল প্রকাশ নোটিশ দেখতে চাইলে, দেখে নিতে পারেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তর পরিচিতি
কারিগরি শিক্ষা অধিদপ্তর (Directorate of Technical Education -DTE) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। অধিদপ্তরটির প্রধান কার্যালয় ঢাকার শের-ই-বাংলা নগর, আগারগাঁও প্রশাসনিক এলাকায় অবস্থিত। এই অধিদপ্তরের মূল দায়িত্ব হলো দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মান উন্নয়ন, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটসমূহ পরিচালনা এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা। কারিগরি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
একনজরে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – DTE Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE) |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৬-০৬-২০২৬ ইং (পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি) |
| আবেদন শুরুর তারিখ | ০১-০৭-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) |
| আবেদনের শেষ তারিখ | ২১-০৭-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা) |
| চাকরির ধরন | সরকারি (রাজস্বখাতভুক্ত, অস্থায়ী) |
| পদ ক্যাটাগরি | ২০টি |
| মোট শূন্যপদ | ২৫১টি |
| বয়সসীমা | ১৮–৩২ বছর |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত
১। পদের নামঃ ফার্মাসিস্ট
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড-১১তম)
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স।
২। পদের নামঃ হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৩। পদের নামঃ উচ্চমান সহকারী
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ২৩ শব্দ।
৪। পদের নামঃ ইউডিএ কাম ডাটা প্রসেসর
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ২৩ শব্দ।
৫। পদের নামঃ হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৬। পদের নামঃ কোষাধ্যক্ষ
পদ সংখ্যাঃ ০৫টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৭। পদের নামঃ সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৫টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
৮। পদের নামঃ লাইব্রেরিয়ান
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৯। পদের নামঃ কম্পাউন্ডার
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেটসহ ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
১০। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ২৮টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১১। পদের নামঃ স্টোর কিপার (সার্ভে)
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১২। পদের নামঃ ডাটা প্রসেসর
পদ সংখ্যাঃ ২৯টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১৩। পদের নামঃ এলডিএ কাম-ডাটা প্রসেসর
পদ সংখ্যাঃ ০৩টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১৪। পদের নামঃ হিসাব সহকারী
পদ সংখ্যাঃ ০৯টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
১৫। পদের নামঃ এল.ডি.এ কাম ক্যাশিয়ার
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১৬। পদের নামঃ এলডিএ কাম-টাইপিস্ট
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।
১৭। পদের নামঃ সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার
পদ সংখ্যাঃ ১১টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ।
১৮। পদের নামঃ ক্যাশ সরকার
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
১৯। পদের নামঃ ক্ষিত্যমান
পদ সংখ্যাঃ ০৮টি
বেতনঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯তম)
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে— (ক) গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল); অথবা (খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্লাস ও সিরামিক ট্রেডে NTVQF (Level-1) উত্তীর্ণ; অথবা (গ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ৬ (ছয়) মাস বা ৩৬০ (তিনশত ষাট) ঘণ্টা মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ।
২০। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১২৮টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০তম)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | DTE Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।
১। ০১/০৬/২০২৬ ইং তারিখে প্রার্থীদের বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২।অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ০১-০৭-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) থেকে ২১-০৭-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা) পর্যন্ত
৩। ক্রমিক নং ১ এ পরীক্ষার ফি মোট ১৬৮ টাকা, ক্রমিক ২ থেকে ১৭ পর্যন্ত পরীক্ষার ফি ১১২ টাকা এবং ক্রমিক নং ১৮ থেকে ২০ পর্যন্ত এবং সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি মোট ৫৬ টাকা।
৪। আবেদনপত্র Submit করার পর ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – DTE Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।
উপসংহার
আশা করি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। উল্লেখ্য, এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি; পূর্বে ১১/১১/২০২৫ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যেসকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।



