ব্লগJob Circularচলমান জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – NPA Job Circular 2026

চলমান জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – NPA Job Circular 2026

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – NPA Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, অর্থ বিভাগের অধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষের রাজস্বখাতভুক্ত মোট ০৭টি ক্যাটাগরিতে মোট ২১টি শূন্যপদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন। সরকারি চাকরির আরও ফলাফল প্রকাশ নোটিশ দেখতে চাইলে, দেখে নিতে পারেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচিতি

জাতীয় পেনশন কর্তৃপক্ষ (National Pension Authority – NPA) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ঢাকার কাকরাইলে অবস্থিত। জাতীয় পেনশন কর্তৃপক্ষের মূল দায়িত্ব হলো দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থা পরিচালনা ও তত্ত্বাবধান এবং নাগরিকদের জন্য একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা খাতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

একনজরে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – NPA Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামজাতীয় পেনশন কর্তৃপক্ষ (NPA), অর্থ বিভাগ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৯-০৬-২০২৬ ইং (২৯ জুন ২০২৬)
আবেদন শুরুর তারিখ০১-০৭-২০২৬ ইং (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ২৮-০৭-২০২৬ ইং (বিকেল ৪:০০ টা)
চাকরির ধরনসরকারি (রাজস্বখাতভুক্ত, অস্থায়ী)
পদ ক্যাটাগরি০৭টি
মোট শূন্যপদ২১টি
বয়সসীমা১৮–৩২ বছর
আবেদন পদ্ধতিঅনলাইন

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

১। পদের নামঃ সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় ৪ (চার) বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।

২। পদের নামঃ নিরীক্ষক
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় ৪ (চার) বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।

৩। পদের নামঃ ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।

৪। পদের নামঃ হিসাবরক্ষক
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।

৫। পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় দক্ষতা।

৬। পদের নামঃ ড্রাইভার
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) হালকা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৭। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৮টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – NPA Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৫/০৫/২০২৬ তারিখে অবশ্যই ১৮ থেকে বর্ণিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

২। অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ০১-০৭-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) থেকে ২৮-০৭-২০২৬ ইং (বিকেল ৪:০০ টা) পর্যন্ত  

৩। ক্রমিক নং ১ এর জন্য আবেদন ফি ২০০ টাকা ও সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা, ক্রমিক নং ২ এর জন্য ১৫০ টাকা ও সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা, ক্রমিক নং ৩ থেকে ৬ এর জন্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ক্রমিক নং ৭ এর জন্য ৫০ টাকা ও সার্ভিস চার্জ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

৪।আবেদনপত্র Submit করার পর ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – NPA Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি, জাতীয় পেনশন কর্তৃপক্ষের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৯ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।