ব্লগJob Circularক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি | SFDF Job Circular 2026

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি | SFDF Job Circular 2026

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SFDF Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান “ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন”-এর স্থায়ী শূন্য পদের বিপরীতে মোট ৪টি ক্যাটাগরিতে মোট ৪৪টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ ও প্যানেলভুক্তির লক্ষ্যে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। 

এক নজরে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো। বিশেষ দ্রষ্টব্য: এই আর্টিকেলটি নিয়মিত আপডেট করা হয় এবং ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নতুন বিজ্ঞপ্তিগুলো যুক্ত করা হয়। 

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (SFDF)
আবেদন শুরুর তারিখ২৮ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ২৭ জুলাই ২০২৬ (বিকেল ০৫:০০ টা)
চাকরির ধরনসরকারি (স্থায়ী, প্যানেলভুক্তি)
পদ ক্যাটাগরি৪টি
মোট শূন্যপদ৪৪টি
বয়সসীমা১৮–৩৫ বছর (পদভেদে)
আবেদন পদ্ধতিঅনলাইন

চলমান SFDF নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদের বিস্তারিত তথ্য

১। পদের নাম: উপজেলা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ১০টি
বেতন: ১৮,০০০–৩৬,৬৪০ টাকা
গ্রেড: ১০তম
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ বছর)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি। সরকারি/বেসরকারি সংস্থার দারিদ্র্য বিমোচন/ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞানসম্পন্ন বিভাগীয় প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

২। পদের নাম: মাঠ কর্মকর্তা
পদ সংখ্যা: ২৫টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪তম
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ বছর)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩। পদের নাম: অফিস সহকারী-কাম-ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ০৭টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪তম
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটরের দক্ষতা নিরূপণ পরীক্ষায় (Aptitude Test) উত্তীর্ণ হতে হবে।

৪। পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০২টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪তম
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত স্কুল হতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শর্তাবলি

১। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিপরীতে প্রদত্ত সর্বোচ্চ বয়সসীমা ০১/০৬/২০২৬ তারিখ পর্যন্ত গণনা করতে হবে এবং একই তারিখে বর্ণিত পদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ বছর হতে হবে। 

 ২. বিভাগীয় প্রার্থী বলতে এসএফডিএফ-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীকে বুঝাবে। 

৩। অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ২৮ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ২৭ জুলাই ২০২৬ (বিকেল ০৫:০০ টা) পর্যন্ত  

আবেদন ফি:

পদপরীক্ষার ফিসার্ভিস চার্জ (ভ্যাটসহ)মোট
উপজেলা ব্যবস্থাপক২০০/-২৩/-২২৩/-
মাঠ কর্মকর্তা১০০/-১২/-১১২/-
অফিস সহকারী-কাম-ডাটা এন্ট্রি অপারেটর১০০/-১২/-১১২/-
ড্রাইভার১০০/-১২/-১১২/-
অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী)৫০/-৬/-৫৬/-

আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে  ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং  বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

আশা করি,  ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এবার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের শূন্যপদসমূহের প্রস্তুতি নিতে Live MCQ™ ৯-২০ গ্রেডের চাকরি প্রস্তুতি কোর্সে এনরোল করুন। এখন Live MCQ™ প্লাটফর্মে চলছে Summer Sale স্পেশাল ডিসকাউন্ট অফার। স্পেশাল অফারে  ৯-২০ গ্রেডের চাকরি প্রস্তুতি কোর্সে Enroll করতে এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নিচের Enroll Now বাটনে ক্লিক করুন। আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৯ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

2 thoughts on “ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি | SFDF Job Circular 2026

  1. SFDF. এ তে কি অভিজ্ঞতা ছাড়া কোনো আবেদন করা হবে না

    1. সব পদে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। কিছু পদে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যায়, আবার কিছু পদে নির্দিষ্ট অভিজ্ঞতার প্রয়োজন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।