বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি | BSDB Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে মোট ৬টি ক্যাটাগরিতে মোট ৭৭টি শূন্যপদে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন।
এক নজরে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী (BSDB) |
| আবেদন শুরুর তারিখ | ২২ জুন ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২১ জুলাই ২০২৬ |
| চাকরির ধরন | সরকারি (অস্থায়ী) |
| পদ ক্যাটাগরি | ৬টি |
| মোট শূন্যপদ | ৭৭টি |
| বয়সসীমা | ১৮–৩২ বছর |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
BSDB নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদের বিস্তারিত তথ্য
১। পদের নাম: সহকারী হিসাব রক্ষক
পদ সংখ্যা: ০৫টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪তম
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
২। পদের নাম: টেকনিক্যাল সুপারভাইজার
পদ সংখ্যা: ৯৬টি
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
গ্রেড: ১৫তম
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানসহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি।
৩। পদের নাম: ড্রাফটসম্যান
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
গ্রেড: ১৫তম
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। যেকোনো স্বীকৃত ইপিটিআই থেকে সিভিল ড্রাফটিং-এ অন্যূন ৬ (ছয়) মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ।
৪। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১৮টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬তম
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। Computer Typing-এ গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
৫। পদের নাম: এক্সপার্ট উইভার
পদ সংখ্যা: ০৪টি
বেতন: ৯,০০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬তম
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোক) (টেক্সটাইল)। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান।
৬। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৪৩টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেড: ২০তম
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান।
আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি
১। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে ০১-০৬-২০২৬ তারিখে বয়সসীমা ১৮–৩২ বছর হতে হবে।
২। অনলাইনে আবেদন ও জমাদানের সময়সীমা ২২ জুন ২০২৬ থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত
৩। আবেদন ফি: ১–৫নং ক্রমিকের পদের জন্য মোট ১১২ টাকা। ৬নং ক্রমিকের জন্য মোট ৫৬ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য মোট ৫৬ টাকা।
৪। আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
আশা করি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এবার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে শূণ্যপদসমূহের প্রস্তুতি নিতে Live MCQ™ ৯ম থেকে ২০গ্রেডের চাকরি প্রস্তুতি প্যাকেজে এনরোল করুন। এখন Live MCQ™ এর বাচ্ছরিক ও ষাণ্মাসিক প্যাকেজগুলোতে চলছে Summer Sale অফার। অফারে প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করতে Enroll Now বাটনে ক্লিক করুন।



