ব্লগJob Circularচলমান প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | DCD Job Circular 2026

চলমান প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | DCD Job Circular 2026

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DCAO Job

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি- DCD Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত মোট ২৪টি ক্যাটাগরিতে শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন। সরকারি চাকরির আরও ফলাফল প্রকাশ নোটিশ দেখতে চাইলে, দেখে নিতে পারেন।

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় পরিচিতি

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (Office of the Chief Administrative Officer – DCD) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কার্যালয়টি ঢাকা সেনানিবাসের ১৯৮ নম্বরে অবস্থিত। এই কার্যালয়ের মূল দায়িত্ব হলো সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহের বেসামরিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করা। দেশের প্রতিরক্ষা খাতের প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

একনজরে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – DCD Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামপ্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD), প্রতিরক্ষা মন্ত্রণালয়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১১ জুন ২০২৬
আবেদন শুরুর তারিখ২১ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ১৫ জুলাই ২০২৬ (বিকেল ০৫:০০ টা)
পদ ক্যাটাগরি২৪টি
গ্রেড ১৩তম-২০তম 
বয়সসীমা১৮–৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর)
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের ওয়েবসাইটhttps://dcd.teletalk.com.bd

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

১। পদের নাম: সহকারী অধীক্ষক 
পদ সংখ্যা: ০১টি 
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) 
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেজসহ কম্পিউটার চালনার দক্ষতা।

২। পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিকম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দএবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।

৩। পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৪টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে।

৪। পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ১২টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ; এবং (ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।

৫। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৫টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।

৬। পদের নাম: নকশাকার গ্রেড-৩
পদ সংখ্যা: ০৩টি
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২ (দুই) বৎসর মেয়াদি ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ।

৭। পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ০২টি
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে।

৮। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৩৩টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ; এবং (ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে।

৯। পদের নাম: স্টোরম্যান
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেজসহ কম্পিউটার চালনার দক্ষতা।

১০। পদের নাম: কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান
পদ সংখ্যা ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৬ মাস মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ।

১১। পদের নাম: এমএস-২ (কম্পোজিটর)
পদ সংখ্যা: ০৩টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।

১২। পদের নাম: এমএস-২ (রিডার)
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ (এক) বৎসরের অভিজ্ঞতা।

১৩। পদের নাম: কাউন্টার ক্লার্ক
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ।

১৪। পদের নাম: ট্রেসার
পদ সংখ্যা: ০২টি
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেসিং বা ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ।

১৫। পদের নাম: বুক বাইন্ডার/টিম (বাইন্ডার)
পদ সংখ্যা: ০৩টি
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।

১৬। পদের নাম: ডেসপ্যাচ রাইডার
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং মটর সাইকেল চালানোর লাইসেন্স থাকিতে হইবে।

১৭। পদের নাম: ফটোকপি অপারেটর
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা; এবং (গ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা।

১৮। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ২৩টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৯। পদের নাম: বাবুর্চি
পদ সংখ্যা: ০২টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

২০। পদের নাম: সহকারী বাবুর্চি
পদ সংখ্যা: ০২টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

২১। পদের নাম: মেস ওয়েটার
পদ সংখ্যা: ০২টি বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২২। পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২৩। পদের নাম: মালী/গার্ডেনার
পদ সংখ্যা: ০২টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

২৪। পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী/খাকরব
পদ সংখ্যা: ০৪টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – DCD Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। প্রার্থীর বয়স ১৫ জুলাই ২০২৬ তারিখে ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ক্রমিক ২, ৪, ৫ ও ৮ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে।

৩। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি, পূরণকৃত Online Application Form ও Admit Card সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ০১ (এক) সেট ফটোকপি এবং ০৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত স্পষ্ট রঙিন ছবি দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণসহ মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী প্রভৃতি কোটার ক্ষেত্রে যথাযথ সনদপত্র দাখিল করতে হবে।

৪। এ নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারীকৃত সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।

৫। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৬। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৭। আবেদন ফি- ক্রমিক ১ থেকে ১৩ নং পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ক্রমিক ১৪ থেকে ২৪ নং পদের জন্য মোট ৫৬ টাকা। সকল পদে অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য আবেদন ফি মোট ৫৬ টাকা। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

বিশেষ দ্রষ্টব্যঃ আবেদনপত্র Submit করার পর ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি – DCD Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে https://dcd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষরের ছবি (৩০০×৮০ পিক্সেল) আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।

কিভাবে প্রস্তুতি নেবেন

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ১৩-২০তম গ্রেডে সার্কুলার প্রকাশ করা হয়ছে। তাই এইক্ষেত্রে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের শূন্যপদসমূহে প্রস্তুতি নেওয়ার জন্য কার্যকারী সমাধান হলো Live MCQ™ অ্যাপ। অ্যাপে থেকে ৯-২০ গ্রেডের চাকরি প্রস্তুতি কোর্সে এনরোল করুন। কোর্সে থাকা রুটিন অনুসরণ করে নিয়মিত ক্লাস করুন এবং লাইভ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করুন।

এখন Live MCQ™ অ্যাপে চলছে Summer Sale স্পেশাল ডিসকাউন্ট অফার। অফারে প্যাকেজ কিনে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রস্তুতি নিতে Enroll Now বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি, প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৯ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।