Live MCQ™ টপিক গুরু কী? | How to use Topic Guru
বিসিএস প্রিলিমিনারির সিলেবাসে একবার চোখ বুলালেই বোঝা যায়, প্রতিটি বিষয়ের ভেতরে অসংখ্য টপিক, আর প্রতিটি টপিকের ভেতরে আবার অসংখ্য সাবটপিক। কোথা থেকে শুরু করবেন, কোন বই থেকে কোন প্রশ্ন পড়বেন, রিভিশনের সময় নির্দিষ্ট টপিকের MCQ কোথায় পাবেন, এই প্রশ্নগুলোই চাকরিপ্রত্যাশীদের সবচেয়ে বেশি ভোগায়।
এই সমস্যার সমাধান হিসেবেই Live MCQ™ এনেছে টপিক গুরু (Topic Guru)। পুরো সিলেবাসকে ছোট ছোট টপিকে ভাগ করে প্রতিটি টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ এক জায়গায় সাজিয়ে দেয় এই ফিচার। পড়া শেষে সেই টপিক থেকেই নিজের মতো করে কুইজ দিয়ে প্রস্তুতি যাচাই করতে পারবেন।
এই লেখায় জানবেন Live MCQ™ টপিক গুরু আসলে কী, অ্যাপের কোথায় পাবেন, ধাপে ধাপে কীভাবে ব্যবহার করবেন এবং বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এটি কীভাবে কাজে লাগাবেন।
Live MCQ™ টপিক গুরু (Topic Guru) কী?
টপিক গুরু হলো Live MCQ™ অ্যাপের একটি প্রিমিয়াম ফিচার, যেখানে চাকরির পরীক্ষার বিশাল প্রশ্নভান্ডারকে বিষয়, টপিক ও সাবটপিক অনুযায়ী সাজানো হয়েছে। বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এখানে টপিক ধরে এক জায়গায় পাওয়া যায়।
সহজ করে বললে, কোনো নির্দিষ্ট টপিক পড়তে চাইলে আপনাকে আর একাধিক বই বা সোর্স ঘাঁটতে হবে না। টপিক গুরুতে সেই টপিক খুললেই তার সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা একসাথে পেয়ে যাবেন। উদাহরণ হিসেবে, শুধু বাংলা সাহিত্য বিষয়েই টপিক গুরুতে ১৫ হাজারের বেশি প্রশ্ন একসাথে পড়ার সুযোগ রয়েছে।
টপিক গুরু কীভাবে কাজ করে, তা নিতে পারেন আমাদের টপিক গুরু কী? | Live MCQ™ অ্যাপ ব্যবহারের ভিডিও গাইডলাইন থেকে।
একনজরে Live MCQ™ টপিক গুরু
টপিক গুরু কেন প্রয়োজন?
প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে তিনটি জিনিস লাগে: টপিকভিত্তিক পড়াশোনা, স্মার্ট রিভিশন এবং প্রচুর MCQ অনুশীলন। কিন্তু প্রস্তুতি নিতে গিয়ে বেশিরভাগ চাকরিপ্রত্যাশী কয়েকটি পরিচিত সমস্যায় পড়েন:
- বিশাল সিলেবাস থেকে নির্দিষ্ট টপিকের প্রশ্ন ও নির্ভরযোগ্য উত্তর খুঁজে পাওয়া কঠিন।
- পড়তে পড়তে গুরুত্বপূর্ণ টপিক, MCQ বা তথ্য বাদ পড়ে যায়।
- রিভিশনের সময় একাধিক বই থেকে শত শত সাবটপিকের প্রশ্ন খোঁজা ক্লান্তিকর ও সময়সাপেক্ষ।
- একই প্রশ্ন বারবার পড়তে গিয়ে নতুন প্রশ্নের জন্য সময় কমে যায়।
টপিক গুরু এই প্রতিটি সমস্যার সমাধান দেয়। টপিক ধরে পরিকল্পিতভাবে পড়লে ও রিভিশন দিলে সিলেবাসের বড় অংশ ধীরে ধীরে নিশ্চিতভাবে কভার হয়ে যায়।
টপিক গুরুতে কী কী আছে?
বিশাল টপিকভিত্তিক প্রশ্নভান্ডার
৭.৫ লাখ+ ৩১ হাজারের বেশি MCQ এবং ৫০ হাজারের বেশি টপিক ও সাবটপিক নিয়ে সাজানো আর্কাইভ। নতুন প্রশ্ন প্রতিনিয়ত যুক্ত হচ্ছে, তাই ভান্ডার আরও বাড়তে থাকবে।
বিষয় থেকে সাবটপিক পর্যন্ত ধাপে ধাপে সাজানো
প্রতিটি বিষয়ের ভেতরে টপিক, টপিকের ভেতরে সাবটপিক। যেমন বাংলা সাহিত্যের ভেতরে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, আর আধুনিক যুগের ভেতরে পিএসসির জন্য গুরুত্বপূর্ণ ১১ জন কবি-সাহিত্যিক।
ব্যাখ্যাসহ উত্তর
প্রতিটি প্রশ্নের সঙ্গে ব্যাখ্যা থাকে, যেখানে প্রশ্নের বাইরেও সংশ্লিষ্ট আরও তথ্য পাবেন। ফলে একটি প্রশ্ন পড়লে আশপাশের কয়েকটি প্রশ্নের প্রস্তুতিও হয়ে যায়।
Unique ফিল্টার
একই টপিকে একাধিক পরীক্ষায় আসা একই প্রশ্ন বাদ দিয়ে শুধু ইউনিক প্রশ্নগুলো দেখায়। এতে পুনরাবৃত্তি কমে, সময় বাঁচে।
বুকমার্ক ও Central Favorite
যেকোনো প্রশ্নে হার্ট রিঅ্যাক্ট দিয়ে বুকমার্ক করে রাখতে পারবেন। সব বুকমার্ক করা প্রশ্ন প্রিমিয়াম সেকশনের Central Favorite এ বিষয় অনুযায়ী জমা থাকে।
Random Quiz
পড়ার শুরুতে, মাঝপথে বা শেষে নির্দিষ্ট টপিক থেকে নিজের মতো করে কুইজ বানিয়ে পরীক্ষা দিতে পারবেন, সঙ্গে সঙ্গে ফলাফল ও পারফরম্যান্স বিশ্লেষণও দেখতে পাবেন।
অগ্রগতি ট্র্যাকিং
কোন টপিক বা সাবটপিক কতটা পড়া হয়েছে, কোন প্রশ্ন পড়েছেন আর কোনটা পড়েননি, অ্যাপ নিজেই তা ট্র্যাক করে প্রোফাইলে দেখায়।
পরিবর্তনশীল তথ্য
হালনাগাদ তথ্য ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আলাদা একটি টপিক আছে, যাতে সাম্প্রতিক বিষয়ের প্রস্তুতিও পিছিয়ে না থাকে।
Live MCQ™ টপিক গুরু কোথায় পাবেন?
টপিক গুরু পাবেন Live MCQ™ অ্যাপের প্রিমিয়াম সেকশনে। প্রথমে অ্যাপটি ইনস্টল করে নিন:
- Android: Google Play Store
- iPhone ও macOS: App Store
- Windows: Microsoft Store
মোবাইল নম্বর, Google বা Facebook অ্যাকাউন্ট দিয়ে লগইন করার পর প্রিমিয়াম সেকশনে গেলেই টপিক গুরু দেখতে পাবেন। ফিচারটির বিস্তারিত পরিচিতি দেখতে পারেন Live MCQ™ টপিক গুরু ফিচার পেইজে।
টপিক গুরু কীভাবে ব্যবহার করবেন? (ধাপে ধাপে)
নিচের ধাপগুলো পড়ার পাশাপাশি চাইলে টপিক গুরু ব্যবহারের ভিডিও টিউটোরিয়াল চালু রেখে অ্যাপে একসাথে মিলিয়ে নিতে পারেন।
- বিষয় বেছে নিন: প্রিমিয়াম সেকশন থেকে টপিক গুরুতে ঢুকে যে বিষয় পড়তে চান সেটি বেছে নিন, যেমন বাংলা সাহিত্য। চাইলে ওই বিষয়ের সব প্রশ্ন একসাথে দেখতে পারবেন।
- সাবটপিকে যান: নির্দিষ্ট অংশ পড়তে চাইলে All Subtopic থেকে প্রয়োজনীয় সাবটপিক বেছে নিন। প্রতিটি টপিকের ভেতরে আরও ছোট সাবটপিক আছে, প্রয়োজন অনুযায়ী যতটা গভীরে চান যেতে পারবেন।
- প্রশ্ন ও ব্যাখ্যা পড়ুন: প্রতিটি প্রশ্নের উত্তরের সঙ্গে ব্যাখ্যা পড়ুন। দরকার হলে Unique ফিল্টার চালু করে পুনরাবৃত্ত প্রশ্ন বাদ দিন।
- গুরুত্বপূর্ণ প্রশ্ন বুকমার্ক করুন: যে প্রশ্ন পরে আবার পড়তে চান, তাতে হার্ট রিঅ্যাক্ট দিন। এটি Central Favorite এ জমা থাকবে।
- Random Quiz দিন: পড়া শেষে Random Quiz এ যান। প্রশ্নের সংখ্যা (২০, ৩০, ৪০ বা আপনার পছন্দমতো) এবং সময় (৫, ১০, ২০ মিনিট ইত্যাদি) ঠিক করুন। প্রশ্ন কোথা থেকে আসবে সেটাও ফিল্টার করতে পারবেন: সব প্রশ্ন, শুধু ফেভারিট, পড়া প্রশ্ন অথবা না পড়া প্রশ্ন।
- ফলাফল দেখুন: সাবমিট করার সঙ্গে সঙ্গে নিজের পারফরম্যান্স দেখতে পাবেন। ভুলগুলো আবার পড়ে নিন।
- Central Favorite থেকে রিভিশন দিন: প্রিমিয়াম সেকশনের Central Favorite এ সব বুকমার্ক করা প্রশ্ন বিষয় অনুযায়ী ফিল্টার করে দেখতে পারবেন। কোন বিষয়ে কয়টি বুকমার্ক আছে, সেটাও পাশে দেখা যায়।
উদাহরণ: রবীন্দ্রনাথ ঠাকুর টপিক পড়বেন যেভাবে
ধরুন আপনি শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে পড়তে চান। টপিক গুরুতে এই পথে যান:
বাংলা সাহিত্য → বাংলা সাহিত্যের আধুনিক যুগ → পিএসসির জন্য গুরুত্বপূর্ণ ১১ জন কবি-সাহিত্যিক → রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রযুগ
ব্যস, এই টপিকের সব প্রশ্ন ও ব্যাখ্যা আপনার সামনে। পড়া শেষে এই টপিক থেকেই ১০ মিনিটের একটি Random Quiz দিয়ে দেখে নিন কতটা মনে রাখতে পেরেছেন।
টপিক বাছাই, বুকমার্ক, Random Quiz ও Central Favorite ব্যবহারের পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হয়েছে আমাদের টপিক গুরু ভিডিও গাইডলাইনে।
চাকরির প্রস্তুতিতে টপিক গুরু কীভাবে উপকারী?
বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতিতে
পিএসসির সিলেবাস টপিক ধরে সাজানো, টপিক গুরুও তাই। বিসিএস প্রিলিমিনারি সিলেবাস পাশে রেখে প্রতিটি টপিক ধরে পড়লে কোনো অংশ বাদ পড়ার ভয় থাকে না। বাংলা সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলির মতো বড় বিষয়গুলো ছোট ছোট অংশে ভেঙে শেষ করা সহজ হয়। শুরু থেকে পুরো পরিকল্পনা সাজাতে দেখুন বিসিএস প্রস্তুতির সম্পূর্ণ গাইডলাইন।
ব্যাংক জব প্রস্তুতিতে
ব্যাংক পরীক্ষায় গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কিছু টপিক বারবার আসে। টপিক গুরুতে সেই টপিকগুলোর প্রশ্ন আলাদা করে অনুশীলন করে দুর্বলতা দ্রুত কাটিয়ে উঠতে পারবেন।
৯ম থেকে ২০তম গ্রেড, প্রাইমারি ও NTRCA প্রস্তুতিতে
বিভিন্ন গ্রেডের চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি ও গণিতের মৌলিক টপিকগুলোই মূল ভরসা। টপিক গুরু দিয়ে এই টপিকগুলো গুছিয়ে পড়ুন, আর পড়ার রুটিন মিলিয়ে নিন ৯ম থেকে ১৩তম গ্রেড প্রস্তুতি রুটিন অথবা ১৪তম থেকে ২০তম গ্রেড প্রস্তুতি রুটিন থেকে।
দুর্বল টপিক চিহ্নিত করে শক্তিশালী করা
Random Quiz এর ফলাফল আর অগ্রগতি ট্র্যাকিং দেখে বুঝবেন কোন টপিকে আপনি পিছিয়ে। সেই টপিকে বারবার ফিরে গিয়ে পড়লে ও কুইজ দিলে দুর্বলতাই একসময় শক্তির জায়গা হয়ে ওঠে।
শেষ মুহূর্তের দ্রুত রিভিশনে
পরীক্ষার আগে পুরো বই আবার পড়ার সময় থাকে না। Central Favorite এ জমা রাখা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তখন আপনার রিভিশন নোট। শুধু ফেভারিট প্রশ্ন থেকে Random Quiz দিয়ে কম সময়ে বেশি রিভিশন সেরে নিতে পারবেন।
টপিক গুরু ব্যবহারের স্মার্ট কৌশল
৭.৫ লাখ+ ের বেশি প্রশ্ন একজনের পক্ষে সব পড়ে শেষ করা সম্ভব নয়, প্রয়োজনও নেই। টপিক গুরু থেকে সর্বোচ্চ ফল পেতে এভাবে এগোন:
- সিলেবাস ধরে দুর্বল টপিক বাছুন: পিএসসির সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো কঠিন লাগে, যেখানে কনসেপ্ট পরিষ্কার নয় বা জ্ঞানের গভীরতা কম, সেগুলো আগে ধরুন।
- একবারে একটি সাবটপিক: বড় টপিক একবারে না পড়ে সাবটপিক ধরে শেষ করুন।
- পড়ার সময়ই বুকমার্ক: যেটা মনে রাখা কঠিন মনে হয়, সঙ্গে সঙ্গে হার্ট দিয়ে রাখুন।
- না পড়া প্রশ্ন থেকে কুইজ: নতুন প্রশ্নে নিজেকে যাচাই করতে Random Quiz এ "না পড়া" ফিল্টার ব্যবহার করুন।
- সাপ্তাহিক ফেভারিট রিভিশন: সপ্তাহে অন্তত একদিন শুধু Central Favorite থেকে কুইজ দিন।
টপিক গুরু কি ফ্রি নাকি প্রিমিয়াম?
টপিক গুরু Live MCQ™ এর একটি প্রিমিয়াম ফিচার। তবে নতুন ইউজাররা অ্যাপ ইনস্টল করে প্রথমবার লগইন করলে ৭ দিনের ফ্রি ট্রায়ালে টপিক গুরুসহ সব প্রিমিয়াম ফিচার ব্যবহার করে দেখতে পারবেন। ফিচারটি কাজে লাগলে নিজের প্রয়োজন অনুযায়ী Live MCQ™ প্যাকেজ বেছে নিতে পারেন।
টপিক গুরুর সঙ্গে কাজে লাগবে Live MCQ™ এর আরও কিছু ফিচার
- Live MCQ™ Compass: প্রস্তুতির দিক নির্দেশনা ও পরিকল্পনায় সহায়তা।
- স্মার্ট সার্চ: যেকোনো প্রশ্ন বা তথ্য দ্রুত খুঁজে পেতে।
- জব সল্যুশন: বিগত বছরের চাকরির পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ।
- সেন্ট্রাল আর্কাইভ: সব প্রশ্ন এক আর্কাইভে।
- Wrong & Unanswered: পরীক্ষায় ভুল ও উত্তর না দেওয়া প্রশ্ন আলাদা করে রিভিশন।
FAQ
১. Live MCQ™ টপিক গুরু কী?
টপিক গুরু হলো Live MCQ™ অ্যাপের একটি প্রিমিয়াম ফিচার, যেখানে চাকরির পরীক্ষার ৭.৫ লাখ+ ৩১ হাজারের বেশি MCQ বিষয়, টপিক ও সাবটপিক অনুযায়ী ব্যাখ্যাসহ সাজানো আছে।
২. অ্যাপের কোথায় টপিক গুরু পাব?
অ্যাপে লগইন করার পর প্রিমিয়াম সেকশনে টপিক গুরু পাবেন।
৩. টপিক গুরুতে কতগুলো টপিক আছে?
৫০ হাজারের বেশি টপিক ও সাবটপিক আছে, এবং নিয়মিত নতুন প্রশ্ন যুক্ত হচ্ছে।
৪. Random Quiz এ প্রশ্নের সংখ্যা ও সময় কি নিজে ঠিক করা যায়?
হ্যাঁ। প্রশ্নের সংখ্যা ও সময় দুটোই নিজের সুবিধামতো ঠিক করা যায়। প্রশ্ন সব থেকে, শুধু ফেভারিট থেকে, পড়া বা না পড়া প্রশ্ন থেকে আসবে কি না সেটাও বেছে নিতে পারবেন।
৫. বুকমার্ক করা প্রশ্ন কোথায় পাব?
প্রিমিয়াম সেকশনের Central Favorite এ সব বুকমার্ক করা প্রশ্ন বিষয় অনুযায়ী ফিল্টার করে দেখতে পারবেন।
৬. টপিক গুরু কি ফ্রিতে ব্যবহার করা যায়?
এটি প্রিমিয়াম ফিচার। তবে নতুন ইউজাররা ৭ দিনের ফ্রি ট্রায়ালে ব্যবহার করে দেখতে পারবেন।
৭. কোন কোন পরীক্ষার প্রস্তুতিতে টপিক গুরু কাজে লাগবে?
বিসিএস, ব্যাংক, প্রাইমারি, NTRCA, ৯ম থেকে ২০তম গ্রেড, বার কাউন্সিল, বিজেএসসহ প্রায় সব প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায়।
৮. টপিক গুরু ব্যবহারের ভিডিও গাইডলাইন কোথায় পাব?
Live MCQ™ এর YouTube চ্যানেলে টপিক গুরু কী? ভিডিওটি দেখে পুরো ব্যবহারপদ্ধতি জেনে নিতে পারবেন।
৯. সব প্রশ্ন কি পড়তে হবে?
না। সিলেবাস অনুযায়ী আপনার দুর্বল ও কঠিন টপিকগুলো বেছে নিয়ে পড়ুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন বুকমার্ক করুন এবং বারবার কুইজ দিন।
মন্তব্য
মন্তব্য লোড হচ্ছে…
মন্তব্য করতে লগইন করুন
এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।