সকল ব্লগ
Live MCQ Features

Live MCQ Offline Section: ইন্টারনেট ছাড়াই চলবে পড়াশোনা ও পরীক্ষা

⚙️ আপডেটের ভার্সন: v6.2 🕓 রিলিজ তারিখ: ৫ নভেম্বর ২০২৫ ⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯ ✅ আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আমরা নিয়ে এসেছি Live MCQ অ্যাপের সবচেয়ে…

Live MCQ Offline Section: ইন্টারনেট ছাড়াই চলবে পড়াশোনা ও পরীক্ষা

⚙️ আপডেটের ভার্সন: v6.2
🕓 রিলিজ তারিখ: ৫ নভেম্বর ২০২৫
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯

✅ আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আমরা নিয়ে এসেছি Live MCQ অ্যাপের সবচেয়ে কাঙ্ক্ষিত আপডেট ⎯ Live MCQ Offline Section!

Live MCQ টিম আজ সত্যিই আনন্দিত, কারণ আমরা জানি - অনেক সময় ইন্টারনেট না থাকা বা দুর্বল সংযোগের কারণে প্রস্তুতি থেমে যায়। এখন থেকে, নেট না থাকলেও পড়াশোনা ও পরীক্ষা দুটোই চলবে নিরবচ্ছিন্নভাবে!
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
✅ Playstore-এ ইতোমধ্যে আপডেট লাইভ হয়েছে। অনুগ্রহ করে নিচের লিংক থেকে অ্যাপ আপডেট করে নিন।
🔗 Android অ্যাপ আপডেট লিংক: Live MCQ App
⭕️ Appstore-এ আপডেট লাইভ হতে কিছু সময় লাগতে পারে। আপডেট লাইভ হওয়া মাত্র আমরা পোস্ট দিয়ে জানিয়ে দিব।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯

📴 Offline Section

অ্যাপের হোমপেজে "Exam Section" বাটনের ঠিক নিচেই এখন দেখতে পাবেন নতুন "Offline Section বার"।

📶 শুরুতে ইন্টারনেট সংযোগ থাকা অবস্থায় (Wi-Fi বা মোবাইল ডাটা ব্যবহার করে) অফলাইন ডাটাবেইজটি একবার ডাউনলোড করে নিন। তারপর থেকে যেকোনো সময়, যেকোনো জায়গায় - একদম অফলাইনে পড়াশোনা ও পরীক্ষা দিতে পারবেন।

✅ অফলাইন সেকশনে বর্তমানে দুইটি ফিচার যুক্ত করা হয়েছে -

  • টপিকগুরু সেকশন
  • এক্সাম সেকশন

চলুন, দুইটি ফিচারের বিস্তারিত জেনে নিই।

❑ টপিকগুরু সেকশন - অফলাইনেই টপিকগুরুর সব তথ্য

*️⃣ মাল্টি-ফিল্টার অপশন:
এখন অফলাইনে থাকলেও প্যাকেজ অনুযায়ী Topic Guru’র সব তথ্য ও প্রশ্নে পূর্ণ Access থাকবে। সঙ্গে থাকছে একদম নতুন স্মার্ট মাল্টি-ফিল্টার অপশন - যাতে পড়াশোনা হবে আরও নির্দিষ্ট ও সুবিধাজনক।
➝ এই ফিচারের মাধ্যমে আপনি বিষয়ভিত্তিক, জব ক্যাটেগরি ও ফ্যাকাল্টি-ভিত্তিকভাবে প্রশ্ন বাছাই করতে পারবেন। অর্থাৎ, চাইলে শুধু বাংলা, শুধু BCS, বা শুধু IBA ফ্যাকাল্টি - যে কোনো নির্দিষ্ট এক বা একাধিক ফিল্টার সিলেক্ট করে একদম নিজের মতো করে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
➝ অনলাইন ভার্সনে Topic Guru-তে জব ক্যাটেগরি বা ফ্যাকাল্টি অনুযায়ী ফিল্টার করা যায় না; প্রতিবার আলাদা আলাদা বাটনে যেতে হয়। কিন্তু Offline Section-এ এক জায়গা থেকেই সহজে সব ফিল্টার সিলেক্ট ও পরিবর্তন করা যাবে এক ক্লিকেই।

*️⃣ দুই মোডে পড়াশোনা:
i) Reading Mode:
ব্যাখ্যাসহ উত্তর দেখা যাবে; স্পিড কন্ট্রোল ও অটো স্ক্রলসহ দ্রুত রিডিংয়ের সুবিধা।
ii) Practice Mode:
শুধু প্রশ্ন দেখা যাবে; উত্তর ও ব্যাখ্যাও দেখতে পারবেন এক ক্লিকে। এছাড়াও, প্রশ্নগুলোকে Favorite, Read বা Unread হিসেবে মার্ক করার সুবিধাও থাকছে Online ভার্সনের মতোই।

❑ এক্সাম সেকশন - ইন্টারনেট ছাড়াই পরীক্ষা

এখন প্যাকেজ অনুযায়ী আর্কাইভের সব এক্সাম অফলাইনেও দিতে পারবেন!
*️⃣ ইন্টারনেট ছাড়াই আপনার সর্বশেষ Synced আর্কাইভ থেকে পরীক্ষা দেওয়া, ফলাফল দেখা, প্রশ্ন মার্ক করা - সব কিছুই করা যাবে।

✅ উল্লেখ্য, লাইভ এক্সাম দিতে যেহেতু নেট প্রয়োজন, তাই লাইভ এক্সাম দিতে আপনাকে নেট অন করতে হবে।

*️⃣ টপিকগুরুর সেকশনের মতো এখানেও থাকছে Read Mode ও Exam Mode - তাই রিভিশন বা পরীক্ষা, উভয়ই করতে পারবেন নির্বিঘ্নে।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯

🌐 অফলাইন সুবিধা কেন গুরুত্বপূর্ণ

ইন্টারনেট থাকা অবস্থায় একবার অফলাইন কনটেন্ট ডাউনলোড করে রাখলেই -
💡 দেশের প্রত্যন্ত অঞ্চল বা দুর্বল নেটওয়ার্কযুক্ত এলাকাতেও এখন আর পড়াশোনা থেমে থাকবে না।
💡 নেট ছাড়াই পড়াশোনা, অনুশীলন ও পরীক্ষা দেওয়া যাবে।
💡 নিয়মিত ডেটা প্যাকেজ কিনতে না পারলেও প্রস্তুতি চলবে অবিরাম।
💡 সময় ও নেটওয়ার্ক উভয়ই বাঁচবে, গতি বাড়বে পড়াশোনায়।
💡 ঘরের বাইরে, যাত্রাপথে বা অন্য যেকোনো অবসরে সহজেই কিছুক্ষণ প্র্যাকটিস করে নিতে পারবেন, ইন্টারনেটের অভাবে থেমে থাকতে হবে না।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯

🔜 শিগগিরই আসছে আরও ফিচার

Live MCQ টিম খুব শিগগিরই অফলাইন সেকশনে আরও কিছু অভিনব টুল যোগ করতে যাচ্ছে, যাতে ইউজাররা নেট ছাড়াই আরও উন্নত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পান।

🚀 নেটওয়ার্কের বাইরেও পড়াশোনা ও পরীক্ষায় অংশ নিন পুরোদমে! 🌤️
📴 অফলাইন ফিচারে প্রস্তুতি চলুক নির্বিঘ্নে, সবসময়, সবখানে।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
🔥 নতুন উদ্যমে পড়াশোনা ও প্রস্তুতি শুরু হোক!

শুভকামনায়,
Live MCQ ⎯ Since 2017
👥 ঘরে বসেই হাজারো প্রতিযোগীর সাথে প্রতিযোগিতামূলক লাইভ পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি নিন!

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।