Live MCQ Compass™ | আপনার ব্যক্তিগত স্মার্ট স্টাডি গাইড | Personal Study Guide
Live MCQ Compass™ | আপনার ব্যক্তিগত স্মার্ট স্টাডি গাইড | Personal Study Guide
বাংলাদেশে একটি সরকারি চাকরির জন্য লড়াই করেন হাজার হাজার প্রার্থী। বই, PDF, কোচিং, YouTube ক্লাস আর Model Test নিয়ে মাসের পর মাস চলে প্রস্তুতি। তবুও বেশিরভাগ পরীক্ষার্থীর মনে একটা প্রশ্ন থেকেই যায়: “মূল পরীক্ষার জন্য আমি আসলে কতটা প্রস্তুত?”
সমস্যাটা পরিশ্রমে নয়, বরং 'দিক' ঠিক করায়। রোজ পড়ছেন, কিন্তু পুরো সিলেবাসের বিচারে প্রস্তুতি কতটা আগাচ্ছে তা বোঝার উপায় থাকে না। কয়েকটি বিষয়ের ভালো নম্বর দেখে অন্য বিষয়ের ঘাটতি চোখেই পড়ে না, অথচ মূল পরীক্ষায় সেই ঘাটতিই পিছিয়ে দেয়। সিলেবাস বিশাল আর সময় কম বলে কোন টপিকে আগে সময় দেবেন, সেটা ঠিক হয় আন্দাজে। আবার শুরুতে যা পড়েছিলেন, পরীক্ষার আগে তার অনেকটাই ভুলে যান, কারণ কখন রিভিশন দিতে হবে তা কেউ বলে দেয় না।
এই সমস্যাগুলোর সমাধান দিতেই Live MCQ™ নিয়ে এসেছে তাদের প্রিমিয়াম স্মার্ট স্টাডি ফিচার Live MCQ Compass™। ২০১৭ সাল থেকে Live MCQ™-তে প্রকৃত পরীক্ষার্থীদের দেওয়া ২০০ কোটির বেশি প্রশ্নোত্তরের বিশ্লেষণে তৈরি এই ব্যক্তিগত স্টাডি গাইড আপনার প্রতিটি উত্তর থেকে শেখে। Readiness Score দেখায় ০ থেকে ১০০ স্কেলে আপনি কতটা প্রস্তুত, আর Heat Map দেখায় কোন বিষয়, টপিক ও সাব-টপিকে আপনি শক্ত আর কোথায় দুর্বল। Percentile Rank জানায় হাজারো প্রতিযোগীর মধ্যে আপনার অবস্থান। আর Smart Practice™ ও Smart Revision™ বলে দেয় আজ কোন টপিক Practice করবেন এবং কোনটা কখন রিভিশন দেবেন। ফলে প্রস্তুতির পরিকল্পনা আর আন্দাজে হবে না, হবে আপনার নিজের Performance-এর ডেটা দেখে।
Live MCQ Compass™ কী?
Live MCQ Compass™ হলো Live MCQ™ অ্যাপের ভেতরে থাকা একটি Personal Smart Study Guide, যা আপনার প্রকৃত অনুশীলন ও Performance-এর ডেটা বিশ্লেষণ করে প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেয়।
একটি সত্যিকারের কম্পাস মরুভূমি বা সাগরে, যেখানে দিক ঠিক করা কঠিন, সেখানে সঠিক দিক দেখায়। কম্পাস আপনার হয়ে পথ হাঁটে না, কিন্তু পরের পদক্ষেপ কোন দিকে নেওয়া উচিত তা ঠিক করতে সাহায্য করে। একইভাবে Live MCQ Compass™ প্রতিবার আপনাকে বুঝতে সাহায্য করবে:
- আপনার পরবর্তী স্টেপ কী হওয়া উচিত
- আজ কোন টপিকে Focus করতে হবে
- কোন টপিক Revise করতে হবে
- কখন করবেন এবং কতটুকু করবেন
Compass-এর পেছনের Adaptive Learning Engine
Live MCQ Compass™ কাজ করে Live MCQ™-এর Adaptive Learning Engine এর উপর ভিত্তি করে। এই ইঞ্জিনের শক্তি হলো ২০১৭ সাল থেকে Live MCQ™ ডেটাবেজে জমা হওয়া ২০০ কোটি+ প্রকৃত পরীক্ষার্থীর লাইভ পরীক্ষার প্রশ্নোত্তরের ডেটা। প্রায় এক দশক ধরে আপনাদের কাছ থেকে পাওয়া এই বিশাল ডেটাসেট এখন আপনাদেরই স্মার্ট প্রস্তুতির কাজে লাগানো হচ্ছে। বর্তমানে Live MCQ™ অ্যাপ ব্যবহার করছেন ২৩ লক্ষেরও বেশি শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী।
Compass-এর প্রতিটি প্রশ্ন বাছাই করা হয় শুধু আপনার জন্য
Compass-এ প্রতিটি প্রশ্নের Recommendation আসে প্রায় ১০ বছরে প্রকৃত পরীক্ষার্থীরা ওই প্রশ্নে কেমন করেছেন, তার বিশ্লেষণ থেকে। Compass আপনার প্রতিটি উত্তর বিশ্লেষণ করে পরের প্রশ্নটি বাছাই করে। ফলে:
- এমন প্রশ্ন আসে যা আপনাকে ধাপে ধাপে উন্নতি করতে সাহায্য করে।
- আপনি Expert হলে একদম সহজ প্রশ্ন আসবে না।
- আপনি নতুন হলে অবান্তর কঠিন প্রশ্ন আসবে না।
- যে মুহূর্তে যে প্রশ্নটি দেখছেন, সেই মুহূর্তে সেটিই আপনার জন্য নির্বাচিত সেরা প্রশ্ন। অর্থাৎ অপ্রয়োজনীয় প্রশ্নে আর সময় নষ্ট হবে না।
Live MCQ Compass™ কেন দরকার?
একটি শিকল ততটাই মজবুত, যতটা মজবুত তার সবচেয়ে দুর্বল কড়া। চাকরির মূল পরীক্ষাও অনেকটা এমনই। কয়েকটি বিষয়ে আপনি যত ভালোই হোন, যে বিষয়গুলোতে প্রস্তুতি দুর্বল, সেগুলোই শেষ পর্যন্ত ফলাফল ঠিক করে দিতে পারে।
তাই চাকরির প্রস্তুতিতে একটি বিষয় প্রায়ই দেখা যায়:
- কয়েকটি বিষয়ে খুব দক্ষ হয়েও কেউ বিসিএস প্রিলিমিনারিতে বাদ পড়ে যান।
- আবার কোনো বিষয়ে আলাদা করে সেরা না হয়েও কেউ প্রিলিমিনারি পার হয়ে যান।
একই প্রস্তুতি, ভিন্ন ফলাফল
দুজন পরীক্ষার্থীর কথা ভাবুন, যারা একই সময়ে প্রস্তুতি শুরু করেছেন এবং নিয়মিত Live MCQ™-তে পরীক্ষা দেন।
প্রথমজন গণিত, বিজ্ঞান ও মানসিক দক্ষতায় খুব শক্তিশালী। Daily Exam-এ এসব বিষয়ে প্রায় প্রতিবারই পুরো নম্বর পান, মেরিট লিস্টে থাকেন একদম ওপরের দিকে। এসব ফলাফল দেখে তার ধারণা হয়, প্রস্তুতি বেশ ভালো চলছে। কিন্তু বাংলা, English, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে তিনি কতটা পিছিয়ে আছেন, সেটা ভালো স্কোরের আড়ালে চাপা পড়ে যায়।
দ্বিতীয়জন কোনো বিষয়েই টপার নন। Live Exam-এ পাস নম্বর খুব কমই আসে। তবে প্রায় প্রতিটি বিষয়ে তিনি ধারাবাহিকভাবে মেরিট লিস্টের ২০–৪০%-এর মধ্যে থাকেন। তবুও তার মনে হয়, তিনি অন্যদের চেয়ে পিছিয়ে আছেন।
প্রিলিমিনারির ফলাফলে দেখা গেল, দ্বিতীয়জন পাস করেছেন, প্রথমজন পারেননি।
দুজনের কেউই পরিশ্রমে কম ছিলেন না। সমস্যা ছিল অন্য জায়গায়: পুরো সিলেবাসের বিচারে নিজের প্রস্তুতির আসল চিত্রটা দুজনের কারও সামনেই ছিল না। একজন ভুল কারণে নিশ্চিন্ত ছিলেন, আরেকজন ভুল কারণে চিন্তিত।
কেন এমন হয়?
বিষয়ভিত্তিক পরীক্ষা যাচাই করে একটি অংশ, মূল পরীক্ষা যাচাই করে পুরো সিলেবাস। BCS, ব্যাংক, প্রাইমারি, NTRCA, Bar Council বা BJS, প্রতিটি মূল পরীক্ষায় সব বিষয় থেকে একসাথে প্রশ্ন আসে। তাই এক বিষয়ের ভালো ফল দিয়ে অন্য বিষয়ের ঘাটতি পূরণ হয় না।
প্রতিদিনের Live Exam অবশ্যই জরুরি। এটি পরীক্ষার চাপ সামলাতে, সময় ভাগ করে উত্তর দিতে, প্রশ্নের কাঠিন্য বুঝে সিদ্ধান্ত নিতে এবং হাজারো প্রতিযোগীর মধ্যে নিজের অবস্থান দেখতে সাহায্য করে। তবে Live Exam-এর ফলাফল শুধু একটি দিনের, একটি বিষয়ের ছবি।
Full Model Test দিয়েও পুরো উত্তর মেলে না। প্রস্তুতির মাঝপথে Model Test-এ কম নম্বর আসা স্বাভাবিক, কারণ তখনো সিলেবাসের অনেকটা বাকি থাকে। সেই কম নম্বর দেখে মনে হতে পারে, যেগুলো ভালোভাবে শেষ করেছেন সেগুলোতেও আপনি দুর্বল।
অর্থাৎ আপনার কাছে ফলাফল আছে অনেক, কিন্তু সেগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে। প্রতিটি টপিকের ফলাফল একসাথে মিলিয়ে কেউ বলে দেয় না, এই মুহূর্তে পুরো সিলেবাসের সাপেক্ষে আপনি ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন।
এই প্রশ্নের উত্তর দিতেই তৈরি হয়েছে Live MCQ Compass™। আপনার সব অনুশীলনের ডেটা একসাথে বিশ্লেষণ করে এটি দেখায় আপনি কোথায় এগিয়ে, কোথায় পিছিয়ে এবং এরপর কোন দিকে এগোনো উচিত।
চাকরির প্রস্তুতিতে Live MCQ Compass™ কীভাবে সাহায্য করে?
চাকরির প্রস্তুতির সময় প্রায় প্রত্যেক পরীক্ষার্থীর মনে কিছু প্রশ্ন ঘুরতে থাকে। কেউ বুঝতে পারেন না কোথা থেকে শুরু করবেন, কেউ জানেন না তার প্রস্তুতি আসলে কতদূর এগোল। Live MCQ Compass™ আপনার অনুশীলনের ডেটা বিশ্লেষণ করে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। চলুন দেখি, প্রস্তুতির কোন সমস্যায় Compass কীভাবে কাজে আসে:
- কোন লক্ষ্যে প্রস্তুতি নেবেন, তা ঠিক করতে: BCS, ব্যাংক, Bar Council কিংবা Special BCS, আপনার টার্গেট পরীক্ষা অনুযায়ী Segment বেছে নিলে Compass সেই পরীক্ষার সিলেবাস ধরে আপনার প্রস্তুতি সাজিয়ে দেয়।
- কোথা থেকে শুরু করবেন, তা বুঝতে: নতুন ব্যবহারকারীদের জন্য ১৫–২০ মিনিটের Smart Primary Assessment আপনার বর্তমান লেভেল মেপে নেয়। ফলে প্রথম দিন থেকেই আপনার উপযোগী প্রশ্ন দিয়ে অনুশীলন শুরু হয়। পুরনো ব্যবহারকারীদের আগের সব অনুশীলনের ডেটা আগে থেকেই হিসাবে থাকে।
- আপনি আসলে কতটা প্রস্তুত, তা জানতে: Readiness Score ০ থেকে ১০০ স্কেলে আপনার প্রস্তুতির অবস্থা সংখ্যায় দেখায়। “মনে হয় মোটামুটি প্রস্তুত” ধরনের অনুমানের জায়গায় আপনি পাবেন নির্দিষ্ট একটি স্কোর।
- কোন বিষয়ে দুর্বল, তা চিহ্নিত করতে: Heat Map প্রতিটি বিষয়, টপিক ও সাব-টপিককে লাল থেকে সবুজ রঙে দেখায়। এক নজরেই বোঝা যায় কোথায় আপনি শক্ত আর কোথায় বেশি সময় দেওয়া দরকার।
- প্রতিযোগীদের তুলনায় নিজের অবস্থান বুঝতে: Percentile Rank দেখায় আপনি Compass ব্যবহারকারী অন্য চাকরিপ্রত্যাশীদের চেয়ে কত শতাংশ এগিয়ে আছেন। পাশাপাশি Ibn Battuta, Growth ও Engagement Leaderboard-এ দেখা যায় সিলেবাস Coverage, অগ্রগতি ও নিয়মিত অনুশীলনে আপনি কোথায় আছেন।
- এখন কী পড়বেন, তা ঠিক করতে: Smart Practice™ ও Adaptive Learning আপনার Performance অনুযায়ী প্রশ্নের কাঠিন্য ঠিক করে। ভালো করলে কঠিন প্রশ্ন আসে, দুর্বল জায়গায় বেশি অনুশীলনের সুযোগ তৈরি হয়। তাই অপ্রয়োজনীয় প্রশ্নে সময় নষ্ট হয় না।
- অগ্রগতি ট্র্যাক করতে: Readiness Score-এর Progress Graph এবং Heat Map-এর রঙের পরিবর্তন দেখে বোঝা যায় গত সপ্তাহের তুলনায় আপনার প্রস্তুতি কতটা এগিয়েছে।
- কখন রিভিশন করবেন, তা জানতে: Smart Revision™ Spaced Repetition পদ্ধতিতে আগে করা প্রশ্নগুলো সঠিক সময়ে আবার ফিরিয়ে আনে। Reviews & History অংশ জানিয়ে দেয় কোন টপিক রিভিশনের সময় হয়েছে, যাতে পড়া জিনিস দীর্ঘদিন মনে থাকে।
- একই ভুল বারবার এড়াতে: Mistakes & Weak Topics অংশে আপনার ভুলগুলো ব্যাখ্যাসহ সংরক্ষিত থাকে এবং দুর্বল টপিকগুলো আলাদা করে চিহ্নিত থাকে। সেখান থেকে সরাসরি অনুশীলন করে দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারবেন।
সংক্ষেপে, Live MCQ Compass™ আপনার হয়ে পড়ে দেয় না। তবে কী পড়বেন, কখন পড়বেন আর কতটুকু পড়বেন, সেই সিদ্ধান্ত নিতে ডেটার ভিত্তিতে সঠিক দিক দেখায়।
Live MCQ Compass™ কীভাবে কাজ করে?
Compass চারটি স্তরে কাজ করে:
- Smart Assessment: নতুন ব্যবহারকারীদের জন্য ১৫–২০ মিনিটের প্রাথমিক মূল্যায়ন, এরপর প্রতিদিনের Performance ট্র্যাকিং।
- Data-Based Algorithm: ২০০ কোটি+ ডেটা পয়েন্ট ও বছরের পর বছরের প্রশ্নের ট্রেন্ড বিশ্লেষণ।
- Adaptive Learning: আপনার Performance অনুযায়ী Real-time-এ নিজেকে মানিয়ে নেওয়া দিকনির্দেশনা।
- Difficulty Level: আপনার লেভেল অনুযায়ী প্রশ্নের কাঠিন্য স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো বা কমানো।
Live MCQ Compass™ Features
Readiness Score: সংখ্যায় আপনার প্রস্তুতি
Readiness Score হলো ০ থেকে ১০০ স্কেলে আপনার প্রস্তুতির সার্বিক অবস্থা। কোনো নির্দিষ্ট বিষয় বা টপিকে আপনার প্রস্তুতি কতটা ভালো, তা এই স্কোরের মাধ্যমে বোঝানো হয়। সিলেবাস Coverage এবং আপনার Performance, দুটোই এখানে বিবেচনায় আসে এবং Progress Graph-এর মাধ্যমে সময়ের সাথে স্কোরের পরিবর্তন দেখা যায়।
Readiness Score আপনার অনুমানকে ডেটায় বদলে দেয়। “আমার মনে হয় মোটামুটি প্রস্তুত” এর বদলে আপনি জানবেন, “আমার Readiness Score এখন ৭২%”। এই স্কোর অনুযায়ীই Smart Practice™ ঠিক করে আপনার সামনে কোন Difficulty Level-এর প্রশ্ন আসবে।
Percentile Rank: প্রতিযোগীদের তুলনায় আপনার অবস্থান
Percentile Rank দেখায় Compass ব্যবহারকারী সকল চাকরিপ্রত্যাশীর মধ্যে আপনার অবস্থান, অর্থাৎ আপনি বর্তমানে কত শতাংশ পরীক্ষার্থীর উপরে আছেন। Live MCQ™-এর পরামর্শ হলো কমপক্ষে ৭৫তম Percentile ধরে রাখার চেষ্টা করা। যত বেশি ব্যবহারকারী Compass ব্যবহার করবেন, এই Rank তত বেশি নির্ভুল ও কার্যকর হবে।
Heat Map: এক নজরে আপনার Strong Zone ও Weakness
Heat Map হলো আপনার প্রস্তুতির একটি রঙভিত্তিক চিত্র, যেখানে বিষয়, টপিক ও সাব-টপিক অনুযায়ী আপনার প্রস্তুতির বর্তমান অবস্থা তুলে ধরা হয়। BCS ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রয়োজনীয় বিষয়গুলোকে এখানে টপিক ও সাব-টপিকে ভাগ করা হয়েছে এবং প্রতিটির পাশে থাকে আপনার Real-time Readiness Score।
আপনার Heat Map কীভাবে পরিবর্তিত হয়?
Heat Map কোনো স্থির রিপোর্ট নয়। কোনো টপিকে নিয়মিত অনুশীলন করলে এবং ভালো Performance করলে সেই টপিকের রং ধীরে ধীরে সবুজের দিকে যাবে। আবার অনুশীলন কম হলে বা Performance দুর্বল হলে সেটি লাল বা কমলা রঙে দেখা যেতে পারে। অর্থাৎ, আপনার প্রস্তুতি যেমন বদলাবে, Heat Map-ও তেমনই আপডেট হবে।
Heat Map-এর রং কী বোঝায়?
Heat Map কীভাবে প্রস্তুতিকে আরও স্মার্ট করে?
ধরুন, বাংলা বিষয়ে আপনার সামগ্রিক প্রস্তুতি ভালো। কিন্তু Heat Map-এ দেখা গেল, বাংলা ব্যাকরণ গাঢ় সবুজ হলেও সন্ধি, সমাস বা বাগধারার মতো কোনো একটি সাব-টপিক লাল বা কমলা রঙে রয়েছে। তাহলে পুরো বাংলা আবার শুরু থেকে পড়ার দরকার নেই। যে সাব-টপিকে দুর্বলতা, ঠিক সেখানেই বেশি সময় দিন।
এভাবে Heat Map আপনাকে সহজেই বুঝিয়ে দেয়: কোন বিষয় ভালো, কোন টপিক মাঝারি, কোন সাব-টপিকে দুর্বলতা এবং কোথায় আরও অনুশীলন প্রয়োজন। ফলে আন্দাজ নয়, নিজের Performance-এর ডেটার উপর ভিত্তি করে প্রস্তুতির সিদ্ধান্ত নিতে পারবেন। Heat Map তাই শুধু একটি রঙের চার্ট নয়, এটি আপনার প্রস্তুতির শক্তি ও দুর্বলতা চিহ্নিত করার একটি স্মার্ট পদ্ধতি।
Adaptive Learning ও Smart Practice™: আপনার লেভেল অনুযায়ী প্রশ্ন
সব পরীক্ষার্থীর প্রস্তুতি একরকম নয়। তাই সবার জন্য একই প্রশ্ন দিয়ে অনুশীলন সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। Adaptive Learning হলো এমন একটি স্মার্ট শেখার পদ্ধতি, যেখানে আপনার বর্তমান প্রস্তুতির স্তর অনুযায়ী প্রশ্নের Difficulty Level পরিবর্তিত হতে থাকে।
Smart Practice™ হলো Compass-এর সেই ইঞ্জিন, যা আপনার Readiness Score অনুযায়ী সঠিক Difficulty Level-এর প্রশ্ন বেছে এনে অনুশীলন করায়। আপনার আগের Performance ও বর্তমান দক্ষতা বিশ্লেষণ করে এটি ব্যক্তিগত প্রশ্ন সেট তৈরি করে।
Adaptive Learning কীভাবে কাজ করে?
- Performance অনুযায়ী Difficulty বাড়ায় বা কমায়: ভালো করতে থাকলে ধীরে ধীরে কঠিন প্রশ্নের দিকে নিয়ে যায়, দুর্বলতা থাকলে অনুশীলনের স্তর সামঞ্জস্য করে।
- দুর্বল বিষয়ে বেশি Focus করে: যেখানে ভুল বেশি, সেখানে বেশি অনুশীলনের সুযোগ তৈরি করে।
- Strong Zone-এ অপ্রয়োজনীয় Focus কমায়: যেখানে প্রস্তুতি ইতোমধ্যে ভালো, সেখানে একই ধরনের প্রশ্ন বারবার দেয় না।
- প্রত্যেকের জন্য আলাদা Learning Experience: একজন Beginner এবং একজন Advanced Learner একইভাবে অনুশীলন করবেন না।
- Real-time Decision Making: আপনি কী পারছেন, কোথায় ভুল করছেন, কোথায় আরও অনুশীলন দরকার, এসব তথ্যের ভিত্তিতে অনুশীলনকে আরও কার্যকর করে।
প্রস্তুতিতে শুধু বেশি প্রশ্নের উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হলো সঠিক প্রশ্নে, সঠিক Difficulty Level-এ এবং সঠিক সময়ে অনুশীলন করা। যে বিষয়ে আপনি ভালো, সেখানে বারবার সহজ প্রশ্ন করলে নতুন কিছু যোগ হয় না। আবার যেখানে ভিত্তি দুর্বল, সেখানে শুরুতেই খুব কঠিন প্রশ্ন দিলে শেখা কঠিন হয়ে যায়। Adaptive Learning এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করে। আপনি যেমন এগোবেন, আপনার অনুশীলনও তেমনভাবে বদলাবে।
Smart Revision™ ও Reviews & History: যা পড়েছেন তা মনে রাখুন
পড়া জিনিস ভুলে যাওয়া প্রস্তুতির সবচেয়ে সাধারণ সমস্যা। Smart Revision™ এই সমস্যার সমাধানে Spaced Repetition পদ্ধতিতে কাজ করে। আপনি আগে যে প্রশ্নগুলো Attempt করেছেন বা যেগুলোর মুখোমুখি হয়েছেন, স্মার্ট অ্যালগরিদম সেগুলো নির্দিষ্ট সময় পর আবার রিভিশনের জন্য ফিরিয়ে আনে, যাতে সেগুলো দীর্ঘদিন মনে থাকে।
- ভুল উত্তর দেওয়া প্রশ্ন কৌশলগত বিরতিতে আবার ফিরে আসে।
- সঠিক উত্তর দেওয়া প্রশ্নও মাঝে মাঝে ফিরে আসে, কারণ সময়ের সাথে ভুলে যাওয়ার ঝুঁকি থাকে।
- Skip করা প্রশ্নও রিভিশন চক্রে যুক্ত হয়।
- এটি সবচেয়ে ভালো কাজ করে যখন আপনি নিয়মিত Compass ব্যবহার করেন।
Reviews & History অংশে আপনার Memory Strength বিশ্লেষণ, স্বয়ংক্রিয় রিভিশন নোটিফিকেশন এবং এক ক্লিকে পুরো অনুশীলনের ইতিহাস দেখা যায়। ফলে “কোন টপিকটা আবার পড়ব?” এর বদলে জানবেন “কোন বিষয়গুলো Review করার সময় হয়েছে”।
Mistakes & Weak Topics: বারবার একই ভুল আর নয়
এই অংশে আপনার করা ভুলগুলো ব্যাখ্যাসহ সংরক্ষিত থাকে এবং যেসব বিষয় বা টপিকে আপনার Performance প্রত্যাশিত স্তরের চেয়ে কম, সেগুলো আলাদাভাবে Weak Topics হিসেবে চিহ্নিত থাকে। Weak Topics থেকেই সরাসরি Smart Practice™ শুরু করে দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারবেন।
Compass Leaderboards: Ibn Battuta, Growth & Engagement
একবারের স্কোর দিয়ে প্রস্তুতির অভ্যাস তৈরি হয় না, ধারাবাহিক প্রতিযোগিতা দিয়ে হয়। তাই Compass-এ রয়েছে তিন ধরনের Leaderboard, যা ভিন্ন ভিন্ন দক্ষতাকে পুরস্কৃত করে।
Ibn Battuta: ঘুরে দেখুন আপনার সিলেবাসের প্রতিটি টপিক
ইবনে বতুতা যেমন একের পর এক দেশ ঘুরে দেখেছেন, তেমনি পরীক্ষার প্রস্তুতিতেও লক্ষ্য হওয়া উচিত সিলেবাসের কোনো টপিক যেন অজানা না থাকে। এই Syllabus Journey-কে আরও মজার ও প্রতিযোগিতামূলক করতেই Compass-এ রয়েছে Ibn Battuta।
Ibn Battuta কী?
এটি Compass-এর একটি Coverage-based Leaderboard। আপনার Target Syllabus-এর প্রতিটি বিষয় Topic ও Sub-topic অনুযায়ী সাজানো থাকে। যেসব টপিক অন্তত একবার Practice করবেন, সেগুলো আপনার Coverage-এ গণনা হবে। ধরুন, Target Syllabus-এর ৬০% টপিক Practice করেছেন, তাহলে আপনার Coverage ৬০%। যেসব টপিক এখনো Practice করা হয়নি, সেগুলো দেখা যাবে Undiscovered Topics হিসেবে।
Undiscovered → Practice → Coverage বৃদ্ধি, এভাবেই ধীরে ধীরে Coverage ১০০%-এর দিকে এগোবে।
Growth Leaderboard
শুধু যারা আগে থেকেই শক্তিশালী, প্রতিযোগিতা যেন শুধু তাদের জন্য না হয়, সেজন্য রয়েছে Growth Leaderboard। এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুতিতে কে কতটা এগিয়েছেন, সেটিকে মূল্যায়ন করা হয়। অর্থাৎ আপনার শুরুর অবস্থান যেখানেই হোক, নিয়মিত Practice করে Improve করলে এখানে সেরাদের তালিকায় উঠে আসা সম্ভব।
Engagement Leaderboard
যারা Compass-এ সবচেয়ে বেশি প্রশ্নের সঙ্গে যুক্ত থাকেন, তাদের জন্য Engagement Leaderboard। ধারাবাহিক ও নিয়মিত অনুশীলনকে পুরস্কৃত করাই এর উদ্দেশ্য।
Live MCQ Compass™ চলমান Contests
প্রস্তুতি মানেই যে শুধু একঘেয়ে পড়া আর পরীক্ষা, তা নয়। Compass-এর সঙ্গে প্রস্তুতিকে আরও মজার করতে Live MCQ™ প্রতি মাসে নিয়ে আসছে নতুন নতুন Contest, যেমন Ibn Battuta Contest ও Growth Contest। এসব Contest-এ অংশ নিলে একদিকে নিয়মিত অনুশীলনের অভ্যাস তৈরি হবে, অন্যদিকে শেখাটাও হয়ে উঠবে আনন্দের একটি প্রতিযোগিতা। নিজের সিলেবাস শেষ করা আর Readiness Score বাড়ানোর পাশাপাশি থাকছে প্রাইজ মানি জেতার সুযোগও। অর্থাৎ আপনি এমনিতেই যে প্রস্তুতি নিতেন, এখন সেটাই আপনাকে এনে দিতে পারে পুরস্কার।
Contest-এর সর্বশেষ সময়সূচি ও Winner List জানতে Live MCQ™-এর অফিসিয়াল Facebook পেইজ ও গ্রুপে চোখ রাখুন।
কীভাবে Live MCQ Compass™ ব্যবহার শুরু করবেন?
- Live MCQ™ অ্যাপ সর্বশেষ ভার্সনে (v6.3 বা পরবর্তী) আপডেট করুন। অ্যাপটি Google Play, App Store, Windows ও macOS-এ পেয়ে যাবেন।
- Compass একটি প্রিমিয়াম ফিচার। আপনার লক্ষ্য অনুযায়ী Live MCQ™ Premium Package বেছে নিন।
- অ্যাপের Study Section থেকে Live MCQ Compass™ ওপেন করুন।
- আপনার টার্গেট পরীক্ষার Segment (যেমন BCS) নির্বাচন করুন।
পুরনো ব্যবহারকারী হলে
আপনাকে নতুন করে কিছু Set Up করতে বা আলাদা Assessment দিতে হবে না। এতদিন যে প্রশ্নগুলো অনুশীলন করেছেন, সেই ডেটা আগে থেকেই Compass-এ থাকবে:
- আপনার Readiness Score-এর হিসাব ইতোমধ্যে তৈরি থাকবে।
- Heat Map আপনার স্কোর অনুযায়ী রঙ করা থাকবে।
- Weak Topics আলাদাভাবে চিহ্নিত থাকবে।
Compass সাথে সাথেই দেখাবে আপনি কোথায় ভালো করছেন, আর প্রস্তুতির কোন Gap এতদিন চুপচাপ লুকিয়ে ছিল। যারা নিজেদের প্রস্তুতির Gap আগে দেখতে পান, তারাই সেটা কাটিয়ে অন্যদের চেয়ে এগিয়ে যান।
Live MCQ™-তে নতুন হলে
Compass-এর ১৫–২০ মিনিটের Smart Primary Assessment আপনার প্রস্তুতির প্রাথমিক লেভেল পরিমাপ (Calibrate) করবে, যাতে প্রথম প্রশ্ন থেকেই অ্যালগরিদম আপনার লেভেল অনুযায়ী সঠিক প্রশ্ন দিতে পারে।
Compass-এর সাথে প্রস্তুতি: ৫টি সহজ ধাপ
প্রতি সপ্তাহে এই ৫টি ধাপ মেনে চললে Compass আপনার প্রস্তুতির নিয়মিত অভ্যাসে পরিণত হবে:
- নিজের অবস্থান দেখুন: সপ্তাহের শুরুতে Readiness Score আর Percentile Rank দেখে নিন। এতে বুঝবেন এই মুহূর্তে আপনি কোথায় আছেন।
- দুর্বল জায়গা খুঁজে বের করুন: Heat Map-এ যে টপিকগুলো লাল বা কমলা, সেগুলো নোট করুন। Ibn Battuta-তে দেখুন কোন টপিকগুলো এখনো একবারও Practice করা হয়নি।
- ওই টপিকগুলো Practice করুন: খুঁজে পাওয়া টপিকগুলোতে Smart Practice™ করুন। আপনার লেভেল অনুযায়ী প্রশ্ন Compass নিজেই বেছে দেবে।
- নিয়মিত রিভিশন দিন: Smart Revision™-এ আগের পড়া প্রশ্নগুলো আবার ফিরে আসবে। রোজ সেগুলো শেষ করুন, তাহলে পড়া জিনিস ভুলে যাবেন না।
- সপ্তাহ শেষে মিলিয়ে দেখুন: আবার Heat Map খুলুন। আগের লাল বা কমলা টপিকগুলো সবুজের দিকে গেলে বুঝবেন প্রস্তুতি এগোচ্ছে।
পরের সপ্তাহে আবার প্রথম ধাপ থেকে শুরু করুন।
৫২তম বিসিএস প্রস্তুতিতে Live MCQ Compass™ কীভাবে কাজে লাগাবেন?
বিসিএস প্রিলিমিনারিতে বাংলা, English, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, ভূগোল, মানসিক দক্ষতা, কম্পিউটার এবং নৈতিকতা, সব বিষয় থেকে একসাথে প্রশ্ন আসে। সিলেবাস এত বড় বলে শুধু বেশি পড়লে বা বেশি পরীক্ষা দিলেই হয় না। কোন বিষয়ে আপনি ভালো আর কোথায় পিছিয়ে, সেটা জানা থাকলে সময়টা সঠিক জায়গায় দেওয়া যায়। ৫২তম বিসিএস-এর প্রস্তুতিতে Compass ঠিক এই কাজটাই করে।
Compass-এর BCS Segment বেছে নিয়ে শুরু করুন। নিচের ধাপগুলো অনুসরণ করে প্রস্তুতি নিতে থাকুন:
- Readiness Score দিয়ে শুরুর অবস্থান জানুন: প্রস্তুতির শুরুতেই দেখে নিন বিসিএসের পুরো সিলেবাসের বিচারে আপনি কতটা প্রস্তুত। এরপর প্রতি সপ্তাহে এই স্কোর মিলিয়ে দেখুন কতটা এগোলেন।
- Heat Map দেখে দুর্বল টপিক খুঁজুন: ধরুন, বাংলায় আপনার সামগ্রিক প্রস্তুতি ভালো, কিন্তু Heat Map-এ বাংলা ব্যাকরণের সমাস বা বাগধারা এখনও লাল বা কমলা। তাহলে পুরো বাংলা আবার শুরু থেকে পড়ার দরকার নেই। শুধু ওই টপিকগুলোতে বেশি অনুশীলন করুন। আর যে টপিক ইতোমধ্যে গাঢ় সবুজ, সেখানে মাঝে মাঝে রিভিশন দিলেই যথেষ্ট।
- Ibn Battuta দিয়ে পুরো সিলেবাস শেষ করুন: বিসিএসে সিলেবাসের কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। Undiscovered Topics দেখে বুঝবেন কোন টপিক এখনো একবারও Practice করা হয়নি। একে একে সেগুলো শেষ করে Coverage ১০০%-এ নিয়ে যান।
- Smart Practice™-এ নিজের লেভেল অনুযায়ী অনুশীলন করুন: প্রতিটি বিষয়ে আপনার Performance দেখে Compass প্রশ্নের কাঠিন্য ঠিক করে দেবে। ফলে খুব সহজ বা অকারণে কঠিন প্রশ্নে সময় নষ্ট হবে না।
- Smart Revision™-এ পড়া জিনিস ধরে রাখুন: বিসিএসের প্রস্তুতি লম্বা সময়ের। শুরুতে যা পড়েছেন তা যেন পরীক্ষার আগে ভুলে না যান, সেজন্য Smart Revision™ সঠিক সময়ে আগের প্রশ্নগুলো আবার সামনে আনবে।
- Percentile Rank দিয়ে প্রতিযোগিতায় নিজের অবস্থান দেখুন: প্রিলিমিনারিতে পাস নির্ভর করে অন্যদের তুলনায় আপনি কোথায় আছেন তার ওপর। অন্তত ৭৫তম Percentile ধরে রাখার লক্ষ্য রাখুন।
Live Exam চালিয়ে যান: প্রতিদিনের Live Exam-এ অংশ নিলে পরীক্ষার চাপ সামলানোর অভ্যাস হয়, আর Compass-এর ডেটাও আরও নির্ভুল হয়।
এভাবে Compass ব্যবহার করলে ৫২তম বিসিএসের প্রস্তুতি আন্দাজে না চলে, আপনার নিজের Performance-এর ডেটা দেখে পরিকল্পনা মতো এগোবে।
FAQ
Live MCQ Compass™ কী?
Live MCQ Compass™ হলো আপনার ব্যক্তিগত স্মার্ট স্টাডি গাইড, যা ২০১৭ সাল থেকে প্রকৃত পরীক্ষার্থীদের ২০০ কোটির বেশি প্রশ্নোত্তর বিশ্লেষণের ভিত্তিতে তৈরি। এটি আপনার Readiness Score, দুর্বল টপিক ও পরবর্তী করণীয় দেখায়।
Live MCQ Compass™ কি ফ্রি?
না, Compass একটি প্রিমিয়াম ফিচার। Live MCQ™-এর Premium Package ব্যবহারকারীরা Compass ব্যবহার করতে পারবেন। প্যাকেজের বিস্তারিত পাবেন এখানে।
Readiness Score কী?
কোনো নির্দিষ্ট বিষয় বা টপিকে আপনার প্রস্তুতি কতটা ভালো, তা ০–১০০ স্কেলে প্রকাশ করে Readiness Score।
Heat Map কেন গুরুত্বপূর্ণ?
Heat Map রঙের মাধ্যমে বিষয়, টপিক ও সাব-টপিক অনুযায়ী প্রস্তুতির অবস্থা দেখায়। ফলে পুরো সিলেবাসে সমান সময় না দিয়ে কোথায় বেশি মনোযোগ দরকার তা বোঝা যায়।
পুরনো ব্যবহারকারীদের কি নতুন করে Assessment দিতে হবে?
না। আগের অনুশীলনের ডেটা থেকেই Readiness Score, Heat Map ও Weak Topics তৈরি থাকবে। শুধু নতুন ব্যবহারকারীদের ১৫–২০ মিনিটের Smart Primary Assessment দিতে হয়।
Ibn Battuta Contest-এ অংশ নিতে কি Registration লাগবে?
না। আলাদা Registration বা Fee নেই। BCS Segment-এর Ibn Battuta Leaderboard-এ সংশ্লিষ্ট দিনে ১০০% Score অর্জন করলেই সেই দিনের Prize-এর জন্য বিবেচিত হবেন।
১০০% Score করেও Prize না পেলে কী হবে?
প্রতিদিন ১০০% অর্জনকারী সবাই Digital Certificate পাবেন। Prize Money না পেলে পরের দিন আবার ১০০% করে সেই দিনের লটারিতে অংশ নিতে পারবেন।
Compass কোথায় পাব?
Live MCQ™ অ্যাপ আপডেট করে Study Section থেকে Live MCQ Compass™ ওপেন করুন।
সকল চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের Job Circular সেকশন ফলো করুন।
মন্তব্য
মন্তব্য লোড হচ্ছে…
মন্তব্য করতে লগইন করুন
এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।