Live MCQ “স্মার্ট সার্চ” ফিচার: দ্রুত ও স্মার্ট অনলাইন MCQ প্রস্তুতির সহজ উপায়
বর্তমান সময়ে BCS, ব্যাংক, প্রাইমারি, NTRCA এবং অন্যান্য চাকরির প্রস্তুতি শুধু বই পড়ে সম্পূর্ণ হয় না। প্রয়োজন হয় দ্রুত MCQ অনুসন্ধান, টপিকভিত্তিক প্রশ্ন অনুশীলন এবং স্মার্ট রিভিশন সিস্টেম। ঠিক একারণেই Live MCQ অ্যাপে রয়েছে চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত জরুরি ফিচার — স্মার্ট সার্চ।
Live MCQ অ্যাপের হোমপেজের প্রিমিয়াম সেকশনে স্মার্ট সার্চ ফিচারটি পেয়ে যাবেন। আপনি যদি কোনো শব্দ, শব্দগুচ্ছ বা নির্দিষ্ট টপিক নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে শুধু সার্চ বারে সেটি লিখে সার্চ করলে Live MCQ অ্যাপে থেকে সেই বিষয়সংক্রান্ত সকল MCQ প্রশ্ন মুহূর্তের মধ্যেই এক জায়গায় পেয়ে যাবেন।
কী কী সুবিধা পাবেন স্মার্ট সার্চ ফিচারে?
✅ যেকোনো শব্দ, টপিক বা প্রশ্ন লিখে তাৎক্ষণিক MCQ সার্চ
✅ ভুল বানানেও কাজ করবে স্মার্ট সার্চ – অর্থাৎ, আপনার উদ্দেশ্য বুঝে নেবে এবং প্রাসঙ্গিক সকল প্রশ্ন দেখাবে
✅ প্রতি পেজে ৫০টি করে অ্যাপে থাকা সংশ্লিষ্ট সকল MCQ প্রশ্ন পেয়ে যাবেন
✅ প্রশ্নের সাথে সঠিক উত্তর ও নির্ভরযোগ্য সোর্স থেকে ব্যাখ্যা দেওয়া থাকবে
✅ জটিল ও গুরুত্বপূর্ণ প্রশ্ন ফেভারিট মার্ক করে রাখার অপশন আছে
✅ মার্ক করা MCQ প্রশ্নগুলো ভবিষ্যতে সহজে রিভিশনের সুযোগ দেবে
BCS Preliminary Preparation, Bank Job MCQ Practice, প্রাইমারি শিক্ষক, ৯ম-২০তম গ্রেডের চাকরিসহ যেকোনো সরকারি ও বেসরকারি চাকরির প্রিলিমিনারি প্রস্তুতির (Govt Job Online Preparation Bangladesh) ক্ষেত্রে এই ফিচারটি বিশেষভাবে কার্যকর।
স্মার্ট সার্চ বনাম টপিক গুরু – মূল পার্থক্য কোথায়?
টপিকগুরুতেও টপিক ধরে পড়াশোনা করা যায়। তবে টপিকগুরু ও স্মার্ট সার্চ ফিচারের মধ্যে পার্থক্য রয়েছে। টপিকগুরুতে টপিকগুলো সেট করা থাকে, অর্থাৎ, অ্যাপের সকল পরীক্ষার MCQ প্রশ্নগুলো টপিক ও সাবটপিক অনুযায়ী একটা নির্দিষ্ট কাঠামোতে সাজানো থাকে। ইউজারকে কোনো বিষয়ের প্রশ্ন পড়ার জন্য বিভিন্ন টপিক ও সাবটপিকের ভেতরে গিয়ে পছন্দের টপিক কমপ্লিট করতে পারবেন।
অন্যদিকে, স্মার্ট সার্চে—
🔹 ইউজার নিজের প্রয়োজন মতো যেকোনো শব্দ বা টপিক লিখে সার্চ করতে পারবেন
🔹 কোনো নির্দিষ্ট টপিক ও সাবটপিকের কাঠামোর মধ্যে থাকতে হয় না
🔹 আপনি যখন যা দরকার, ঠিক তখনই দ্রুত খুঁজে পাবেন
সোজা কথায়, টপিক গুরু হলো কাঠামোগত পড়াশোনা এবং স্মার্ট সার্চ হলো ফ্রি-স্টাইল, স্মার্ট ও দ্রুত সার্চের মাধ্যমে পড়াশোনার ফিচার। তবে এ দুটোই Live MCQ অ্যাপের সম্পূর্ণ Smart Online Job Preparation System-এর অনবদ্য অংশ।



