ফিচার

Vocabulary Booster Pro™

Vocabulary Booster Pro™-তে থাকছে চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ ৫২০টি Word, Job Solution Words, Idioms & Phrases এবং Proverbs। ২৬টি গ্রুপে শব্দ শিখুন, ভোকাবুলারি সমৃদ্ধ করুন, প্রস্তুতি এগিয়ে নিন।

ফ্রি

চাকরির পরীক্ষার জন্য Live MCQ™-এর 'Vocabulary Booster Pro™' ফিচার

বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো করতে Vocabulary-তে দক্ষতা অর্জন জরুরি। কিন্তু কোন শব্দ শিখবেন, কীভাবে মনে রাখবেন এবং নিয়মিত অনুশীলন করবেন, তা অনেকের জন্যই চ্যালেঞ্জিং। এই প্রস্তুতিকে সহজ করতে Live MCQ™ নিয়ে এসেছে Vocabulary Booster Pro™। এখানে গুরুত্বপূর্ণ Word শেখা, MCQ অনুশীলন, উচ্চারণ শোনা ও অগ্রগতি ট্র্যাক করার সুবিধা রয়েছে। সম্পূর্ণ ফ্রি এই ফিচারটি অফলাইনেও ব্যবহার করা যায়।

Vocabulary Booster Pro™ কেন প্রয়োজন?

  • বিগত চাকরির পরীক্ষায় বারবার আসা ৫২০টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ ২৬টি গ্রুপে সাজানো হয়েছে, যাতে প্রতিদিন পরিকল্পিতভাবে শব্দ শেখা যায়। Flashcard, Checkpoint ও MCQ Practice-এর মাধ্যমে শব্দের অর্থ ও ব্যবহার যাচাই করার পাশাপাশি Smart Review পদ্ধতিতে নিয়মিত রিভিশনের সুযোগ রয়েছে। এ ছাড়া British ও American উচ্চারণে শব্দ শোনা এবং অফলাইন সুবিধার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই পড়া ও অনুশীলন করা যাবে। ফলে Vocabulary শেখা, মনে রাখা ও নিয়মিত চর্চা করা হবে আরও সহজ ও কার্যকর।

Vocabulary Booster Pro™-তে কী কী থাকছে?

১. চাকরির পরীক্ষার ৫২০টি গুরুত্বপূর্ণ Word

বিগত চাকরির পরীক্ষায় বারবার আসা ৫২০টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দকে ২৬টি গ্রুপে সাজানো হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ২০টি করে শব্দ। ফলে প্রতিদিন একটি গ্রুপ শেষ করার লক্ষ্য নিয়ে এগোলে ২৬ দিনে প্রথমবারের মতো সব শব্দ পড়া সম্পন্ন করা সম্ভব। প্রতিটি শব্দের Flashcard-এ রয়েছে বাংলা ও ইংরেজি অর্থ, Synonym, Antonym এবং উদাহরণ বাক্য। এতে শুধু শব্দের অর্থ মুখস্থ না করে শব্দের ব্যবহার সম্পর্কেও ধারণা তৈরি হবে।

২. Job Solution Words

বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সরাসরি আসা শব্দগুলো আলাদাভাবে অনুশীলনের সুযোগ রয়েছে Job Solution Words অংশে। বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে Vocabulary প্রস্তুতি নিতে চাইলে Live MCQ™-এর Job Solution ফিচারের সঙ্গে এই অংশটি ব্যবহার করতে পারেন।

৩. Idioms & Phrases

চাকরির পরীক্ষার ইংরেজি অংশে Idioms ও Phrases গুরুত্বপূর্ণ। Vocabulary Booster Pro™-তে প্রয়োজনীয় Idioms ও Phrases অর্থসহ পড়া ও অনুশীলনের সুবিধা থাকছে। ফলে পরীক্ষায় এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতিও আরও গোছানো হবে।

৪. Proverbs

বাংলা থেকে ইংরেজি অনুবাদ এবং MCQ-ভিত্তিক প্রশ্নে Proverbs গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় আসা জনপ্রিয় Proverbs এক জায়গায় পড়া ও অনুশীলনের সুযোগ পাবেন এই অংশে।

কীভাবে ব্যবহার করবেন Vocabulary Booster Pro™?

Vocabulary Booster Pro™ ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ১. Google Play Store অথবা App Store থেকে Live MCQ™ অ্যাপ ইনস্টল বা আপডেট করুন।
  • ২. নিজের Live MCQ™ অ্যাকাউন্টে লগইন করুন।
  • ৩. অ্যাপের Study সেকশনে গিয়ে Free Offline অপশন থেকে Vocabulary Booster Pro™ খুঁজে নিন।
  • ৪. প্রয়োজনীয় কনটেন্ট ডাউনলোড করে নিন, যাতে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারেন।
  • ৫. প্রতিদিনের লক্ষ্য নির্ধারণ করে প্রথম গ্রুপ থেকে শেখা শুরু করুন। নিয়মিত Checkpoint ও Smart Review সম্পন্ন করুন।

সরাসরি অনুশীলন শুরু করতে ভিজিট করুন: https://vocabulary.livemcq.com বিস্তারিত জানুন: https://web.livemcq.com/blog/vocabulary-booster-pro-live-mcq