🎉 নতুন ব্যাচ, নতুন ডিসকাউন্ট অফার চলবে -

Days
Hours
Minutes
Seconds

হোমFeatureQuiz Master

Quiz Master

Live MCQ Quiz Master — যেকোনো সময় কুইজ টেস্ট দিন, যত খুশি তত

চাকরির প্রস্তুতিতে সবচেয়ে জরুরি কাজ হলো বেশি বেশি পরীক্ষায় অংশ নেওয়া। Live MCQ অ্যাপে পরীক্ষা দিতে আপনাকে সবসময় নির্ধারিত রুটিন বা নির্দিষ্ট পরীক্ষার অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। যেকোনো সময়ে, চলার পথে বা কাজের অবসরে দ্রুত রিভিশন কিংবা টপিকের অনুশীলন করতে পারলেই চাকরির প্রস্তুতি পর্বের মূল্যবান সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করা সম্ভব। আর এই প্রয়োজনের কথা মাথায় রেখেই Live MCQ অ্যাপের Premium Section-এ যুক্ত করা হয়েছে Quiz Master ফিচার—যেখানে আপনি যেকোনো সময়, নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে কুইজ টেস্ট দিতে পারবেন।

কীভাবে Quiz Master ফিচারটি ব্যবহার করবেন

Live MCQ অ্যাপের Premium Section থেকে Quiz Master ফিচারে প্রবেশ করলে মোট ৪টি Filter অপশন ব্যবহার করে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কুইজ টেস্ট কাস্টমাইজ করতে পারবেন।

Select Question Type

এই অপশনে থাকছে ৮টি ভিন্ন ক্যাটেগরি। এখান থেকে আপনি চাইলে পুরো ডেটাবেস থেকে র‍্যান্ডম প্রশ্ন নিতে পারবেন, আবার আগে থেকে Favorite করা প্রশ্ন, ভুল করা (Wrong Answered) বা এখনও উত্তর না দেওয়া (Unanswered) প্রশ্ন বেছে নিতে পারবেন। পাশাপাশি আলাদা করে BCS, Bank বা অন্যান্য চাকরির পরীক্ষার সলিউশনভিত্তিক প্রশ্ন দিয়েও কুইজ তৈরি করা যাবে।

Select Question Type

  • Random Quiz (Total Database)
  • Favorite Questions Quiz
  • Wrong Answered Quiz
  • Unanswered Quiz
  • Job Solution Quiz
  • BCS Job Solution Quiz
  • Bank Job Solution Quiz
  • Right Answered Quiz

২. Select Subject

এই ফিল্টারটি ব্যবহার করে আপনি চাইলে সব বিষয় মিলিয়ে একটি মিক্স কুইজ দিতে পারবেন, অথবা নিজের দুর্বলতা অনুযায়ী নির্দিষ্ট এক বা একাধিক সাবজেক্ট নির্বাচন করে টার্গেটেড প্র্যাকটিস করতে পারবেন।

৩. Number of Questions

এখানে আপনি নির্ধারণ করে দিতে পারবেন কুইজ টেস্টে মোট কয়টি প্রশ্ন রাখতে চান। কম সময়ে দ্রুত রিভিশন কিংবা বড় পরিসরে অনুশীলন— দুইভাবেই কুইজ সেট করা সম্ভব।

৪. Exam Time (minutes)

এই অপশনে কুইজের সময়সীমা নিজেই নির্ধারণ করতে পারবেন। ফলে আপনি চাইলে বাস্তব পরীক্ষার মতো সময় বেঁধে প্র্যাকটিস করতে পারবেন, আবার প্রয়োজন অনুযায়ী বেশি বা কম সময় নিয়েও অনুশীলন করতে পারবেন।

এই চারটি ফিল্টার ব্যবহার করে Quiz Master ফিচারটি যেকোনো সময়, যেকোনো সাবজেক্ট বা ডিউরেশনের কুইজ টেস্ট দেওয়ার একটি পূর্ণাঙ্গ ও স্মার্ট উপায় হয়ে ওঠে।

কুইজ মাস্টার [Quiz Master] কেন গুরুত্বপূর্ণ

Quiz Master ফিচারটি চাকরির প্রস্তুতিকে আরও কার্যকর করে, কারণ এতে —

  • দুর্বল, ভুল বা অপূর্ণ প্রশ্নে ফোকাস করা যায়
  • সাবজেক্টভিত্তিক ও টার্গেটেড রিভিশন সহজ হয়
  • নিজের সময় ও প্রস্তুতির স্তর অনুযায়ী প্র্যাকটিস করা যায়
  • Exam temperament ও time management উন্নত হয়
  • অবসর বা কাজের ফাঁকে টেস্ট দিতে দিতে পরীক্ষাভীতি দূর হয়  

📲 এখনই Live MCQ অ্যাপের Premium Section থেকে Quiz Master ব্যবহার করে নিজের মতো কুইজ তৈরি করুন এবং প্রস্তুতিকে নিন সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে।

রেটিং ৪.৬
Rated 4.5 out of 5

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।