🎉 নতুন ব্যাচ, নতুন ডিসকাউন্ট অফার চলবে -

Days
Hours
Minutes
Seconds

হোমFeatureজব সল্যুশন (টপিকভিত্তিক)

জব সল্যুশন (টপিকভিত্তিক)

জব সল্যুশন (টপিকভিত্তিক)

Live MCQ জব সল্যুশন [টপিকভিত্তিক]: টপিক ধরে চাকরির প্রস্তুতির স্মার্ট উপায়

চাকরির প্রস্তুতিকে আরও গোছানো ও টপিকনির্ভর করার জন্য Live MCQ অ্যাপে রয়েছে প্রিমিয়াম ফিচার ‘জব সল্যুশন [টপিকভিত্তিক]’। এখানে রয়েছে ইউনিক প্রশ্ন ফিল্টার, টপিক ধরে বিগত সালের প্রশ্ন পড়াশোনা, ব্যাখ্যাসহ সমাধান এবং Random Quiz, যা আপনার চাকরির প্রস্তুতিকে করে তুলবে আরও দ্রুত ও ফলপ্রসূ।

জব সল্যুশন [টপিকভিত্তিক] কী?

এই প্রিমিয়াম ফিচারে বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন (NTRCA), প্রাথমিক শিক্ষক নিয়োগ, গ্রেডভিত্তিক চাকরিসহ প্রায় সব সরকারি চাকরির বিগত বছরের প্রশ্ন টপিক অনুযায়ী সাজানো আছে। অর্থাৎ, এই ফিচারে যেকোনো একটি টপিক সার্চ দিয়ে ঐ টপিকে বিগত বছরগুলোতে যত প্রশ্ন এসেছে, সব এক জায়গায় পেয়ে যাবেন।

সল্যুশন [টপিকভিত্তিক]’ কেন গুরুত্বপূর্ণ?

✅ জব সল্যুশন থেকে পড়াশোনা করলে রিয়েল জব পরীক্ষায় একই টপিক থেকে কত অ্যাঙ্গেলে ও কিভাবে প্রশ্ন সেট করা হয়, তা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এছাড়া, কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে, তা বোঝা গেলে সেসব অংশে বেশি মনোযোগ দেওয়া সম্ভব হয়।
✅ Live MCQ অ্যাপে বিগত সালের প্রশ্ন রয়েছে প্রায় ৬২ হাজার। এছাড়া প্রতিনিয়ত বিভিন্ন ধরণের সরকারি চাকরির পর নতুন আরও অনেক প্রশ্ন এই ভাণ্ডারে যুক্ত হচ্ছে, যা জব সলুশনের মূল ও সাব-টপিকের অন্তর্ভূক্ত করা হচ্ছে। ফলে এই বাটনে প্রায় সকল চাকরির পরীক্ষার টপিকভিত্তিক প্রশ্ন একসাথে পেয়ে যাবেন। এতে পরীক্ষার্থীরা খুব সহজেই টপিক ধরে পড়াশোনা ও রিভিশন করতে পারেন।
✅ Live MCQ-এর টপিক গুরু ফিচারের মতোই জব সল্যুশন [টপিকভিত্তিক] ফিচারেও রয়েছে ‘Unique ফিল্টার’। পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে রিভিশনের সময়, একই প্রশ্ন বার বার পড়া হলে বিরক্তির উদ্রেক ঘটতে পারে। জব সল্যুশনের Unique ফিল্টার চালু করে পড়লে শুধু বিগত সালের ইউনিক প্রশ্নগুলোই দেখা যাবে।
✅ যেকোন বিষয়ের টপিক বা সাব-টপিক ধরে প্রস্তুতির সময় পড়াশোনার কতটুকু অগ্রগতি হচ্ছে অর্থাৎ জব সল্যুশনে একটি টপিকের কতটুকু পড়ে শেষ করা হয়েছে, তার এনালিটিক্স Show করবে। ফলে নিজস্ব অগ্রগতি বুঝে পরিকল্পনা করা যায়। পড়া শেষ করে বা পড়ার মাঝপথেই যেকোনো টপিকের উপর Random কুইজ দিয়ে প্রস্তুতি যাচাই করা যাবে।
উল্লেখ্য,
✔️‘ব্যাংক প্রিপারেশন’ ও ‘সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ও কমন টপিক’ নামে আলাদা টপিক রাখা হয়েছে।
✔️ প্রায় সকল প্রশ্নের সাথে অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যা রয়েছে। তাই কোনো প্রশ্নের সঙ্গে সম্পর্কিত খুঁটিনাটি তথ্যও পড়া হয়ে যাবে। এতে প্রস্তুতি আরও শাণিত হবে।

⁉️ জব সল্যুশন থেকে কীভাবে পড়াশোনা করবেন?

✅ ১৪টি বিষয়ের আওতায় পড়াশোনার জন্য অসংখ্য টপিক ও সাবটপিক যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট টপিক ধরে পড়াশোনা করলে এক পর্যায়ে সম্পূর্ণ সাবজেক্টই ভালোভাবে আয়ত্ব করতে পারবেন। যেমন – ‘সমাস’ নিয়ে কোনো দুর্বলতা থাকলে বা রিভিশন করতে চাইলে ‘বাংলা ভাষা ও ব্যাকরণ’ ➝ ‘শব্দও প্রকরণ’ ➝ ‘সমাস’ সাবটপিকে গিয়ে এ বিষয়ে বিগত সালের প্রশ্নগুলো পেয়ে যাবেন।
✅ প্রায় সকল প্রশ্নের সঠিক উত্তরের পাশাপাশি অথেনটিক রেফারেন্স থেকে ব্যাখ্যাও দেওয়া থাকে, যা প্রার্থীদের বুঝতে সাহায্য করে — কেন উত্তরটি সঠিক এবং অন্য অপশনগুলো ভুল।
✅ Repeat প্রশ্ন এড়াতে চাইলে ‘জব সল্যুশন’-এর সেটিংস্‌ থেকে ‘Unique’ ফিল্টার অন (ON) করে নিন! এতে আর এক প্রশ্ন একাধিকবার আসবে না।
✅ পঠিত টপিকে দক্ষতা যাচাইয়ের জন্য ‘Random Quiz’ দেওয়া যাবে। যে কোনো সময়ে ইচ্ছেমতো যে কোনো টপিক বা সাব-টপিকের ওপর এই কুইজ টেস্ট দেওয়া যাবে। এক্ষেত্রে কত নম্বরের ও সময়ের মধ্যে কুইজ পরীক্ষা দিতে চান তা পছন্দ করে নেওয়ার সুযোগ রয়েছে।
✅ প্রতিটি প্রশ্ন কোন বছরে ও কোন চাকরির পরীক্ষায় এসেছে – তা উল্লেখ করা হয়েছে।
✅ এছাড়াও প্রশ্নের ধরণও ফিল্টার করে নিতে পারবেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আলাদাভাবে চিহ্নিত করতে ‘ফেভারিট’ করে রাখতে পারবেন।

আশা করি, Live MCQ-এর জব সল্যুশন [টপিকভিত্তিক] প্রিমিয়াম ফিচারটির কার্যকর ব্যবহার আপনার প্রস্তুতিকে আরও সহজ, দ্রুত ও পরিপাটি করে তুলবে। এখনই একবার জব সল্যুশন ফিচারটি ঘুরে দেখতে পারেন।

রেটিং ৪.৬
Rated 4.5 out of 5

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।