৫২তম ও ৫৩তম বিসিএসসহ সকল চাকরির প্রস্তুতি হোক সাশ্রয়ী মূল্যে ৳৩০০ পর্যন্ত ছাড় পেতে ক্লিক করুন
সকল ব্লগ
Routine

১৪তম থেকে ২০তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন ২০২৬ | 14th to 20th Grade Job Preparation Routine

১৪তম থেকে ২০তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন ২০২৬ | 14th to 20th Grade Job Preparation Routine

অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী কিংবা উচ্চমান সহকারী, ১৪তম থেকে ২০তম গ্রেডের এসব পদে প্রতি মাসেই কোনো না কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসে। কিন্তু প্রস্তুতি গোছানো না থাকলে বিজ্ঞপ্তি দেখে পড়া শুরু করতে করতেই পরীক্ষার দিন চলে আসে।

এই সমস্যার সমাধানে Live MCQ™ সাজিয়েছে ১৪তম থেকে ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতির রুটিন এর নতুন সংস্করণ। এতে আছে ৮০টি লাইভ পরীক্ষা, যা জেলা প্রশাসকের কার্যালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সিলেবাস মাথায় রেখে তৈরি। রুটিনটি সারা বছর চক্রাকারে চলে, তাই আজ যোগ দিলেও পুরো সিলেবাস শেষ করা যাবে।

এই গাইডে পাবেন ৮০টি পরীক্ষার তারিখ ও টপিক, বিষয়ভিত্তিক বিভাজন, রুটিনের কাঠামো, কোন বই থেকে পড়বেন তার তালিকা এবং রুটিন মেনে প্রস্তুতির কার্যকর কৌশল।

১৪তম থেকে ২০তম গ্রেডের নতুন রুটিন একনজরে

বিষয়

বিস্তারিত

রুটিনের নাম

১৪তম-২০তম গ্রেড নিয়োগ প্রস্তুতির রুটিন

মোট লাইভ পরীক্ষা

৮০টি

বিষয়ভিত্তিক পরীক্ষা

৬০টি

রিভিশন পরীক্ষা

১০টি

ফুল মডেল টেস্ট

১০টি

আর্কাইভ

প্রায় ৮,০০০টি

চলমান চক্রের প্রথম পরীক্ষা

২১ জুলাই ২০২৬

চলমান চক্রের শেষ পরীক্ষা

২০ ফেব্রুয়ারি ২০২৭

পরীক্ষার ব্যবধান

গড়ে প্রতি ২ থেকে ৩ দিনে একটি পরীক্ষা

কোথায় পাবেন 

Live MCQ™ অ্যাপ ও ওয়েবসাইট

 

কেন ১৪তম-২০তম গ্রেডের চাকরির প্রস্তুতি এখনই শুরু করবেন

১৪তম থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ হয় সবচেয়ে বেশি এবং সারা বছর। জেলা প্রশাসকের কার্যালয়, কর অঞ্চল, মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলো নিয়মিত অফিস সহায়ক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারীসহ বিভিন্ন পদে বিজ্ঞপ্তি দেয়।পাশাপাশি সরকারি দপ্তরে বিপুল শূন্যপদ পূরণের উদ্যোগও চলমান। বিস্তারিত পড়ুন সরকারি চাকরিতে ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ পোস্টে। অফিস সহকারী পদের কাজ ও দায়িত্ব জানতে দেখুন অফিস সহকারী পদের কাজ ও দায়িত্ব।

 

নতুন রুটিনের কাঠামো: কীভাবে সাজানো হয়েছে

নতুন ১৪তম থেকে ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতির রুটিন একটি নির্দিষ্ট ৮ পরীক্ষার চক্রে চলে, যা মোট ১০ বার ঘুরে আসে:

  • ৬টি বিষয়ভিত্তিক পরীক্ষা: বাংলা, English, গণিত ও সাধারণ জ্ঞানের ছোট ছোট টপিকে আলাদা পরীক্ষা।
  • ১টি রিভিশন পরীক্ষা: ঠিক আগের ৬টি পরীক্ষার সকল টপিক নিয়ে।
  • ১টি ফুল মডেল টেস্ট: পূর্ণাঙ্গ সিলেবাসের উপর, যাতে চূড়ান্ত পরীক্ষার মতো পরিবেশে নিজেকে যাচাই করা যায়।
  • চক্রাকার রুটিন: Live MCQ™ অ্যাপে পরীক্ষাগুলো সারা বছর চক্রাকারে চলে, তাই যেকোনো দিন যোগ দিলেও ধারাবাহিক ৮০টি পরীক্ষায় পুরো সিলেবাস শেষ হবে।

 

১৪তম-২০তম গ্রেডের রুটিনে বিষয়ভিত্তিক পরীক্ষার বিভাজন

বিষয়

পরীক্ষার সংখ্যা

পরীক্ষা নম্বর

সাধারণ জ্ঞান (বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি)

১৮টি

২, ৫, ১১, ১৪, ১৯, ২৫, ২৮, ৩৩, ৩৭, ৪১, ৪৫, ৫১, ৫৩, ৫৯, ৬৫, ৬৮, ৭৪, ৭৭

বাংলা (সাহিত্য ৭টি, ব্যাকরণ ৮টি)

১৫টি

৩, ৯, ১৩, ২০, ২৬, ২৯, ৩৬, ৪২, ৪৬, ৫২, ৫৭, ৬১, ৬৭, ৭৩, ৭৮

English (Grammar ও Literature)

১৫টি

১, ৬, ১২, ১৮, ২১, ২৭, ৩০, ৩৫, ৩৮, ৪৩, ৪৯, ৫৮, ৬২, ৬৯, ৭৫

গণিত

১২টি

৪, ১০, ১৭, ২২, ৩৪, ৪৪, ৫০, ৫৪, ৬০, ৬৬, ৭০, ৭৬

রিভিশন পরীক্ষা

১০টি

৭, ১৫, ২৩, ৩১, ৩৯, ৪৭, ৫৫, ৬৩, ৭১, ৭৯

ফুল মডেল টেস্ট

১০টি

৮, ১৬, ২৪, ৩২, ৪০, ৪৮, ৫৬, ৬৪, ৭২, ৮০

মোট

৮০টি

২১ জুলাই ২০২৬ থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৭

১৪তম থেকে ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতির রুটিন ২০২৬-২৭: সম্পূর্ণ তারিখ ও টপিক

নিচে মাসভিত্তিক ভাগ করে পুরো ৮০টি পরীক্ষার তারিখ, বিষয় ও টপিক দেওয়া হলো। রিভিশন পরীক্ষা ও ফুল মডেল টেস্ট বোল্ড করে চিহ্নিত।

 

১৪তম-২০তম গ্রেড রুটিন, জুলাই ও আগস্ট ২০২৬: পরীক্ষা ১ থেকে ১৫

পরীক্ষা

তারিখ

বিষয়

টপিক / সিলেবাস

০১

২১ জুলাই ২০২৬

English Literature

Narration, Tag Question, Proverb

০২

২৩ জুলাই ২০২৬

সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ (দ্বিপাক্ষিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত)

০৩

২৬ জুলাই ২০২৬

বাংলা সাহিত্য

জসীমউদ্‌দীন, জহির রায়হান, মানিক বন্দ্যোপাধ্যায়, বেগম রোকেয়া, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত (সাহিত্যকর্ম ও জীবনী); ডাক ও খনার বচন

০৪

৩০ জুলাই ২০২৬

গণিত

ঐকিক নিয়ম, গড়, পরিসংখ্যান

০৫

০২ আগস্ট ২০২৬

সাধারণ জ্ঞান

বাংলাদেশের জাতীয় ও অর্থনৈতিক বিষয়াবলি (কৃষি, শিক্ষা, অর্থনীতি, জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান)

০৬

০৫ আগস্ট ২০২৬

English Literature

Important Writers of the Modern Ages (except Ernest Hemingway, G. B. Shaw, W. B. Yeats)

০৭

০৮ আগস্ট ২০২৬

রিভিশন পরীক্ষা

পরীক্ষা ১ থেকে ৬ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক

০৮

১০ আগস্ট ২০২৬

ফুল মডেল টেস্ট

পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মডেল টেস্ট

০৯

১২ আগস্ট ২০২৬

বাংলা ব্যাকরণ

সমাস, বাক্য প্রকরণ ও বাক্যের রূপান্তর, বানান ও বাক্যশুদ্ধি

১০

১৬ আগস্ট ২০২৬

গণিত

বীজগাণিতিক রাশি, উৎপাদকে বিশ্লেষণ, বীজগাণিতিক ল.সা.গু ও গ.সা.গু, বীজগাণিতিক রাশিমালার যোগ, বিয়োগ, গুণ, ভাগ

১১

১৯ আগস্ট ২০২৬

সাধারণ জ্ঞান

জাতীয় ও আন্তর্জাতিক দিবস-প্রতিপাদ্য, বিখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পুরস্কারসমূহ

১২

২২ আগস্ট ২০২৬

English Language and Grammar

Sentence Correction, Translation (Bangla to English), Analogy

১৩

২৬ আগস্ট ২০২৬

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব; ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক গান, সাহিত্য, চলচ্চিত্র

১৪

২৯ আগস্ট ২০২৬

সাধারণ জ্ঞান

বাংলাদেশের জাতীয় অর্জনসমূহ এবং অন্যান্য (পদক, চিত্রকর্ম, পুরস্কার, খেলাধুলা প্রভৃতি)

১৫

৩১ আগস্ট ২০২৬

রিভিশন পরীক্ষা

পরীক্ষা ৯ থেকে ১৪ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক

 

১৪তম-২০তম গ্রেড রুটিন, সেপ্টেম্বর ২০২৬: পরীক্ষা ১৬ থেকে ২৫

পরীক্ষা

তারিখ

বিষয়

টপিক / সিলেবাস

১৬

০২ সেপ্টেম্বর ২০২৬

ফুল মডেল টেস্ট

পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মডেল টেস্ট

১৭

০৫ সেপ্টেম্বর ২০২৬

গণিত

সরলরেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা সমাধান; পিথাগোরাসের উপপাদ্য

১৮

০৮ সেপ্টেম্বর ২০২৬

English Literature

Literary Terms; Characters and Quotations of Famous Literary Works (All Ages)

১৯

১২ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ জ্ঞান (সাধারণ বিজ্ঞান)

পদার্থবিজ্ঞান: দৈনন্দিন জীবনে ব্যবহারিক বিজ্ঞান, মহাকর্ষ-অভিকর্ষ, আলো, তড়িৎ, চৌম্বক, নবায়নযোগ্য শক্তি, গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক, পরিমাপক যন্ত্র; রসায়ন: ব্যবহারিক জিনিসের রাসায়নিক নাম ও সংকেত, পদার্থের অবস্থা ও ধর্ম, পারমাণবিক গঠন, মৌলিক কণা, অণু ও পরমাণু

২০

১৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলা ব্যাকরণ

কারক-বিভক্তি, সংখ্যাবাচক শব্দ, যতিচিহ্ন

২১

১৯ সেপ্টেম্বর ২০২৬

English Language and Grammar

Article and Determiner, Linking Verb, Modals, Group Verbs

২২

২২ সেপ্টেম্বর ২০২৬

গণিত

ট্রেন, নৌকা, গতি, নল-চৌবাচ্চা, বয়স সংক্রান্ত সমস্যা

২৩

২৪ সেপ্টেম্বর ২০২৬

রিভিশন পরীক্ষা

পরীক্ষা ১৭ থেকে ২২ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক

২৪

২৬ সেপ্টেম্বর ২০২৬

ফুল মডেল টেস্ট

পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মডেল টেস্ট

২৫

২৮ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ জ্ঞান (বাংলাদেশের সংবিধান)

প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, মৌলিক অধিকারসমূহ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ

 

১৪তম-২০তম গ্রেড রুটিন, অক্টোবর ২০২৬: পরীক্ষা ২৬ থেকে ৩৭

পরীক্ষা

তারিখ

বিষয়

টপিক / সিলেবাস

২৬

০১ অক্টোবর ২০২৬

বাংলা ব্যাকরণ

প্রকৃতি ও প্রত্যয়, বাগ্‌ধারা, পরিভাষা, অনুবাদ (ইংরেজি থেকে বাংলা)

২৭

০৪ অক্টোবর ২০২৬

English Language and Grammar

Tense, Appropriate Preposition, Idioms and Phrases (A to M)

২৮

০৭ অক্টোবর ২০২৬

সাধারণ জ্ঞান (কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি)

কম্পিউটার সংগঠন ও পেরিফেরালস, মোবাইল প্রযুক্তি, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যম, সাইবার অপরাধ, ভাইরাস ও অ্যান্টিভাইরাস, দৈনন্দিন জীবনে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

২৯

১০ অক্টোবর ২০২৬

বাংলা সাহিত্য

গুরুত্বপূর্ণ উক্তি, সংলাপ ও চরিত্র (সকল যুগের), ছদ্মনাম, প্রবাদ-প্রবচন, ছন্দ ও অলংকার

৩০

১৩ অক্টোবর ২০২৬

English Language and Grammar

Transformation of Sentence (Simple, Complex, Compound), Idioms and Phrases (N to Z), Clause

৩১

১৫ অক্টোবর ২০২৬

রিভিশন পরীক্ষা

পরীক্ষা ২৫ থেকে ৩০ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক

৩২

১৭ অক্টোবর ২০২৬

ফুল মডেল টেস্ট

পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মডেল টেস্ট

৩৩

১৯ অক্টোবর ২০২৬

সাধারণ জ্ঞান (ভূগোল)

দীর্ঘতম, উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম; নদী, সাগর, মহাসাগর, পর্বত, খাল, প্রণালি, সমুদ্রবন্দর, সীমারেখা; জাতীয় ও আন্তর্জাতিক ঐতিহাসিক স্থান ও স্থাপনা; ভৌগোলিক উপনাম

৩৪

২২ অক্টোবর ২০২৬

গণিত

পরিমিতি ও ঘনবস্তু

৩৫

২৫ অক্টোবর ২০২৬

English Language and Grammar

Prefix and Suffix, Composition (Paragraph, Letter etc.), One Word Substitution

৩৬

২৮ অক্টোবর ২০২৬

বাংলা ব্যাকরণ

উপসর্গ ও অনুসর্গ, এক কথায় প্রকাশ, বিপরীতার্থক শব্দ

৩৭

৩১ অক্টোবর ২০২৬

সাধারণ জ্ঞান

সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, জাতীয় ও আন্তর্জাতিক রিপোর্ট-সমীক্ষা, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা

 

১৪তম-২০তম গ্রেড রুটিন, নভেম্বর ২০২৬: পরীক্ষা ৩৮ থেকে ৪৯

পরীক্ষা

তারিখ

বিষয়

টপিক / সিলেবাস

৩৮

০৩ নভেম্বর ২০২৬

English Literature

Classification of English Literary Periods; Important Writers from Old to Renaissance Period (except Shakespeare)

৩৯

০৫ নভেম্বর ২০২৬

রিভিশন পরীক্ষা

পরীক্ষা ৩৩ থেকে ৩৮ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক

৪০

০৭ নভেম্বর ২০২৬

ফুল মডেল টেস্ট

পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মডেল টেস্ট

৪১

০৯ নভেম্বর ২০২৬

সাধারণ জ্ঞান (ইতিহাস)

প্রাচীন রাজবংশ (মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন); প্রাচীন জনপদ (পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, গৌড়, রাঢ়, হরিকেল); উপমহাদেশের ইতিহাস (মুসলিম শাসন, মোগল শাসন, বারো ভূঁইয়া, নবাবি শাসন, ব্রিটিশ শাসন)

৪২

১২ নভেম্বর ২০২৬

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্যের যুগ বিভাগ, প্রাচীন যুগ ও চর্যাপদ, সাহিত্য বিষয়ক পত্রিকা ও সম্পাদক

৪৩

১৫ নভেম্বর ২০২৬

English Language and Grammar

Parts of Speech, Interchange of Different Parts of Speech, Gender and Number

৪৪

১৮ নভেম্বর ২০২৬

গণিত

বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু, অনুপাত ও সমানুপাত

৪৫

২১ নভেম্বর ২০২৬

সাধারণ জ্ঞান

গুরুত্বপূর্ণ মহাদেশ ও দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়া, মধ্যপ্রাচ্য, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান প্রভৃতি): সাধারণ তথ্য, ইতিহাস ও রাজনীতি, মুদ্রা, রাজধানী, জনসংখ্যা

৪৬

২৪ নভেম্বর ২০২৬

বাংলা ব্যাকরণ

ভাষারীতি, ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ও ইতিহাস, পদ প্রকরণ, বচন ও লিঙ্গ

৪৭

২৬ নভেম্বর ২০২৬

রিভিশন পরীক্ষা

পরীক্ষা ৪১ থেকে ৪৬ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক

৪৮

২৮ নভেম্বর ২০২৬

ফুল মডেল টেস্ট

পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মডেল টেস্ট

৪৯

৩০ নভেম্বর ২০২৬

English Language and Grammar

Vocabulary A to H (Word Meaning, Synonym, Antonym, Spelling), Right Form of Verb, Gerund, Participle, Infinitive

 

১৪তম-২০তম গ্রেড রুটিন, ডিসেম্বর ২০২৬: পরীক্ষা ৫০ থেকে ৬০

পরীক্ষা

তারিখ

বিষয়

টপিক / সিলেবাস

৫০

০৩ ডিসেম্বর ২০২৬

গণিত

লাভ-ক্ষতি, শতকরা, মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা

৫১

০৬ ডিসেম্বর ২০২৬

সাধারণ জ্ঞান (১৯৪৭ থেকে ১৯৭০)

ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, শাসনতন্ত্র আন্দোলন, শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন

৫২

০৯ ডিসেম্বর ২০২৬

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, মধ্যযুগের সাহিত্যধারা ও গুরুত্বপূর্ণ লেখকদের সাহিত্যকর্ম

৫৩

১২ ডিসেম্বর ২০২৬

সাধারণ জ্ঞান

বৈশ্বিক ইতিহাস ও সভ্যতা (গুরুত্বপূর্ণ ইতিহাস, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, যুদ্ধ, বিপ্লবসমূহ)

৫৪

১৫ ডিসেম্বর ২০২৬

গণিত

দ্বিঘাত ও সরল সহসমীকরণ, অসমতা, বীজগাণিতিক সরলীকরণ

৫৫

১৭ ডিসেম্বর ২০২৬

রিভিশন পরীক্ষা

পরীক্ষা ৪৯ থেকে ৫৪ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক

৫৬

১৯ ডিসেম্বর ২০২৬

ফুল মডেল টেস্ট

পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মডেল টেস্ট

৫৭

২১ ডিসেম্বর ২০২৬

বাংলা ব্যাকরণ

শব্দ ও পদের গঠন, শব্দের প্রকারভেদ, নির্দেশক, দ্বিরুক্ত শব্দ

৫৮

২৪ ডিসেম্বর ২০২৬

English Language and Grammar

Vocabulary I to R (Word Meaning, Synonym, Antonym, Spelling), Fill in the Blanks / Sentence Completion, Voice Change

৫৯

২৭ ডিসেম্বর ২০২৬

সাধারণ জ্ঞান (১৯৭১)

১৯৭১ এর অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল বিষয়াবলি

৬০

৩০ ডিসেম্বর ২০২৬

গণিত

বৃত্ত ও বহুভুজ সংক্রান্ত সমাধান, সেট ও ফাংশন

 

১৪তম-২০তম গ্রেড রুটিন, জানুয়ারি ২০২৭: পরীক্ষা ৬১ থেকে ৭২

পরীক্ষা

তারিখ

বিষয়

টপিক / সিলেবাস

৬১

০২ জানুয়ারি ২০২৭

বাংলা সাহিত্য

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত

৬২

০৫ জানুয়ারি ২০২৭

English Literature

Important Writers of the Different Ages: William Shakespeare, Charles Dickens, Ernest Hemingway, G. B. Shaw, W. B. Yeats

৬৩

০৭ জানুয়ারি ২০২৭

রিভিশন পরীক্ষা

পরীক্ষা ৫৭ থেকে ৬২ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক

৬৪

০৯ জানুয়ারি ২০২৭

ফুল মডেল টেস্ট

পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মডেল টেস্ট

৬৫

১১ জানুয়ারি ২০২৭

সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংগঠন ও অর্থনৈতিক প্রতিষ্ঠান (United Nations, World Bank, IMF, UNESCO, UNICEF, UNFCCC, UNEP, UNDP, ILO, WHO, WTO, FAO, EU, BRICS প্রভৃতি)

৬৬

১৪ জানুয়ারি ২০২৭

গণিত

ত্রিকোণমিতি, সম্ভাব্যতা

৬৭

১৭ জানুয়ারি ২০২৭

বাংলা ব্যাকরণ

ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, বর্ণের উচ্চারণ

৬৮

২০ জানুয়ারি ২০২৭

সাধারণ জ্ঞান

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক গান, চলচ্চিত্র, সাহিত্য; সমসাময়িক ইতিহাস; স্থাপত্য ও ভাস্কর্য, দেশের গুরুত্বপূর্ণ স্থান, নদ-নদী, জলাশয়, পাহাড়-পর্বত

৬৯

২৩ জানুয়ারি ২০২৭

English Language and Grammar

Vocabulary S to Z (Word Meaning, Synonym, Antonym, Spelling), Sentence Transformation (Active-Passive, Affirmative-Negative, Assertive, Imperative, Interrogative, Optative, Exclamatory)

৭০

২৬ জানুয়ারি ২০২৭

গণিত

সমান্তর ও গুণোত্তর ধারা, সূচক ও লগারিদম

৭১

২৮ জানুয়ারি ২০২৭

রিভিশন পরীক্ষা

পরীক্ষা ৬৫ থেকে ৭০ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক

৭২

৩০ জানুয়ারি ২০২৭

ফুল মডেল টেস্ট

পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মডেল টেস্ট

 

১৪তম-২০তম গ্রেড রুটিন, ফেব্রুয়ারি ২০২৭: পরীক্ষা ৭৩ থেকে ৮০

পরীক্ষা

তারিখ

বিষয়

টপিক / সিলেবাস

৭৩

০১ ফেব্রুয়ারি ২০২৭

বাংলা সাহিত্য

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, মীর মশাররফ হোসেন, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, সৈয়দ শামসুল হক, মুনীর চৌধুরী, সুকান্ত ভট্টাচার্য (সাহিত্যকর্ম ও জীবনী)

৭৪

০৪ ফেব্রুয়ারি ২০২৭

সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জোট ও প্রতিষ্ঠান (ASEAN, NATO, Commonwealth, NAM, OIC, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, SAARC, Greenpeace, Red Cross, Rotary International, Oxfam, Amnesty, Transparency International, Human Rights Watch প্রভৃতি)

৭৫

০৭ ফেব্রুয়ারি ২০২৭

English Literature

Important Writers of the Different Ages: Neo-Classical Period to Victorian Period (except Charles Dickens)

৭৬

১০ ফেব্রুয়ারি ২০২৭

গণিত

স্থানাঙ্ক জ্যামিতি, ঘড়ি ও সময় বিষয়ক সমস্যা, মানসিক দক্ষতা সংক্রান্ত সমস্যা সমাধান ও ধারা

৭৭

১৩ ফেব্রুয়ারি ২০২৭

সাধারণ জ্ঞান (সাধারণ বিজ্ঞান)

জীববিজ্ঞান: মানবদেহ, রোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, ভাইরাস, ব্যাকটেরিয়া, আধুনিক চাষাবাদ পদ্ধতি (এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার প্রভৃতি)

৭৮

১৬ ফেব্রুয়ারি ২০২৭

বাংলা ব্যাকরণ

সন্ধি, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সমার্থক শব্দ

৭৯

১৮ ফেব্রুয়ারি ২০২৭

রিভিশন পরীক্ষা

পরীক্ষা ৭৩ থেকে ৭৮ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক

৮০

২০ ফেব্রুয়ারি ২০২৭

ফুল মডেল টেস্ট

পূর্ণাঙ্গ সিলেবাসের উপর মডেল টেস্ট

রুটিনের PDF ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে Live MCQ™ অ্যাপ বা সাইটের হোমপেজ থেকে PDF সেকশনের রুটিন ও কারিকুলাম অপশনে যান। সব রুটিন একসাথে পাবেন Live MCQ™ পরীক্ষার রুটিন পেইজেও।

Live MCQ™ ১৪তম থেকে ২০তম গ্রেডের চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতির রুটিন

১৪তম থেকে ২০তম গ্রেডের চাকরির প্রস্তুতির রুটিন অনুযায়ী পড়তে Live MCQ™ এর নিজস্ব প্রকাশনার বই পেতে ভিজিট করুন Live Publications বুকশপ।

১৪তম থেকে ২০তম গ্রেডের রুটিন মেনে প্রস্তুতির ধাপসমূহ

ধাপ ১: পরীক্ষার আগের ২ দিনে টপিক শেষ করুন

রুটিনে প্রায় প্রতি ২ থেকে ৩ দিন পরপর পরীক্ষা। পরীক্ষার পরদিন থেকেই পরবর্তী টপিক পড়া শুরু করুন, যাতে লাইভ পরীক্ষা হয় শেখার যাচাই, অনুমানের খেলা নয়।

ধাপ ২: সাধারণ জ্ঞানে সবচেয়ে বেশি সময় দিন

৬০টি বিষয়ভিত্তিক পরীক্ষার মধ্যে ১৮টিই সাধারণ জ্ঞানের, যার মধ্যে সংবিধান, মুক্তিযুদ্ধ, ভূগোল, সাধারণ বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি আছে। প্রতিদিন অন্তত এক ঘণ্টা সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়াবলি পড়ুন।

ধাপ ৩: গণিতে নিয়মিত অনুশীলন করুন

ঐকিক নিয়ম, শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা আর গতি সংক্রান্ত অঙ্ক ১৪তম-২০তম গ্রেডের পরীক্ষায় প্রায় নিশ্চিতভাবে আসে। সূত্র মুখস্থ নয়, প্রতিদিন ১০ থেকে ১৫টি অঙ্ক হাতে-কলমে করুন।

ধাপ ৪: English Vocabulary ও Idioms ভাগ করে পড়ুন

রুটিনে Idioms and Phrases (A থেকে Z) এবং Vocabulary (A থেকে Z) কয়েকটি পরীক্ষায় ভাগ করা আছে। প্রতিদিন ২০ থেকে ৩০টি শব্দ পড়লে চাপ কমবে। সহায়ক হতে পারে Live MCQ™ জব ভোকাবুলারি।

ধাপ ৫: রিভিশন ও মডেল টেস্টে ভুল বিশ্লেষণ করুন

প্রতি চক্রের রিভিশন পরীক্ষার পর ভুলগুলো একটি খাতায় লিখে রাখুন এবং পরের ফুল মডেল টেস্টের আগে সেগুলো আবার পড়ুন। বিগত বছরের প্রশ্ন বুঝতে Live MCQ™ এর Job Solution ফিচার দেখুন।

ধাপ ৬: ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার প্রস্তুতিও রাখুন

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষার পর কম্পিউটার টাইপিংয়ের ব্যবহারিক পরীক্ষা হয়, আর প্রায় সব পদেই থাকে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার জন্য দেখুন ভাইভা প্রস্তুতি গাইড।

Live MCQ™ দিয়ে ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি যেভাবে সহজ হয়

  • লাইভ পরীক্ষা ও মেধাতালিকা: হাজারো চাকরিপ্রত্যাশীর সাথে একই সময়ে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান জানুন।
  • বিশাল প্রশ্নভান্ডার: পুরো অ্যাপে ৭.৫ লাখ+ MCQ, ব্যাখ্যাসহ সমাধান।
  • Job Solution: ৯ম-২০তম গ্রেডের বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান।
  • Live MCQ™ Compass: আপনার দুর্বলতা ও অগ্রগতি বিশ্লেষণ করে পরবর্তী পড়ার দিকনির্দেশনা।
  • সাম্প্রতিক তথ্য: Dynamic Info Panel, সাম্প্রতিক সমাচার ও Weekly Bulletin PDF দিয়ে সাধারণ জ্ঞান আপডেট রাখুন।

নিজের প্রয়োজন অনুযায়ী প্যাকেজ বেছে নিতে দেখুন Live MCQ™ প্যাকেজসমূহ। ৯ম থেকে ১৩তম গ্রেডের পদেও আবেদন করতে চাইলে অনুসরণ করুন ৯ম থেকে ১৩তম গ্রেডের চাকরির প্রস্তুতির রুটিন। একেবারে শুরু থেকে পরিকল্পনা সাজাতে পড়ুন শূন্য থেকে চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইডলাইন।

১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতিতে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • বিজ্ঞপ্তি আসার পর পড়া শুরু করা। এই গ্রেডে আবেদন থেকে পরীক্ষার সময় অনেক সময় খুব কম থাকে।
  • গণিত বা English বাদ দিয়ে শুধু সাধারণ জ্ঞান পড়া। প্রতিটি বিষয়েই নম্বর ভাগ থাকে।
  • রিভিশন পরীক্ষা এড়িয়ে যাওয়া। আগের টপিক মনে রাখার সবচেয়ে কার্যকর উপায় এটিই।
  • টাইপিংয়ের ব্যবহারিক পরীক্ষাকে গুরুত্ব না দেওয়া। কম্পিউটার সংশ্লিষ্ট পদে প্রতিদিন বাংলা ও ইংরেজি টাইপিং অনুশীলন করুন।
  • কয়েকটি পরীক্ষা মিস হলে হাল ছেড়ে দেওয়া। রুটিন চক্রাকারে চলে, তাই পরের চক্রে বাদ পড়া পরীক্ষাগুলো আবার দিতে পারবেন।

FAQ

১. ১৪তম থেকে ২০তম গ্রেডের নতুন রুটিনে মোট কয়টি পরীক্ষা আছে?

মোট ৮০টি লাইভ পরীক্ষা: ৬০টি বিষয়ভিত্তিক, ১০টি রিভিশন এবং ১০টি ফুল মডেল টেস্ট।

২. রুটিনের পরীক্ষা কবে শুরু হয়েছে, এখন যোগ দেওয়া যাবে কি?

চলমান চক্রের প্রথম পরীক্ষা হয়েছে ২১ জুলাই ২০২৬ এবং শেষ পরীক্ষা ২০ ফেব্রুয়ারি ২০২৭। রুটিন চক্রাকারে চলে, তাই যেকোনো দিন যোগ দিয়ে ধারাবাহিক ৮০টি পরীক্ষায় পুরো সিলেবাস শেষ করা যাবে।

৩. কোন বিষয়ে সবচেয়ে বেশি পরীক্ষা আছে?

সাধারণ জ্ঞানে, ১৮টি পরীক্ষা। এরপর বাংলা ও English এ ১৫টি করে এবং গণিতে ১২টি।

৪. রিভিশন পরীক্ষায় কী থাকে?

প্রতিটি রিভিশন পরীক্ষায় ঠিক আগের ৬টি বিষয়ভিত্তিক পরীক্ষার সকল টপিক থাকে। যেমন, পরীক্ষা ৭ এ থাকে পরীক্ষা ১ থেকে ৬ এর টপিক।

৫. এই রুটিন কোন কোন পদের জন্য উপযোগী?

অফিস সহায়ক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, উচ্চমান সহকারীসহ ১৪তম থেকে ২০তম গ্রেডের প্রায় সব পদের লিখিত ও MCQ পরীক্ষার জন্য।

৬. ৯ম থেকে ১৩তম গ্রেডের জন্য আলাদা রুটিন আছে কি?

হ্যাঁ, ৯ম থেকে ১৩তম গ্রেডের নতুন রুটিন অনুযায়ী ২২ অক্টোবর ২০২৬ থেকে আলাদা ৬৫টি পরীক্ষা শুরু হচ্ছে।

৭. রুটিনের PDF কোথায় পাবো?

Live MCQ™ অ্যাপ বা সাইটের PDF সেকশনে রুটিন ও কারিকুলাম অপশন থেকে ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন।

৮. নতুন নিয়োগ বিজ্ঞপ্তির খবর কোথায় পাবো?

১৪তম-২০তম গ্রেডের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত পাবেন Live MCQ™ Job Circular সেকশন এবং 9th-20th Grade Preparation ক্যাটাগরিতে।

 

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।