ব্লগJob Circularচলমান বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | BEPZA Job Circular 2026

চলমান বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | BEPZA Job Circular 2026

রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | BEPZA Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর অধীন বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই, চট্টগ্রাম-এ নতুন দুটি জোন ঘোষণার প্রেক্ষিতে নবসৃষ্ট পদ ও বেপজার অপরাপর শূন্যপদসহ রাজস্বখাতের মোট ৩৪টি ক্যাটাগরিতে শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন।

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ পরিচিতি

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (Bangladesh Export Processing Zones Authority – BEPZA) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বেপজা কমপ্লেক্সের প্রধান কার্যালয় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। বেপজার মূল দায়িত্ব হলো দেশের রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকাসমূহে বিনিয়োগ আকর্ষণ, শিল্প স্থাপন ও পরিচালনা তত্ত্বাবধান এবং রপ্তানীমুখী শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখা। দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

একনজরে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | BEPZA Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA)
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৩-০৬-২০২৬ ইং (২৩ জুন ২০২৬)
আবেদন শুরুর তারিখ০১-০৭-২০২৬ ইং (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ৩০-০৭-২০২৬ ইং (বিকেল ৫:০০ টা)
চাকরির ধরনসরকারি (রাজস্বখাতভুক্ত)
পদ ক্যাটাগরি৩৪টি
বয়সসীমা১৮–৩২ বছর (নিরাপত্তা সংশ্লিষ্ট পদে সর্বোচ্চ ৪৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের ওয়েবসাইটhttp://bepza.teletalk.com.bd

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

১। পদের নামঃ সহকারী পরিচালক (প্রশাসন)
পদ সংখ্যাঃ ০৫টি
বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা যেকোনো বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদী ন্যূনতম ২য় শ্রেণির অনার্স ডিগ্রী।

২। পদের নামঃ সহকারী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন/এন্টারপ্রাইজ সার্ভিসেস/শিল্প সম্পর্ক/কমার্শিয়াল অপারেশন)
পদ সংখ্যাঃ ০৮টি
বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ২য় শ্রেণির এমবিএ অথবা অর্থনীতি, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদী ন্যূনতম ২য় শ্রেণির অনার্স ডিগ্রী।

৩। পদের নামঃ সহকারী পরিচালক (হিসাব/নিরীক্ষা)
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী অথবা বাণিজ্য বিভাগে ০৪ (চার) বছর মেয়াদী ন্যূনতম ২য় শ্রেণির অনার্স ডিগ্রী।

৪। পদের নামঃ সহকারী প্রকৌশলী (পুর)
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)
শিক্ষাগত যোগ্যতাঃ সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (পুর) ডিগ্রী।

৫। পদের নামঃ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)
শিক্ষাগত যোগ্যতাঃ সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিগ্রী।

৬। পদের নামঃ নিরাপত্তা কর্মকর্তা
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার/ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তা।

৭। পদের নামঃ সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ হিসাবরক্ষক/ক্যাশিয়ার পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা।

৮। পদের নামঃ জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ ডিজিটাল, স্টিল ফটোগ্রাফী ও ভিডিওগ্রাফী, ফটোশপ বিষয়ে গণমাধ্যম উপযোগী কোর্সসহ ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রেরণ উপযোগী রেকর্ডিং ও ভিডিও ধারণ বিষয়ে ৩ বৎসরের চাকরির অভিজ্ঞতা।

৯। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী (পুর)
পদ সংখ্যাঃ ০৫টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং (পুর) এ ডিপ্লোমা।

১০। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদ সংখ্যাঃ ০৩টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) এ ডিপ্লোমা।

১১। পদের নামঃ উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) এ ডিপ্লোমা।

১২। পদের নামঃ সহকারী নিরাপত্তা কর্মকর্তা
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এইচ.এস.সি. পাসসহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

১৩। পদের নামঃ লাইব্রেরিয়ান
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর অথবা লাইব্রেরি সায়েন্সে স্নাতক সম্মান ডিগ্রী।

১৪। পদের নামঃ ইমাম
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ কামিল পাসসহ কোনো অনুমোদিত মাদ্রাসা হতে ক্বারীয়ানা পাস।

১৫। পদের নামঃ স্টোর কিপার
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক ডিগ্রী এবং সংশ্লিষ্ট কাজে ২ বৎসরের চাকরির অভিজ্ঞতা।

১৬। পদের নামঃ ক্যাশিয়ার
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ২ বৎসরের অভিজ্ঞতা।

১৭। পদের নামঃ নিরাপত্তা পরিদর্শক
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাসসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদাসম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি।

১৮। পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৭টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজী কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি।

১৯। পদের নামঃ ড্রাফটসম্যান
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতাঃ ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমাসহ ১ বৎসরের বাস্তব অভিজ্ঞতা (অথবা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (আর্কিটেকচার টেকনোলজি/আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি) সনদ প্রাপ্ত)।

২০। পদের নামঃ পাম্প অপারেটর
পদ সংখ্যাঃ ০৫টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

২১। পদের নামঃ মিটার রিডার
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত।

২২। পদের নামঃ ফটোকপি মেশিন অপারেটর
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ৭ বৎসরের অভিজ্ঞতা।

২৩। পদের নামঃ মোয়াজ্জিন
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ ক্বারীয়ানা পাসসহ মোয়াজ্জিন হিসেবে ১ বৎসরের অভিজ্ঞতা এবং ন্যূনতম দাখিল পাস।

২৪। পদের নামঃ ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত।

২৫। পদের নামঃ গাড়ী চালক
পদ সংখ্যাঃ ১৮টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত।

২৬। পদের নামঃ রাজমিস্ত্রী
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের অভিজ্ঞতা।

২৭। পদের নামঃ কুক
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

২৮। পদের নামঃ ডিসপাস রাইডার
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাসসহ মোটর সাইকেল চালানোর দক্ষতা।

২৯। পদের নামঃ প্রাঙ্গর সহকারী
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা।

৩০। পদের নামঃ মালী
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাসসহ পেশাগত কাজে ২ বৎসরের অভিজ্ঞতা।

৩১। পদের নামঃ সার্ভিস বয়
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বৎসরের অভিজ্ঞতা।

৩২। পদের নামঃ রাজমিস্ত্রী হেলপার
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ৩ বৎসরের অভিজ্ঞতা।

৩৩। পদের নামঃ ইলেকট্রিক হেলপার
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম শ্রেণি পাস এবং লাইসেন্সিং বোর্ড হতে ‘সি’ লাইসেন্স প্রাপ্ত।

৩৪। পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ১১টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস; (খ) সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক/ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে ৫ বছর চাকরির অভিজ্ঞতা। 

শারীরিক যোগ্যতাঃ উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি হতে হবে।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | BEPZA Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। বয়সসীমাঃ ০১ জুলাই ২০২৬ তারিখে নিরাপত্তা কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা পরিদর্শক, নিরাপত্তা প্রহরী ব্যতীত সকল পদের জন্য ১৮–৩২ বছর। নিরাপত্তা কর্মকর্তা পদে সর্বোচ্চ ৫০ বছর, সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে সর্বোচ্চ ৪৭ বছর, নিরাপত্তা পরিদর্শক পদে সর্বোচ্চ ৪৭ বছর। নিরাপত্তা প্রহরী পদে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে ১৮–৩২ বছর এবং সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। অনলাইনে আবেদনের সময়সীমা ০১-০৭-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) থেকে ৩০-০৭-২০২৬ ইং (বিকেল ৫:০০ টা) পর্যন্ত। 

৩। ক্রমিক ১ থেকে ১৪ নং পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা, ক্রমিক ১৫ থেকে ২৬ নং পদের জন্য ১১২ টাকা এবং ক্রমিক ২৭ থেকে ৩৪ নং পদের জন্য ৫৬ টাকা। সকল ক্যাটাগরির পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।  

৪। আবেদনপত্র Submit করার পর ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি – BEPZA Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি, বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এবার- BEPZA Job Circular এর শুণ্যপদসমূহের পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের ৯-১৩ গ্রেডের চাকরি প্রস্তুতি কোর্সে Enroll করুন। Live MCQ™ অ্যাপে চলছে Summer Sale স্পেশাল ডিসকাউন্ট অফার। তাই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং অফারে এনরোল করতে Enroll Now বাটনে ক্লিক করুন।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৯ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।