ব্লগJob Circularসোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি | SDF Job Circular 2026

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি | SDF Job Circular 2026

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি (SDF Job Circular) ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project (B-STRONG) প্রকল্পের আওতায় মোট ১১টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। 

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬  সংক্ষিপ্ত তথ্য

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামসোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF)
আবেদন শুরুর তারিখ২৫ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ১৫ জুলাই ২০২৬ (বিকেল ০৫:০০ টা)
চাকরির ধরনস্বায়ত্তশাসিত (প্রকল্পভিত্তিক)
পদ ক্যাটাগরি১১টি
মোট শূন্যপদবিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সসীমাসর্বোচ্চ ৪০–৪৫ বছর (পদভেদে)
আবেদন পদ্ধতিঅনলাইন

SDF নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | সকল পদের বিস্তারিত তথ্য:

প্রধান কার্যালয়

১। পদের নাম: স্পেশালিষ্ট (কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলীহুড)
বেতন: সর্বসাকুল্যে ১,৬০,৯০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) বাণিজ্য/ব্যবসায় শিক্ষা/ব্যবসায় প্রশাসন/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • (খ) উন্নয়ন প্রকল্পে লাইভলীহুড বিষয়ক কাজে ৬ বছরের অভিজ্ঞতাসহ কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলীহুড সংক্রান্ত কাজে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আঞ্চলিক কার্যালয়

২। পদের নাম: রিজিওনাল ম্যানেজার (কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলীহুড)
বেতন: সর্বসাকুল্যে ৯৯,০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) বাণিজ্য/ব্যবসায় শিক্ষা/ব্যবসায় প্রশাসন/অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • (খ) উন্নয়ন প্রকল্পে লাইভলীহুড বিষয়ক কাজে ৪ বছরের অভিজ্ঞতাসহ কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলীহুড সংক্রান্ত কাজে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৩। পদের নাম: রিজিওনাল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড একাউন্টস)
বেতন: সর্বসাকুল্যে ৯৯,০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) হিসাব বিজ্ঞান/ফিন্যান্স/ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি।
  • (খ) উন্নয়ন প্রকল্পে হিসাব ব্যবস্থাপনা বিষয়ক কাজে ৪ বছরের অভিজ্ঞতাসহ হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৪। পদের নাম: রিজিওনাল ম্যানেজার (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল)
বেতন: সর্বসাকুল্যে ৯৯,০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিই/সিইই) ডিগ্রি।
  • (খ) উন্নয়ন প্রকল্পে নির্মাণ, পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ক কাজে ৪ বছরের অভিজ্ঞতাসহ পরিবেশ ও সামাজিক সুরক্ষা ও উন্নয়ন কাজে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৫। পদের নাম: রিজিওনাল ম্যানেজার – টিম লিডার (অ্যাপ্রাইজাল অ্যান্ড মনিটরিং)
বেতন: সর্বসাকুল্যে ৯৯,০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • (খ) উন্নয়ন প্রকল্পে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন বিষয়ক কাজে ৪ বছরের অভিজ্ঞতাসহ এ সংক্রান্ত কাজে ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৬। পদের নাম: অ্যাসিসটেন্ট রিজিওনাল ম্যানেজার (অ্যাপ্রাইজাল অ্যান্ড মনিটরিং)
বেতন: সর্বসাকুল্যে ৮৩,৩০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • (খ) উন্নয়ন প্রকল্পে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সংক্রান্ত কাজে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

ক্লাস্টার অফিস

৭। পদের নাম: ক্লাস্টার কো-অর্ডিনেটর
বেতন: সর্বসাকুল্যে ৬০,৯০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • (খ) উন্নয়ন প্রকল্পে অতিদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠী অর্থাৎ প্রকল্পের উপকারভোগী চিহ্নিতকরণ, দল গঠন ও সংগঠন উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ঋণ কার্যক্রম, জীবিকা উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৮। পদের নাম: ক্লাস্টার ফ্যাসিলিটেটর (সাধারণ)
বেতন: সর্বসাকুল্যে ৪৯,৬০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • (খ) উন্নয়ন প্রকল্পে গ্রাম পর্যায়ে দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠী চিহ্নিতকরণ, সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও দক্ষতা উন্নয়নসহ কর্মসংস্থান সৃষ্টিতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

৯। পদের নাম: ক্লাস্টার ফ্যাসিলিটেটর (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল)
বেতন: সর্বসাকুল্যে ৪৯,৬০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি/বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিই/সিইই) ডিগ্রি।
  • (খ) নির্মাণ, পরিবেশ ও সামাজিক সুরক্ষার কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

১০। পদের নাম: ক্লাস্টার ফ্যাসিলিটেটর (এমআইএল অ্যান্ড এমআইএস)
বেতন: সর্বসাকুল্যে ৪৯,৬০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি/কম্পিউটারে ডিপ্লোমা এবং কম্পিউটার অপারেশনে কমপক্ষে ৬ মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে।
  • (খ) উন্নয়ন প্রকল্পে এমইএল অ্যান্ড এমআইএস/সফটওয়্যারে ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

১১। পদের নাম: পিয়ন/গার্ড
বেতন: সর্বসাকুল্যে ৩৫,৩০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • (ক) ন্যূনতম এসএসসি পাস।
  • (খ) গার্ড পদের জন্য প্রার্থীর শারীরিক সক্ষমতা থাকতে হবে।
  • (গ) পিয়ন পদের জন্য অফিস পরিচার-পরিচ্ছন্নতা বিষয়ে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি

১. ০১/০৬/২০২৬ তারিখে প্রার্থীর বয়স প্রতিটি পদের বিপরীতে উল্লিখিত বয়সসীমার মধ্যে থাকতে হবে।
২। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও জমাদানের সময়সীমা ২৫ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ১৫ জুলাই ২০২৬ (বিকেল ০৫:০০ টা) পর্যন্ত

৩। আবেদন ফি: ক্রমিক ১–৬ পদের জন্য মোট ২২৩ টাকা। ক্রমিক ৭–১০ পদের জন্য মোট ১৬৮ টাকা। ক্রমিক ১১ পদের জন্য মোট ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) সকল গ্রেডের পদে: মোট ৫৬ টাকা।

৪। আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে (এসডিএফ) আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

আশা করি, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬- সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।  

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৯ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।