ব্লগJob Circularরংপুর পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি | RDA Rangpur Job Circular 2026

রংপুর পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি | RDA Rangpur Job Circular 2026

রংপুর পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি Circular

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, রংপুর পল্লী উন্নয়ন একাডেমি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর-এর মোট ২৭টি ক্যাটাগরিতে মোট ৫৭টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিটিও দেখতে পারেন।

রংপুর পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬- সংক্ষিপ্ত তথ্য

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামপল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (RDA)
আবেদন শুরুর তারিখ২৫ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ২৫ জুলাই ২০২৬ (বিকেল ০৫:০০ টা)
চাকরির ধরনসরকারি (অস্থায়ী)
পদ ক্যাটাগরি২৭টি
মোট শূন্যপদ৫৭টি
বয়সসীমা১৮–৩২ বছর (পদভেদে ৪৫ বছর পর্যন্ত)
আবেদন পদ্ধতিঅনলাইন 

RDA রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — সকল পদের বিস্তারিত তথ্য

১। পদের নাম: পরিচালক
পদ সংখ্যা: ০২টি
বেতন: ৫০,০০০–৭১,২০০ টাকা
গ্রেড: ৪র্থ
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি; দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্মপরিচালক বা সমমানের পদে (৫ম গ্রেড) ৩ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৮টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

২। পদের নাম: যুগ্মপরিচালক
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা
গ্রেড: ৫তম
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি; দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে (৬ষ্ঠ গ্রেড) ৫ বছরের চাকরির অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির পদে অন্যূন ১২ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৬টি গবেষণা প্রকাশনা।

৩। পদের নাম: উপপরিচালক
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা
গ্রেড: ৬ষ্ঠ
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি; সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক বা সমমানের পদে (৯ম গ্রেড) ৭ বছরের চাকরির অভিজ্ঞতাসহ দেশি বা বিদেশি জার্নালে ৪টি গবেষণা প্রকাশনা।

৪। পদের নাম: সহকারী পরিচালক
পদ সংখ্যা: ০৫টি
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি/সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

৫। পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ০১টি
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

৬। পদের নাম: সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার
পদ সংখ্যা: ০১টি
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

৭। পদের নাম: মেডিকেল অফিসার
পদ সংখ্যা: ০১টি
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-এর অধীন রেজিস্ট্রার্ডভুক্ত হতে হবে।

৮। পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যা: ০১টি
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা
গ্রেড: ৯তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।

৯। পদের নাম: সহকারী গ্রন্থাগারিক
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।

১০। পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর (পুরুষ-১, মহিলা-১)
পদ সংখ্যা: ০২টি
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ডিগ্রিসহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

১১। পদের নাম: কারিগরি প্রশিক্ষক
পদ সংখ্যা: ০৫টি
বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমাধারী। (সেলাই, বুটিক ও এমব্রয়ডারি পদ মহিলাদের জন্য সংরক্ষিত)

১২। পদের নাম: সহকারী ফার্ম ম্যানেজার
পদ সংখ্যা: ০৪টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

১৩। পদের নাম: ব্যক্তিগত সহকারী (মহাপরিচালক এর জন্য)
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি; ৬ মাস মেয়াদি কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ; ৩ বছরের অভিজ্ঞতা।

১৪। পদের নাম: হোস্টেল সুপার
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা।

১৫। পদের নাম: সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা।

১৬। পদের নাম: মূল্যায়ন সহকারী
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা।

১৭। পদের নাম: গবেষণা সহকারী
পদ সংখ্যা: ০২টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান বিভাগের বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা।

১৮। পদের নাম: প্রশিক্ষণ সহকারী
পদ সংখ্যা: ০২টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা।

১৯। পদের নাম: স্টোরকিপার
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা।

২০। পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা।

২১। পদের নাম: মাঠ সহকারী
পদ সংখ্যা: ০২টি
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
গ্রেড: ১৫তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: কৃষি বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা বা জিপিএসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

২২। পদের নাম: সহকারী হোস্টেল সুপার
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ৩ বছরের অভিজ্ঞতা।

২৩। পদের নাম: রিসার্চ ইনভেস্টিগেটর
পদ সংখ্যা: ০২টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে ২ বছরের অভিজ্ঞতা।

২৪। পদের নাম: সেলসম্যান (পুরুষ)
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ৩ বছরের অভিজ্ঞতা।

২৫। পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৫টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ।

২৬। পদের নাম: অডিও ভিজ্যুয়াল টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা
গ্রেড: ১৮তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটসহ মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ এবং ২ বছরের অভিজ্ঞতা।

২৭। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১০টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেড: ২০তম
বয়স: ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী।

আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি

১। যে সকল আবেদনকারী ০১/১০/২০২৫ তারিখে প্রকাশিত পূর্বের বিজ্ঞপ্তির বিপরীতে ইতোপূর্বে আবেদন করেছেন, তাদের পূর্বের আবেদন বহাল রয়েছে; পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
২। আবেদনকারীর বয়স ০১/০৬/২০২৬ তারিখে ১৮–৩২ বছর হতে হবে। তবে ক্রমিক-১ এর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৫ বছর, ক্রমিক-২ এর ক্ষেত্রে ৪০ বছর, ক্রমিক-৩ এর ক্ষেত্রে ৩৫ বছর হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ এবং আবেদনের সময়সীমা ২৫ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ২৫ জুলাই ২০২৬ (বিকেল ০৫:০০ টা) পর্যন্ত। 
৪। আবেদন ফি ১–১১নং ক্রমিকের পদের জন্য মোট ২২৩ টাকা। ১২–২৫নং ক্রমিকের পদের জন্য মোট ১১২ টাকা। ২৬–২৭নং ক্রমিকের পদের জন্য মোট ৫৬ টাকা। অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) সকল পদে: মোট ৫৬ টাকা।
৫। আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

আশা করি, রংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত সকল তথ্য জানতে পেরেছেন। এবার রংপুর পল্লী উন্নয়ন একাডেমির শূণ্যপদসমূহের প্রস্তুতি নিতে Live MCQ™ ৯ম থেকে ২০গ্রেডের চাকরি প্রস্তুতি প্যাকেজে এনরোল করুন। প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করতে Enroll Now বাটনে ক্লিক করুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৯ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।