বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Police ASI Job Circular 2026

প্রিয় চাকরিপ্রার্থীবৃন্দ, বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Police ASI Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে যোগ্য নারী ও পুরুষ প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি ও নোটিশ দেখতে চাইলে দেখে নিতে পারেন।
একনজরে বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Police ASI Job Circular বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পুলিশ |
| পদের নাম | ক্যাডেট এএসআই (নিরস্ত্র) |
| আবেদন শুরুর তারিখ | ২৮-০৪-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) |
| আবেদনের শেষ তারিখ | ২৭-০৫-২০২৬ ইং (রাত ১১:৫৯ টা) |
| মোট শূন্যপদ | অনির্দিষ্ট |
| বেতন গ্রেড | ১৪তম গ্রেড |
| বেতন স্কেল | ১০,২০০–২৪,৬৮০ টাকা |
| বয়সসীমা | ১৮–২২ বছর |
বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ পদে আবেদন যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা:
ক) যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ বা সমমান)।
খ) যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ বা সমমান)।
গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
শারীরিক মাপ ও অন্যান্য যোগ্যতা
| বিবরণ | পুরুষ প্রার্থী | নারী প্রার্থী |
| উচ্চতা | কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬৪ মিটার) | কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার) |
| বুকের মাপ | স্বাভাবিক ৩২ ইঞ্চি, সম্প্রসারিত ৩৪ ইঞ্চি | প্রযোজ্য নয় |
| ওজন | বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত মাপ | বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত মাপ |
| দৃষ্টিশক্তি | উভয় চোখ ৬/৬ | উভয় চোখ ৬/৬ |
অন্যান্য
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। তালাকপ্রাপ্ত বা বিপত্নীক/বিধবা প্রার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি
বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Police ASI Job Circular 2026 এর অন্তর্ভুক্ত পদে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।
১। প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। তবে বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টেবল ও নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত প্রযোজ্য।
২। আবেদনের সময়সীমা ২৮-০৪-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) থেকে ২৭-০৫-২০২৬ ইং (রাত ১১:৫৯ টা) পর্যন্ত।
৩। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রতিটি যোগ্য প্রার্থী একটি USER ID পাবেন। আবেদন ফর্ম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk প্রি-পেইড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ ৪৮ (আটচল্লিশ) টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
৪। অনলাইন আবেদন ফর্মে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
৫। ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
৬। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
৭। আবেদনকারীর প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে, নিয়োগের পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮। কোনো ব্যক্তি যদি সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করতে পারবেন না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Police ASI Job Circular এর চলমান শূন্যপদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।
বাংলাদেশ পুলিশ পরিচিতি
বাংলাদেশ পুলিশ (Bangladesh Police) বাংলাদেশের প্রধান আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত। বাংলাদেশ পুলিশের প্রধান দায়িত্ব হলো দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন ও প্রতিরোধ করা, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার বিভাগকে সহায়তা করা। বর্তমানে বাংলাদেশ পুলিশ দেশের ৬৪টি জেলায় সক্রিয়ভাবে কাজ করছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
পুলিশ এএসআই পদের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন?
এএসআই নিয়োগ পরীক্ষায় কোনো MCQ প্রিলিমিনারি নেই, সরাসরি ২৫০ নম্বরের লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও মনস্তত্ত্ব)। তাই লিখিত প্রস্তুতিই আপনার সাফল্যের মূল চাবিকাঠি। সেই লক্ষ্যেই Live Written অ্যাপে চালু হয়েছে বিশেষ ASI লিখিত প্রস্তুতি রুটিন।
রুটিনের সম্পূর্ণ PDF দেখুন:
রুটিনে যা থাকছে:
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পরীক্ষা শুরু | ৬ মে, ২০২৬ |
| মোট লাইভ পরীক্ষা | ২৫টি (বিষয়ভিত্তিক ২২টি + ফুল মডেল টেস্ট ৩টি) |
| মোট নম্বর কাভার | ৮৯০ |
| আর্কাইভ পরীক্ষা | ৬৫টি |
| খাতা মূল্যায়ন | ৩৬ ঘণ্টার মধ্যে ১ বার ফ্রি |
| প্যাকেজ মূল্য | ১,১৯৯/- টাকা |
এছাড়াও থাকছে এএসআই গাইডলাইন ও সাজেশন PDF, সাম্প্রতিক সমাচার PDF, পূর্ববর্তী SI নিয়োগের জব সল্যুশন এবং প্রতিটি পরীক্ষার স্ট্যান্ডার্ড উত্তরপত্র।
FAQs – Bangladesh Police ASI Job Circular
বাংলাদেশ পুলিশ এএসআই পদে আবেদনের শেষ তারিখ কবে?
বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী, অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো ২৭ মে ২০২৬ ইং রাত ১১:৫৯ টা।
পুলিশ এএসআই পদে আবেদনের বয়সসীমা কত?
০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২২ বছর হতে হবে। তবে পুলিশে কর্মরত কনস্টেবল ও নায়েক পদের প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত ছাড় প্রযোজ্য।
পুলিশ এএসআই পদে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে?
এসএসসি বা সমমান (ন্যূনতম জিপিএ ৩.৫) এবং এইচএসসি বা সমমান (ন্যূনতম জিপিএ ৩.৫) পাস হতে হবে। এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা আবশ্যক।
বিবাহিত প্রার্থীরা কি পুলিশ এএসআই পদে আবেদন করতে পারবেন?
না। এই পদে শুধুমাত্র অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তালাকপ্রাপ্ত বা বিপত্নীক/বিধবা প্রার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
পুলিশ এএসআই পদে অনলাইনে আবেদন কোথায় করতে হবে?
http://police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার তথ্য, জাতীয় পরিচয়পত্র, রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
পুলিশ এএসআই পদের নিয়োগ পরীক্ষায় কীভাবে প্রস্তুতি নেবেন?
পুলিশ এএসআই নিয়োগ পরীক্ষায় সাধারণত শারীরিক সক্ষমতা যাচাই (PET), লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা এবং মৌখিক পরীক্ষা এই চারটি ধাপ থাকে। তাই প্রস্তুতি শুরু করতে হবে একদম গোড়া থেকে। প্রতিদিন সকালে কমপক্ষে ১ ঘণ্টা দৌড়, পুশআপ ও সিটআপ অনুশীলন করুন কারণ PET-এ উত্তীর্ণ না হলে লিখিত পরীক্ষায় বসার সুযোগ নেই। লিখিত পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণ, গণিত, সাধারণ জ্ঞান ও ইংরেজিতে নিয়মিত মডেল টেস্ট দিন এবং দুর্বল বিষয়গুলো আলাদাভাবে চিহ্নিত করে বেশি সময় দিন। প্রতিদিন একটি জাতীয় পত্রিকা পড়ুন এবং সাম্প্রতিক ঘটনা নোট করে রাখুন। কম্পিউটার দক্ষতা পরীক্ষার জন্য বাংলা ও ইংরেজি টাইপিং নিয়মিত প্র্যাকটিস করুন। সবচেয়ে কার্যকর উপায় হলো Live Written অ্যাপে পুলিশ নিয়োগের বিশেষ প্রশ্নব্যাংক ও লাইভ মডেল টেস্টে নিয়মিত অংশ নেওয়া।
উপসংহার
আশা করি, বাংলাদেশ পুলিশের চলমান এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।বাংলাদেশ পুলিশ এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।



