Award Mania Season 18 | ৫১তম বিসিএস প্রস্তুতির পরীক্ষা দিয়ে জিতুন iPad সহ ৫০১ পুরস্কার

বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর একটি বিসিএস। তাই ৫১তম বিসিএস প্রস্তুতি (51th BCS Preparation) শুরু থেকেই পরিকল্পিত, ধারাবাহিক এবং পরীক্ষাভিত্তিক হওয়া জরুরি। শুধু পড়াশোনা করলেই হয় না, নিজেকে নিয়মিত যাচাই করা, সময় ব্যবস্থাপনা শেখা এবং বাস্তব পরীক্ষার মতো পরিবেশে অভ্যস্ত হওয়াই সাফল্যের মূল চাবিকাঠি।
এই লক্ষ্যকে সামনে রেখেই Live MCQ ও CrackTech Limited নিয়ে এসেছে Award Mania Season 18 যেখানে আপনি নিয়মিত পরীক্ষা দিয়ে যেমন আপনার ৫১তম বিসিএস প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে পারবেন, তেমনি জিতে নিতে পারবেন iPad-সহ আকর্ষণীয় ৬০১টি পুরস্কার।
Award Mania Season 18: কী, কেন এবং কার জন্য?
Award Mania একটি ধারাবাহিক প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণকারীদের মূল কাজ হলো নিয়মিত পরীক্ষা দেওয়া। এখানে নির্দিষ্ট কোনো স্কোরের বা পরীক্ষায় পাশ করার বাধ্যবাধকতা নেই; বরং অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই প্রোগ্রামটি নতুন বা পুরনো সব ধরনের পরীক্ষার্থীদের জন্য সমানভাবে উপযোগী। আপনি ৫১তম বিসিএস প্রস্তুতি শুরু করে থাকেন কিংবা অনেকদিন ধরে প্রস্তুতি নিন, উভয় ক্ষেত্রেই নিয়মিত পরীক্ষার কোনো বিকল্প নেই। আর Award Mania প্রোগ্রামে অংশ নিলে খুব সহজেই নিয়মিত পরীক্ষা দেওয়া আপনার অভ্যাসে পরিণত হবে। আর বাড়তি লাভ হিসেবে iPad-সহ আকর্ষণীয় সব পুরস্কার তো থাকছেই!

এক নজরে Award Mania Season 18
সময়সীমা: ১ মে ⎯ ২৬ মে ২০২৬
মোট পরীক্ষা: ৩০টি
মোট পুরস্কার: ৬০১টি
Award Mania Season 18 পরীক্ষার বিস্তারিত
মোট নির্ধারিত পরীক্ষা: ৩০টি
পরীক্ষার লিস্ট:
- ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট — ৪টি
- ডেইলি কুইজ [২০০ দিন] — ১৬টি
- নতুনদের বিসিএস প্রস্তুতি — ১০টি
এই কাঠামো এমনভাবে সাজানো হয়েছে, যাতে আপনার ৫১তম বিসিএস প্রস্তুতি ধাপে ধাপে কভার হয় এবং প্রতিটি গুরুত্বপূর্ণ অংশে অনুশীলন করা যায়।
পুরস্কারসমূহ (মোট ৬০১ জন বিজয়ী)
Award Mania Season 18-এ অংশগ্রহণকারীদের জন্য থাকছে—
- iPad — ১টি
- ব্রান্ডেড কফি মগ — ১০০টি
- Key-Ring — ১০০টি
- Live Publications-এর বই — ২০০টি
- ব্রান্ডেড টি-শার্ট — ২০০টি
এই পুরস্কারগুলো শুধু আকর্ষণীয়ই নয়, বরং আপনার চাকরির প্রস্তুতিতেও সরাসরি সহায়ক।
কেন Award Mania আপনার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ?
১. পরীক্ষার অভ্যাস তৈরি: চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নিয়মিত পরীক্ষা দেওয়া। Award Mania আপনাকে বাধ্য করে একটি ধারাবাহিক পরীক্ষার অভ্যাস তৈরি করতে।
২. ধারাবাহিকতা বজায় রাখা: প্রস্তুতির বড় সমস্যা হলো ধারাবাহিকতা ধরে রাখা। নির্দিষ্ট সংখ্যক পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য থাকলে আপনি স্বাভাবিকভাবেই নিয়মিত হয়ে উঠবেন।
৩. বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা: লাইভ পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি বাস্তব পরীক্ষার চাপ, সময় সীমা এবং প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাবেন—যা 51th BCS Preparation-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৪. সময় ব্যবস্থাপনা দক্ষতা: প্রতিটি পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দিতে গিয়ে আপনার সময় ব্যবস্থাপনা দক্ষতা উন্নত হবে।
৫. নিশ্চিত জয়: এটি এমন একটি প্রোগ্রাম যেখানে হেরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি পুরস্কার না-ও পান, তবুও নিয়মিত পরীক্ষার অভ্যাস তৈরি হবে, যা মূলত আপনার জন্য সেরা উপহার। আর যদি পুরস্কার পান, তাহলে সেটি হবে বাড়তি অর্জন।
Award Mania: Season 18-এর শর্তসমূহ
⭕️ প্রথম পুরস্কার ipad এর জন্য বিবেচিত হওয়ার শর্ত:
➝ Award Mania: Season-18 এর জন্য নির্দিষ্ট ৩০টি পরীক্ষার মধ্যে ৩০টি (১০০%) পরীক্ষাতেই অংশগ্রহণ থাকতে হবে এবং লটারির মাধ্যমে ১ জন বিজয়ী নির্বাচন করা হবে।
⭕️ দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে Live MCQ ব্রান্ডেড কফি মগ ও চাবির রিংয়ের জন্য বিবেচিত হওয়ার শর্ত:
➝ Award Mania: Season-18 এর জন্য নির্দিষ্ট ৩০টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ২৯টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
➝ কমপক্ষে ২৯টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ১০০ জন করে বিজয়ী নির্বাচন করা হবে।
⭕️ চতুর্থ পুরস্কার Live Publication-এর যেকোনো একটি বইয়ের জন্য বিবেচিত হওয়ার শর্ত:
➝ Award Mania: Season-18 এর জন্য নির্দিষ্ট ৩০টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ২৮টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
➝ কমপক্ষে ২৮টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ২০০ জন বই বিজয়ী নির্বাচন করা হবে।
➝ Live Publication-এর English Essence [Literature], English Wizard [Grammar] এবং Computer & ICT Cloud, এই তিনটির মধ্যে যেকোনো ১টি বই নিতে পারবেন।
⭕️ পঞ্চম পুরস্কার Live MCQ ব্রান্ডেড টি-শার্টের জন্য বিবেচিত হওয়ার শর্ত:
➝ Award Mania: Season-18 এর জন্য নির্দিষ্ট ৩০টি পরীক্ষার মধ্যে কমপক্ষে ২৭টি পরীক্ষায় অংশগ্রহণ থাকতে হবে।
➝ কমপক্ষে ২৭টি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সরাসরি লটারির মাধ্যমে ২০০ জন বিজয়ী নির্বাচন করা হবে।
অন্যান্য শর্তসমূহ
- Award-এর জন্য বিবেচিত হতে হলে অবশ্যই Live MCQ প্রোফাইল পরীক্ষার্থীর আপডেটেড তথ্য দিয়ে সম্পূর্ণ করতে হবে। তাই, Award Mania চলাকালীন আপনার Live MCQ অ্যাপের প্রোফাইলে Edit Profile অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল সম্পূর্ণ করে রাখুন।
- কোন পরীক্ষার্থীর প্রোফাইলে অশালীন, আপত্তিকর বা রুচিহীন ছদ্মনাম অথবা অসম্পূর্ণ ও ভুল তথ্য থাকলে, তিনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। তবে সুন্দর ও রুচিবোধসম্পন্ন ছদ্মনাম গ্রহণযোগ্য হবে। আমাদের পরামর্শ হলো – Award Mania-এর সময়টুকু আপনার অরিজিনাল নাম দিয়ে প্রোফাইল আপডেট করে রাখাটাই উত্তম।
- Award Mania: Season-18-এর iPad বিজয়ীকে Live MCQ-এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে পুরস্কার Claim করতে হবে। অন্যরা পোস্টে কমেন্ট ও Google Form পূরণ করে Claim করতে পারবেন।
- সকল বিজয়ীদেরকে পুরস্কারগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। সুতরাং সবাইকে আমাদের দেওয়া নির্দিষ্ট Google Form-এ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
পুরস্কার নির্ধারণী লটারির নিয়মসমূহ:
- পুরস্কার নির্ধারণী লটারি Live MCQ-এর অফিসিয়াল পেইজে ফেসবুক লাইভ সেশনের মাধ্যমে সকলের সম্মুখে অনুষ্ঠিত হবে।
- একজন একাধিক পুরস্কার পেলে উপরের লেয়ারের পুরস্কার রেখে নিচের লেয়ারের জন্য নতুন বিজয়ী নির্ধারণ করা হবে।
দ্রষ্টব্য
বিশেষ ক্ষেত্রে Live MCQ কর্তৃপক্ষ Award Mania এর Award প্রদান বিষয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।
শেষ কথা: প্রস্তুতিই আসল পুরস্কার
৫১তম বিসিএস প্রস্তুতি (51th BCS Preparation) শুধু বই পড়ে সম্পন্ন হয় না; এটি একটি প্রক্রিয়া, যেখানে অনুশীলন, মূল্যায়ন এবং ধারাবাহিকতা সবচেয়ে বড় ভূমিকা রাখে।
Award Mania Season 18 সেই প্রক্রিয়াটিকেই সহজ, উপভোগ্য এবং ফলপ্রসূ করে তুলেছে। এখানে অংশ নেওয়া মানেই আপনি নিজেকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিচ্ছেন।
তাই দেরি না করে পড়াশোনার পাশাপাশি নিয়মিত পরীক্ষা দিন আর জিতে নিন iPad-সহ আকর্ষণীয় পুরস্কার!
আপনার সফলতার যাত্রা শুরু হোক সঠিক অভ্যাস দিয়ে।
শুভকামনায়,



