ব্লগBCS PreparationJob Circularsচলমান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | GTCL Job Circular 2026

চলমান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | GTCL Job Circular 2026

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি – GTCL Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পেট্রোবাংলার একটি কোম্পানি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)-এ স্থায়ী ও চুক্তিভিত্তিক মোট ১৬টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২১ মে ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তিটিও দেখতে পারেন।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ –  সংক্ষিপ্ত তথ্য

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামগ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)
আবেদন শুরুর তারিখ২৭ এপ্রিল ২০২৬ (সকাল ৯:০০ টা)
আবেদনের শেষ তারিখ২১ মে ২০২৬ (বিকেল ০৫:০০ টা)
চাকরির ধরনস্থায়ী ও চুক্তিভিত্তিক
পদ ক্যাটাগরি১৬টি
মোট শূন্যপদবিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সসীমা১৮–৩২ বছর (গ্রেড-১৬: সর্বোচ্চ ৫৪ বছর)
আবেদন পদ্ধতিঅনলাইন 

GTCL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ –  স্থায়ী পদসমূহের বিস্তারিত তথ্য

১। পদের নাম: ক্যাশিয়ার 
পদ সংখ্যা: ০২টি 
বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা 
গ্রেড: ১২তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

২। পদের নাম: হিসাব সহকারী 
পদ সংখ্যা: ০১টি 
বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা 
গ্রেড: ১২তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

৩। পদের নাম: রিসিপশনিস্ট 
পদ সংখ্যা: ০২টি 
বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা 
গ্রেড: ১২তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক সনদপ্রাপ্ত। তবে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

৪। পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ) 
পদ সংখ্যা: ০১টি 
বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা 
গ্রেড: ১২তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: নার্সিং/ধাত্রীবিদ্যা/সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৫। পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মহিলা) 
পদ সংখ্যা: ০১টি 
বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা 
গ্রেড: ১২তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: নার্সিং/ধাত্রীবিদ্যা/সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদপ্রাপ্ত। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬। পদের নাম: সার্ভেয়ার 
পদ সংখ্যা: ০৪টি 
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা 
গ্রেড: ১৩তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আমিনশীপ পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।

৭। পদের নাম: প্ল্যান্ট অপারেটর 
পদ সংখ্যা: ১৭টি 
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা 
গ্রেড: ১৩তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এইচএসসি ভোকেশনাল বা সমমানসহ কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্সসহ ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

৮। পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান 
পদ সংখ্যা: ০১টি 
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা 
গ্রেড: ১৩তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এইচএসসি ভোকেশনাল বা সমমানসহ কারিগরি বিষয়ে সার্টিফিকেট কোর্সসহ ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।

৯। পদের নাম: ইলেকট্রিশিয়ান 
পদ সংখ্যা: ১৮টি 
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা 
গ্রেড: ১৩তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জারিকৃত লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।

১০। পদের নাম: ট্রান্সপোর্ট সুপারভাইজার 
পদ সংখ্যা: ০২টি 
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা 
গ্রেড: ১৩তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে স্নাতক সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।

১১। পদের নাম: পিসি অপারেটর (ক্যাড) 
পদ সংখ্যা: ০৩টি 
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা 
গ্রেড: ১৩তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (সিভিল ড্রাফটিং উইথ ক্যাড) সনদপ্রাপ্ত।

১২। পদের নাম: টেকনিশিয়ান 
পদ সংখ্যা: ১০টি 
বেতন: ১০,২০০–২৪৬৮০ টাকা 
গ্রেড: ১৪তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত ট্রেড/ভোকেশনাল কোর্স সনদপ্রাপ্ত এবং ন্যূনতম ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।

১৩। পদের নাম: জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার 
পদ সংখ্যা: ০৩টি 
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেড: ১৪তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে এসএসসি/সমমান সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।

১৪। পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান 
পদ সংখ্যা: ০৩টি 
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেড: ১৬তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুমোদিত ট্রেড/ভোকেশনাল কোর্স সনদপ্রাপ্ত।

GTCL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — চুক্তিভিত্তিক পদসমূহের বিস্তারিত তথ্য

১৫। পদের নাম: ইমাম 
পদ সংখ্যা: ০২টি 
বেতন: ১৬,০০০–৩৮,৬৮০ টাকা 
গ্রেড: ১০তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল অথবা কোনো কওমী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস ডিগ্রি অথবা ফাজিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (হাফেজ ও কারী প্রার্থীদের অগ্রাধিকারযোগ্য)। আরবি ভাষার ব্যুৎপত্তি এবং ইসলামী শরীয়া তথা মাসায়ালা-মাসায়েলে পাণ্ডিত্য ও শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে সক্ষমতা থাকতে হবে। তবে উভয় ক্ষেত্রে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

১৬। পদের নাম: মুয়াজ্জিন 
পদ সংখ্যা: ০১টি 
বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা 
গ্রেড: ১২তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ফাজিল অথবা কওমী মাদ্রাসা থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (হাফেজ বা কারী প্রার্থীদের অগ্রাধিকারযোগ্য)। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতে সক্ষমতা ও মাসায়ালা-মাসায়েলে পাণ্ডিত্য থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 

২। ২৭.০৪.২০২৬ তারিখে ক্রমিক নং-১ হতে ১৪ এর পদসমূহের ক্ষেত্রে বয়স ১৮–৩২ বছর এবং ক্রমিক নং-১৫ হতে ১৬ এর পদসমূহের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৫৪ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 

৩। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। ৪। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 

৫। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।

৬। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও জমাদানের সমাসূচী ২৭ এপ্রিল ২০২৬ সকাল ৯টা থেকে ২১ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। 

৭। আবেদন ফি (গ্রেড অনুযায়ী):

  • গ্রেড-১২ পদের জন্য: ১৬৮ টাকা
  • গ্রেড-১৩ থেকে গ্রেড-১৬ পদের জন্য: ১১২ টাকা
  • গ্রেড-১০ পদের জন্য: ২২৩ টাকা
  • গ্রেড-১২ পদের জন্য (অনগ্রসর নাগরিক): ৫৬ টাকা

৮। আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের শুণ্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার 

আশা করি, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের চলমান বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরছেন। যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।