চলমান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – GSB Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – GSB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এর রাজস্ব খাতভুক্ত মোট ১২টি ক্যাটাগরিতে মোট ৬৮টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২৮-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সর্বপ্রথম পেতে Live MCQ™ ব্লগ সেকশনে নিয়মিত চোখ রাখুন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে বিসিএস কর একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেতে পারেন।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর পরিচিতি
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (Geological Survey of Bangladesh – GSB) বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সংস্থা যা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান কাজ হলো দেশের ভূতাত্ত্বিক গঠন, খনিজ সম্পদ, ভূগর্ভস্থ পানি, প্রাকৃতিক গ্যাস ও তেলসম্পদ এবং ভূমিকম্প ঝুঁকি সংক্রান্ত গবেষণা ও জরিপ পরিচালনা করা। বাংলাদেশের ভূতাত্ত্বিক মানচিত্র প্রণয়ন, খনিজ সম্পদ অনুসন্ধান এবং পরিবেশগত ভূতত্ত্ব বিষয়ক গবেষণায় এই অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের টেকসই উন্নয়নে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে জিএসবি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – GSB Job Circular
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – GSB Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (GSB) |
| আবেদন শুরুর তারিখ | ০৮-০৪-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) |
| আবেদনের শেষ তারিখ | ২৮-০৪-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা) |
| চাকরির ধরন | সরকারি |
| পদ ক্যাটাগরি | ১২টি |
| মোট শূন্যপদ | ৬৮টি |
| বয়সসীমা | ১৮–৩২ বছর (পদভেদে সর্বোচ্চ ৪০ বছর) |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত
১। পদের নামঃ ফটোজিওলজিক টেকনিশিয়ান
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেডঃ ১৪তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিতসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জরিপ বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।
২। পদের নামঃ সার্ভেয়ার
পদ সংখ্যাঃ ০৩টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেডঃ ১৪তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জরিপ বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে।
৩। পদের নামঃ পরীক্ষাগার সহকারী
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেডঃ ১৪তম বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যা/পদার্থবিদ্যা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি।
৪। পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৬টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেডঃ ১৪তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৫। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০৩টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৬। পদের নামঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০৩টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৭। পদের নামঃ যাদুঘর পরিচারক
পদ সংখ্যাঃ ০২টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৮। পদের নামঃ ড্রাইভার
পদ সংখ্যাঃ ০৫টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স — হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৯। পদের নামঃ ড্রিলিং এসিস্টেন্ট
পদ সংখ্যাঃ ০৬টি
বেতনঃ ৯,০০০–২১,৮০০ টাকা
গ্রেডঃ ১৭তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
১০। পদের নামঃ পরীক্ষাগার পরিচারক
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৮,৮০০–২১,৩১০ টাকা
গ্রেডঃ ১৭তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১১। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১৫টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেডঃ ২০তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
১২। পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ০৪টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেডঃ ২০তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – GSB Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।
১। প্রার্থীর বয়স সীমা ০১-০৪-২০২৬ তারিখে ১৮–৩২ বছর হতে হবে। তবে ক্রমিক নং-৪, ৫ ও ৬ নং পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। “বিভাগীয় প্রার্থী” অর্থ এরূপ কর্মচারি যিনি সংশ্লিষ্ট অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অন্যূন ০২ বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকুরিরত।
২। অনলাইনে আবেদন ফরম পূরণ এবং জমাদানের সময়সীমা ০৮-০৪-২০২৬ইং তারিখ সকাল ১০টা থেকে ২৮-০৪-২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত।
৩। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ক্রমিক ১-৩, ৭ এবং ৯-১২ নং পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক ৪-৬ ও ৮ নং পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন।
৪। আবেদনপত্র Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
৫। আবেদন ফি — ক্রমিক ১-৮ নং পদের জন্য সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি মোট ১১২ টাকা এবং ক্রমিক ৯-১২ নং পদের জন্য মোট ৫৬ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি মোট ৫৬ টাকা।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – GSB Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নীচের আবেদন করুন বাটনে করুন।
উপসংহার
আশা করি, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন। ৭ দিনের ফ্রি ট্রায়াল নিয়ে আজই আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।



