ব্লগBCS PreparationJob Circularsচলমান বিসিএস কর একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি – BCSTA Job Circular 2026

চলমান বিসিএস কর একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি – BCSTA Job Circular 2026

বিসিএস কর একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বিসিএস কর একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BCSTA Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৭ এবং আয়কর বিধিমালা ১৯৮৪ এর বিধি ৩৭ অনুযায়ী কর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য নির্ধারিত ছকে অনলাইনে রেজিস্ট্রেশনের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২১-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সর্বপ্রথম পেতে Live MCQ™ব্লগ সেকশনে নিয়মিত চোখ রাখুন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) নিয়োগ বিজ্ঞপ্তি দেখেতে পারেন।

বিসিএস কর একাডেমি পরিচিতি

বিসিএস (কর) একাডেমি বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে পরিচালিত একটি বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো বাংলাদেশের কর প্রশাসনকে আধুনিক ও দক্ষ করে তোলা এবং কর কর্মকর্তাদের পেশাদার প্রশিক্ষণ প্রদান করা। বিসিএস (কর) একাডেমি- কর আইন, কর বিধিমালা, আয়কর, মূসক, শুল্কসহ রাজস্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে থাকে। এছাড়া কর আইনজীবীদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা এবং কর আইন সংক্রান্ত গবেষণা ও প্রকাশনায়ও বিসিএস কর একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিসিএস কর একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি – BCSTA Job Circular

বিসিএস কর একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BCSTA Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামবিসিএস (কর) একাডেমি
আবেদন শুরুর তারিখ০৭-০৪-২০২৬ ইং (সকাল ০৯:০০ টা)
আবেদনের শেষ তারিখ২১-০৪-২০২৬ ইং (দুপুর ১২:০০ টা)
চাকরির ধরনসরকারি (নিবন্ধন পরীক্ষা)
পদ ক্যাটাগরিকর আইনজীবী নিবন্ধন
পরীক্ষার ধরনলিখিত ও মৌখিক
আবেদন ফি৩৩৫ টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন

কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ বিস্তারিত

নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণের শিক্ষাগত যোগ্যতাঃ
দেশ/বিদেশে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিম্নোক্ত যেকোনো একটি ডিগ্রি থাকতে হবে।  ক) আইন বিষয়ে ডিগ্রি, অথবা খ) কর বিষয়ে ডিগ্রি, অথবা গ) হিসাববিজ্ঞান বিষয়সহ বাণিজ্যে ডিগ্রি, অথবা ঘ) উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, অথবা ঙ) ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যেকোনো বিষয়ে ডিগ্রি, অথবা চ) উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যেকোনো বিষয়ে ডিগ্রি।

লিখিত পরীক্ষার সিলেবাসঃ 
আয়কর আইন ২০২৩, অর্থ আইন ২০২৫, আয়কর বিধিমালা ১৯৮৪, উৎসে কর বিধিমালা ২০২৫, এডিআর বিধিমালা ২০২৫, দানকর আইন ১৯৯০, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাব বিজ্ঞান এবং বাংলা ও ইংরেজি।

লিখিত পরীক্ষার সময় ও পাস নম্বরঃ 

লিখিত পরীক্ষার সময় ৩ ঘণ্টা। 
পূর্ণমান ৮০ এবং পাস নম্বর ৪০। 
মৌখিক পরীক্ষার পূর্ণমান ২০ এবং পাস নম্বর ১০। 
লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে Teletalk এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

বিসিএস কর একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BCSTA Job Circular 2026 এর অন্তর্ভুক্ত নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ ও জমাদানের সময়সীমা ৭ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে ২১ এপ্রিল ২০২৬ দুপুর ১২টা পর্যন্ত।  

২। আবেদনপত্র Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। 

আবেদন প্রক্রিয়া 

অনলাইনের মাধ্যমে বিসিএস কর একাডেমি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ – BCSTA Job Circular 2026 এ অংশগ্রহণের জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি বিসিএস কর একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

বিসিএস কর একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।