হোমFeatureটপিক গুরু

টপিক গুরু

টপিক গুরু

চাকরির পরীক্ষার টপিকভিত্তিক প্রস্তুতির জন্য Live MCQ-এর ‘টপিক গুরু’ ফিচার

চাকরির প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে একটি পরিচিত সমস্যা হলো, বিশাল সিলেবাসের অসংখ্য টপিকের মধ্যে নির্দিষ্ট কোনো টপিকের প্রশ্ন ও নির্ভরযোগ্য উত্তর খুঁজে পাওয়া। বিশেষত, বিসিএস, ব্যাংক ও বিভিন্ন গ্রেডের চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই চ্যালেঞ্জ আরও প্রকট হয়ে ওঠে।
শুধু তাই নয়, আপনি যতই গুছিয়ে পড়ার চেষ্টা করুন না কেন, অনেক গুরুত্বপূর্ণ টপিক, MCQ ও তথ্য অনায়াসেই বাদ পড়ে যেতে পারে। বিশেষত, রিভিশনের সময় সব বই বা সোর্স থেকে শতশত সাবটপিকের MCQ খুঁজে খুঁজে পড়া খুবই ঝামেলাপূর্ণ ও ক্লান্তিকর হয়ে ওঠে। এই বাস্তব চ্যালেঞ্জের সমাধান হিসেবেই Live MCQ এনেছে প্রিমিয়াম ফিচার ‘টপিক গুরু’, যা আপনার Online Job Preparation-এ অন্যতম শক্তিশালী টুল হিসেবে কাজ করবে।

টপিক গুরু কেন প্রয়োজন?

⭕️ বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ বা যেকোনো প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষায় সফল হতে হলে Topic-wise Study, Smart Revision এবং বেশি বেশি MCQ Practice–এর মাধ্যমে একটি একটি করে বিষয় পূর্ণাঙ্গভাবে ও গভীরভাবে আয়ত্তে আনা প্রয়োজন।
⭕️ অনেকেই মনে করেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাস এক অন্তহীন সমুদ্র, যার কোনো শেষ নেই। তবে কথাটা পুরোপুরি সঠিক নয়। টপিক ধরে সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকল্পিতভাবে রিভিশন দিতে পারলেই একটা সময় পর সিলেবাসের সিংহভাগই কাভার হয়ে যায়। এই পরীক্ষিত কৌশলকে আরও সহজ করেছে Live MCQ অ্যাপের প্রিমিয়াম ফিচার Topic Guru (টপিক গুরু)।

📌 কী কী আছে টপিক গুরুতে?

👉 Live MCQ-এর আর্কাইভে রয়েছে প্রায় ৬ লাখেরও বেশি MCQ প্রশ্ন, ৫০ হাজারের বেশি টপিক ও সাব-টপিক, যা নিয়মিত আপডেটেড হচ্ছে। এই বিশাল প্রশ্নভান্ডার সাজানো রয়েছে Topic-wise Job Exam Preparation System–এ। ফলে BCS, Bank, শিক্ষক নিয়োগ ও অন্যান্য সরকারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব Topic Based Questions এক জায়গায় পাওয়া যায়।
👉আর্কাইভে কোনো টপিকে একই প্রশ্ন একাধিকবার থাকতেই পারে। একই প্রশ্ন বারবার পড়ার বিরক্তি এড়াতে ব্যবহার করুন টপিক গুরুর ‘Unique’ ফিল্টার। এই ফিল্টার চালু থাকলে শুধু ইউনিক প্রশ্নগুলোই এক্সপোজ করবে।
👉প্রতিটি টপিক বা সাব-টপিক ধরে আপনি পড়তে পারবেন এবং পড়ার অগ্রগতি স্বয়ংক্রিয়ভাবে প্রোফাইলে দেখাবে। চাইলে পড়া শেষে বা মাঝপথেই Random Quiz দিয়ে প্রস্তুতি যাচাইও করতে পারবেন।

🔍 কিভাবে ‘টপিক গুরু’ ব্যবহার করবেন?

ধরুন, আপনি ‘রবীন্দ্রনাথ’ বিষয়ে পড়তে চান। সেক্ষেত্রে টপিক গুরু থেকে “বাংলা সাহিত্য” ➝ “বাংলা সাহিত্যের আধুনিক যুগ” ➝ “পিএসসি-র জন্য গুরুত্বপূর্ণ ১১ জন কবিসাহিত্যিক” ➝ “রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রযুগ” সিলেক্ট করলে ‘রবীন্দ্রনাথ’ বিষয়ক সমস্ত প্রশ্ন ও ব্যাখ্যা পেয়ে যাবেন। এছাড়া আপডেটেড তথ্য বা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন (Current Affairs for Job Exam Preparation) জানতে চাইলে “পরিবর্তনশীল তথ্য” নামের আলাদা টপিক ব্যবহার করতে পারেন।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা শুধু মেধার জোরে আসে না; বরং প্রয়োজন পরিকল্পনা, অধ্যবসায় ও সঠিক কৌশল। ‘টপিক গুরু’ সেই কৌশলটিই আপনাদের হাতে তুলে দিয়েছে। এবার বিশাল সিলেবাসকে টপিকভিত্তিক ছোট ছোট লক্ষ্যে ভাগ করে ধাপে ধাপে জয় করার পালা।

Live MCQ-এর প্রিমিয়াম এই ফিচারটি কেবল কিছু গোছানো তথ্য নয়, বরং এক নির্ভরযোগ্য গাইড, যে দেখিয়ে দেবে—প্রস্তুতির কোন পর্যায়ে আছেন, আর কতটা পথ বাকি।

রেটিং ৪.৬
Rated 4.5 out of 5

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।