Live MCQ “তথ্যকল্পদ্রুম” ফিচার: চাকরির পরীক্ষার বিভ্রান্তিমূলক প্রশ্নের নির্ভুল সমাধান
বর্তমান সময়ে BCS, ব্যাংক, প্রাইমারি, NTRCA ও অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিতে গিয়ে অনেক শিক্ষার্থী সবচেয়ে বেশি যে সমস্যায় পড়েন, তা হলো বিভ্রান্তিমূলক প্রশ্ন (Confusing Questions)। বিশেষ করে, পিএসসির সাম্প্রতিক পরীক্ষাগুলোতে এ ধরণের বিভ্রান্তিমূলক প্রশ্ন সেট করার প্রবণতা অনেক বেড়ে গেছে। অন্যদিকে, বাজারের গাইড বই, বোর্ড বই বা বিভিন্ন ওয়েবসাইটে একই বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যায়, যার ফলে পরীক্ষায় নেগেটিভ মার্কিংয়ের ঝুঁকি বেড়ে যায়। এই সমস্যার কার্যকর সমাধান হিসেবেই Live MCQ অ্যাপে একটি প্রিমিয়াম ফিচার ‘তথ্যকল্পদ্রুম’।
তথ্যকল্পদ্রুম কী?
তথ্যকল্পদ্রুম হলো এমন একটি বিশেষ ফিচার, যেখানে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বারবার আসা বিভ্রান্তিকর ও বিতর্কিত MCQ প্রশ্নগুলোর সঠিক উত্তর, নির্ভরযোগ্য ব্যাখ্যা ও অথেনটিক রেফারেন্সসহ দেওয়া থাকে।
✔ উদাহরণ: “জাতিপুঞ্জ (League of Nations) কবে বিলুপ্ত হয়?”
- জাতিসংঘের ওয়েবসাইট অনুযায়ী: ২০ এপ্রিল ১৯৪৬
- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী: ১৯ এপ্রিল ১৯৪৬
এই ধরনের বিভ্রান্তিকর তথ্য নিয়ে ভুল উত্তর দিলে পরীক্ষায় নেগেটিভ মার্কিং হতে পারে। এ সমস্যার নির্ভরযোগ্য সমাধান পাবেন তথ্যকল্পদ্রুম ফিচারে।
ফিচারটির নাম ❝তথ্যকল্পদ্রুম❞ কেন?
‘কল্পদ্রুম’ হচ্ছে একরকম কল্পিত বৃক্ষ যা সকলের সকল চাওয়া পূরণ করে। আবার, ‘শব্দকল্পদ্রুম’ হলো একটি বিখ্যাত সংস্কৃত অভিধান, যেখানে সকল সংস্কৃত শব্দ পাওয়া যায়।
একইভাবে Live MCQ অ্যাপের তথ্যকল্পদ্রুম ফিচারে প্রতিযোগিতামূল চাকরির পরীক্ষায় আসা বিভ্রান্তিমূলক সকল প্রশ্নের উত্তর যথাযথ ব্যাখ্যা ও রেফারেন্স সহ পাওয়া যাবে বিধায় এই ফিচারটির নাম রাখা হয়েছে, ❝তথ্যকল্পদ্রুম।”
এই বিভ্রান্তিমূলক প্রশ্নসমূহের উত্তর বাজারের অনেক গাইড বইয়ে ভুল দেয়া আছে। এমনকি, বোর্ড বইতেও বেশ কিছু ভুল তথ্য পাওয়া গেছে। এছাড়া অনেকক্ষেত্রে, একেক অফিসিয়াল ওয়েবসাইটেও একেকরকম তথ্য পাওয়া গেছে।
তথ্যকল্পদ্রুম-এর সুবিধাসমূহ
👉 এই ফিচারটি ব্যবহার করলে বিভ্রান্তিকর প্রশ্নের সমাধান জানতে বিভিন্ন বইপত্র এবং ওয়েবসাইট ঘুরে সময় নষ্ট হবে না।
👉 প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাসমূহে আসা সকল বিভ্রান্তিকর প্রশ্ন একসাথে এই ফিচারে পাওয়া যাবে।
👉 সকল উত্তরের যথাযথ ব্যাখ্যা ও প্রশ্নপত্রে কোন অপশন থাকলে কী করতে হবে সেই বিষয়ে বিশেষ নির্দেশনা পাওয়া যাবে।
👉 এছাড়া সকল উত্তরের সাথে থাকা ব্যাখ্যা পড়লে চাকরির পরীক্ষায় দরকারি ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্যও জানা হয়ে যাবে।
আশা করি, এই প্রিমিয়াম ফিচারটি আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে এবং প্রস্তুতি পর্বকে আরও সহজ করে তুলবে।



