ব্লগJob Circularঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | DNCC Job Circular 2026

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি | DNCC Job Circular 2026

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত মোট ১০টি ক্যাটাগরিতে মোট ১৭৮টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ১৭ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। 

এক নজরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো। উল্লেখ্য: এই আর্টিকেলটি নিয়মিত আপডেট করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এখানে যুক্ত করা হবে। 

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)
আবেদন শুরুর তারিখ১৮ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ১৭ জুলাই ২০২৬ (বিকেল ০৪:০০ টা)
চাকরির ধরনসরকারি (সিটি কর্পোরেশন)
পদ ক্যাটাগরি১০টি
মোট শূন্যপদ১৭৮টি
বয়সসীমা১৮–৩২ বছর
আবেদন পদ্ধতিঅনলাইন 

DNCC সকল পদের বিস্তারিত তথ্য

১। পদের নাম: স্বাস্থ্য পরিদর্শক 
পদ সংখ্যা: ০৮টি 
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা 
গ্রেড: ১১তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল টেকনোলজি (স্যানিটারি ইন্সপেক্টরশীপ) বিষয়ে ৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা।

২। পদের নাম: রেভিনিউ সুপারভাইজার 
পদ সংখ্যা: ১৫টি 
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেড: ১৪তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

৩। পদের নাম: ওয়ার্ড সচিব 
পদ সংখ্যা: ১৬টি 
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেড: ১৪তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪। পদের নাম: মশক নিয়ন্ত্রণ পরিদর্শক 
পদ সংখ্যা: ০৭টি 
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেড: ১৪তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৫। পদের নাম: ভেটেরিনারি পরিদর্শক/জবাইখানা পরিদর্শক 
পদ সংখ্যা: ১৮টি 
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেড: ১৪তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন; অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং যেকোনো স্বীকৃত ভেটেরিনারি প্রশিক্ষণ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ২ (দুই) বছর মেয়াদি ইন-সার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পন্ন।

৬। পদের নাম: পরিচ্ছন্ন পরিদর্শক 
পদ সংখ্যা: ২৬টি 
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেড: ১৪তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৭। পদের নাম: ইপিআই সুপারভাইজার 
পদ সংখ্যা: ১০টি 
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেড: ১৬তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৮। পদের নাম: স্প্রেম্যান সুপারভাইজার 
পদ সংখ্যা: ৩৪টি 
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেড: ১৬তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৯। পদের নাম: বাতি পরিদর্শক 
পদ সংখ্যা: ১৫টি 
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেড: ১৬তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট। বি/সি শ্রেণির বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট।

১০। পদের নাম: লেজার কিপার 
পদ সংখ্যা: ২৯টি 
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেড: ১৬তম 
বয়স: ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি

১। ১৭/০৭/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 

২। অনলাইনে আবেদন ও জমাদানের সময়সীমা ১৮ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ১৭ জুলাই ২০২৬ (বিকেল ০৪:০০ টা) পর্যন্ত।  

৩। আবেদন ফি: ১ নং পদের জন্য ১৬৮ টাকা। ২-১০ নং পদের জন্যমোট ১১২ টাকা। অনগ্রসর নাগরিকদের (সকল পদে): ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা।

৪। আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শূণ্যপদসমূহে মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

আশা করি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এবার উত্তর সিটি কর্পোরেশনের শূণ্যপদসমূহের প্রস্তুতি নিতে Live MCQ™ ৯ম থেকে ২০গ্রেডের চাকরি প্রস্তুতি প্যাকেজে এনরোল করুন। প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করতে Enroll Now বাটনে ক্লিক করুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৯ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।