চলমান ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি – Bank Asia Job Circular 2026

প্রিয় চাকরিপ্রার্থী, ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি – Bank Asia Job Circular 2026 প্রকাশিত হয়েছে। ব্যাংক এশিয়া পিএলসি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা ও গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের সেবার মান উন্নয়ন ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়া বছরের বিভিন্ন সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। একই ধারাবাহিকতায় ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে চলমান বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। নিম্নে ব্যাংক এশিয়ার চলমান বিজ্ঞপ্তিগুলো উল্লেখ করা হলো।
সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে প্রিমিয়ার ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
ব্যাংক এশিয়া নিয়োগ – Bank Asia Job
ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Bank Asia Job Circular 2026 এর চলমান বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নে টেবিলের মাধ্যমে দেওয়া হলো।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | ব্যাংক এশিয়া পিএলসি |
| চাকরির ধরণ | চুক্তিভিত্তিক |
| চাকরির সেক্টর | বেসরকারি |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক (সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণি) |
| পদ সংখ্যা | উল্লেখিত নেই |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চলমান সকল পদ ও বিস্তারিত
১। পদের নামঃ সার্ভিস অ্যাম্বাসেডর – অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (ARO)
প্রতিষ্ঠানের নামঃ ব্যাংক এশিয়া পিএলসি
চাকরির ধরণঃ চুক্তিভিত্তিক
চাকরির সেক্টরঃ বেসরকারি ব্যাংক
পদ সংখ্যাঃ উল্লেখিত নেই
শিক্ষাগত যোগ্যতাঃ স্বনামধন্য সরকারি / বেসরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণি/বিভাগ সহ স্নাতক ডিগ্রি (সকল পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়)
অভিজ্ঞতাঃ হসপিটালিটি, রিটেইল বা কাস্টমার সার্ভিসে পূর্ব অভিজ্ঞতা (ব্যাংকিং অভিজ্ঞতা সুবিধাজনক তবে আবশ্যক নয়)
স্যালারিঃ আলোচনা সাপেক্ষ
জব লোকেশনঃ বাংলাদেশের যেকোনো স্থান
বয়সঃ সর্বনিম্ন ২১ বছর
আবেদনের শেষ তারিখঃ ২২ এপ্রিল ২০২৬
লিঙ্গঃ সকল
মূল দায়িত্বসমূহ
অনলাইনের মাধ্যমে ব্যাংক এশিয়া সার্ভিস অ্যাম্বাসেডর – অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (ARO) পদে যে সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে সেগুলো নিম্নে তুলে ধরা হলো:
- শাখায় গ্রাহকদের স্বাগত জানানো ও সহায়তা করা এবং প্রথম যোগাযোগের বিন্দু হিসেবে দায়িত্ব পালন করা
- মৌলিক ব্যাংকিং প্রশ্নের উত্তর প্রদান এবং ঋণ, ক্রেডিট কার্ড বা বিনিয়োগের জন্য গ্রাহকদের প্রাসঙ্গিক রিলেশনশিপ ম্যানেজারের কাছে পরিচয় করিয়ে দেওয়া
- গ্রাহক সংযোগ বাড়াতে ব্যাংক এশিয়ার পণ্য ও সেবা প্রচার করা এবং শাখার কার্যক্রম ও প্রচারণায় সহায়তা করা
- অপেক্ষার সময় কমাতে সক্রিয়ভাবে কিউ ট্র্যাফিক পরিচালনা করা এবং শাখায় পেশাদার ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখা
- মোবাইল অ্যাপ, অনলাইন ব্যাংকিং, ATM, CDM/CRM সহ ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে গ্রাহকদের গাইড ও শিক্ষিত করা
- গ্রাহকদের মতামত সংগ্রহ করা এবং শাখা কার্যক্রম উন্নয়নে ব্রাঞ্চ ম্যানেজারকে নিয়মিত অবহিত করা
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে ব্যাংক এশিয়া সার্ভিস অ্যাম্বাসেডর – অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (ARO) পদে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
উপসংহার
আশা করি ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Bank Asia Job Circular 2026 সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
যারা প্রাইভেট ব্যাংক জবে আগ্রহী, তারা আরও লক্ষ্যভিত্তিকভাবে প্রস্তুতি নিতে পারবেন। Live MCQ™ অ্যাপের “প্রাইভেট ব্যাংক প্রস্তুতি” রুটিনে যুক্ত হয়ে আজই শুরু করুন স্মার্ট, স্ট্র্যাটেজিক প্রস্তুতি! সরকারি, বেসরকারি ব্যাংকখাত বা যেকোনো চাকরির প্রস্তুতি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ!



