ব্লগBCS PreparationJob Circularsচলমান বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026

চলমান বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত মোট ৮টি ক্যাটাগরিতে মোট ১৫৬টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত বাংলাদেশ পুলিশ আরআরএফ রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি চোখ রাখুন। সরকারি চাকরির আরও ফলাফল প্রকাশ নোটিশ দেখতে চাইলে, দেখে নিতে পারেন।

বাংলাদেশ নৌবাহিনী পরিচিতি

বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy) বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নৌ শাখা যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকার বনানীতে অবস্থিত। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের সমুদ্রসীমা রক্ষা করা, সামুদ্রিক সম্পদ সুরক্ষা করা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযান পরিচালনা করা। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং বিমান সম্পদ নিয়ে একটি শক্তিশালী বাহিনী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। 

একনজরে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ নৌবাহিনী, বেসামরিক কর্মচারী পরিদপ্তর
আবেদন শুরুর তারিখ১৩-০৪-২০২৬ ইং (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ০৬-০৫-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা)
চাকরির ধরনসরকারি
পদ ক্যাটাগরি৮টি
মোট শূন্যপদ১৫৬টি
বয়সসীমা১৮–৩২ বছর
আবেদন পদ্ধতিঅনলাইন

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

১। পদের নামঃ ড্রাফটসম্যান 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা 
গ্রেডঃ ১৩তম (গ্রেড-২) 
বয়সঃ ১৮–৩২ বছর 
ট্রেডের নামঃ প্রযোজ্য নয় 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ যেকোনো স্বীকৃত ইলিটিউট বা প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল অথবা শিপ বিল্ডিং অথবা অটোক্যাড) এ ২ (দুই) বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ।

২। পদের নামঃ সহকারী লিডিংম্যান 
পদ সংখ্যাঃ ০৮টি 
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেডঃ ১৪তম (গ্রেড-৩৪) 
বয়সঃ ১৮–৩২ বছর 
ট্রেডের নামঃ ডিজেল ফিটার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার, অটোমোবাইল এন্ড অটো ইলেকট্রিসিটি 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা।

৩। পদের নামঃ হাইলী স্কীন্ড মিস্ত্রী 
পদ সংখ্যাঃ ১৪টি 
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেডঃ ১৪তম (গ্রেড-৩৪) 
বয়সঃ ১৮–৩২ বছর 
ট্রেডের নামঃ ডিজেল ফিটার, সিএনসি মেশিন অপারেটর, ওয়েল্ডার, প্লেটার, পেইন্টার, টেইলার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ফিটার, ইলেকট্রনিক্স, কম্পিউটার মেকানিক, অটো মোবাইল এন্ড অটো ইলেকট্রিসিটি 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা।

৪। পদের নামঃ হাইলী স্কীন্ড (গ্রেড-১) 
পদ সংখ্যাঃ ১২টি 
বেতনঃ ৯,৭০০–২৩,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৫তম (গ্রেড-৩৫) 
বয়সঃ ১৮–৩২ বছর 
ট্রেডের নামঃ ডিজেল ফিটার, মেরিন ফিটার, মেকানিক্যাল ফিটার, টাইলস ফিটার, প্লেটার, মোল্ডার, প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা।

৫। পদের নামঃ হাইলী স্কীন্ড (গ্রেড-২) 
পদ সংখ্যাঃ ২২টি 
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৬তম (গ্রেড-৩৫) 
বয়সঃ ১৮–৩২ বছর 
ট্রেডের নামঃ ডিজেল ফিটার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, টাইলস ফিটার, মেরিন ফিটার, মেশিন মেইটেন্যান্স, ওয়েল্ডার, গ্যাস কাটার, প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল ফিটার, রিগার, ইলেকট্রনিক্স 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৬ (ছয়) মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ২ (দুই) বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ৬ (ছয়) মাসের বাস্তব অভিজ্ঞতা।

৬। পদের নামঃ স্কীন্ড গ্রেড 
পদ সংখ্যাঃ ২৫টি 
বেতনঃ ৯,০০০–২১,৮০০ টাকা 
গ্রেডঃ ১৭তম (গ্রেড-১৭) 
বয়সঃ ১৮–৩২ বছর 
ট্রেডের নামঃ ডিজেল ফিটার, মেশিনিস্ট, মেকানিক্যাল ফিটার, মেশিন মেইটেন্যান্স, ল্যাসিংম্যান, গ্যাস কাটার, ওয়েল্ডার, প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, পেইন্টার, কার্পেন্টার, কম্পিউটার মেকানিক, রিগার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, টেইলার 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।

৭। পদের নামঃ সেমি স্কীন্ড (গ্রেড-১) 
পদ সংখ্যাঃ ২৩টি 
বেতনঃ ৮,৮০০–২১,৩১০ টাকা 
গ্রেডঃ ১৮তম (গ্রেড-১৮) 
বয়সঃ ১৮–৩২ বছর 
ট্রেডের নামঃ ডিজেল ফিটার, মেশিনিস্ট, কম্প্রেসর ফিটার, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ব্ল্যাকস্মিথ, ল্যাসিংম্যান, ওয়েল্ডার, মেকানিক্যাল ফিটার, পেইন্টার, ভালকানাইজার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মেশিন মেইটেন্যান্স, অটো মেকানিক 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা।

৮। পদের নামঃ সেমি স্কীন্ড (গ্রেড-২) 
পদ সংখ্যাঃ ০৫টি 
বেতনঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা 
গ্রেডঃ ১৯তম (গ্রেড-১৯) 
বয়সঃ ১৮–৩২ বছর 
ট্রেডের নামঃ মেকানিক্যাল ফিটার, ল্যাসিংম্যান, গ্যাস কাটার, ইলেকট্রনিক্স শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে সংশ্লিষ্ট গ্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। প্রার্থীদের বয়স ১৩ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। 

২। আবেদনের সময়সীমা ১৩-০৪-২০২৬ ইং তারিখ থেকে ০৬-০৫-২০২৬ইং তারিখ পর্যন্ত। 

৩। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না।

৪। আবেদনপত্র Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ক্রমিক (০১) থেকে (০৫) নং পদের জন্য পরীক্ষার ফি মোট ১১২ টাকা এবং ক্রমিক (০৬) থেকে (০৮) নং পদের জন্য পরীক্ষার ফি মোট ৫৬ টাকা। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

৫। ট্রেড কোর্স সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অথবা বিএমইটি কর্তৃক ইস্যুকৃত হতে হবে।

৬। প্রতিটি প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা Application Form এ উল্লেখ করতে হবে।

৭। লিখিত পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম-এ (নাবিক আবাসিক এলাকা-১) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের সকাল ০৮:৩০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে। তবে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৮। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ৫-৬ দিন নিজস্ব ব্যবস্থাপনায় চট্টগ্রাম এলাকায় থাকা খাওয়ার প্রয়োজন হতে পারে।

৯। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা/ঘাঁটির জন্য। এ প্রেক্ষিতে বর্ণিত পদসমূহে চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীগণ চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নিয়োজিত হবেন।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি, বাংলাদেশ নৌবাহিনীর চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৮ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।