মার্চেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের চূড়ান্ত ফলাফল সম্পর্কে তথ্য প্রকাশের পর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা উঠছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী মার্চ মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান। তবে এই পরীক্ষার নির্দিষ্ট তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকের পরিপ্রেক্ষিতেই প্রকাশ করা হবে।
ঐ কর্মকর্তা আরও জানান যে তৃতীয় ধাপের পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১২ মার্চ এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর মার্চের মাঝামাঝি সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া হতে পারে। তিনি আরও জানান যে তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়ার কেন্দ্রগুলোতে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এমনকি মার্চে রোজা শুরু হলে এই রমজানের মধ্যেও পরীক্ষা নেওয়া হতে পারে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষার তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পরীক্ষার জন্য গত ১৮ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন ২৪ জুন শুরু হয়ে, ৮ জুলাই শেষ হয়। তবে এ দুই বিভাগে সর্বমোট কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নি।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম দ্রততম সময়ে শেষ করার জন্য এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষাগুলো ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং পরীক্ষাগুলোও আলাদাভাবে নেওয়া হচ্ছে।
প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর বরিশাল, সিলেট ও রংপুর এই তিন বিভাগের ১৮ জেলায় একত্রে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে গত ২ ফেব্রুয়ারি খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ বিভাগের ২২ জেলায় একত্রে এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।
- শূন্য থেকে চাকরির প্রস্তুতি ২০২৬ | পূর্ণাঙ্গ গাইডলাইন
- সকল প্রাইভেট ব্যাংকের নিয়োগ পদ্ধতি ২০২৬ – Private Bank Recruitment Process | পূর্ণাঙ্গ গাইডলাইন
- সকল প্রাইভেট ব্যাংকের বেতন স্কেল – Private Bank Salary Scale 2026
- চলমান বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Navy Job Circular 2026
- চলমান ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি – Bank Asia Job Circular 2026



