চলমান জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি – NSC Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি – NSC Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্বখাতভুক্ত মোট ১৪টি ক্যাটাগরিতে মোট ৫৩টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন। সরকারি চাকরির আরও ফলাফল প্রকাশ নোটিশ দেখতে চাইলে, দেখে নিতে পারেন।
জাতীয় ক্রীড়া পরিষদ পরিচিতি
জাতীয় ক্রীড়া পরিষদ (National Sports Council – NSC) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিষদের প্রধান কার্যালয় ঢাকার পুরানা পল্টনে অবস্থিত। জাতীয় ক্রীড়া পরিষদের মূল দায়িত্ব হলো দেশের ক্রীড়া কার্যক্রমের উন্নয়ন, বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংস্থার সমন্বয় এবং ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দেশে খেলাধুলার প্রসার ঘটানো। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
একনজরে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি – NSC Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | জাতীয় ক্রীড়া পরিষদ (NSC), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৩০-০৬-২০২৬ ইং (৩০ জুন ২০২৬) |
| আবেদন শুরুর তারিখ | ০১-০৭-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) |
| আবেদনের শেষ তারিখ | ৩০-০৭-২০২৬ ইং (বিকেল ৫:০০ টা) |
| চাকরির ধরন | সরকারি (রাজস্বখাতভুক্ত) |
| পদ ক্যাটাগরি | ১৪টি |
| মোট শূন্যপদ | ৫৩টি |
| বয়সসীমা | ১৮–৩২ বছর |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত
১। পদের নামঃ প্রশাসক, ধানমন্ডি অঞ্চল
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্নাতক ডিগ্রী। ৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে।
২। পদের নামঃ সহকারী স্থপতি
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রী। ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
৩। পদের নামঃ প্রশিক্ষক, গ্রেড-৩
পদ সংখ্যাঃ ২৪টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতকসহ খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা।
৪। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যাঃ ০৮টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ সিভিল প্রকৌশলে ডিপ্লোমা।
৫। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক)
পদ সংখ্যাঃ ০৪ (০২+০২) টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ ইলেকট্রিক্যাল/যান্ত্রিক/পাওয়ার প্রকৌশলে ডিপ্লোমা।
৬। পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি)
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ আর্কিটেক্ট প্রকৌশলে ডিপ্লোমা।
৭। পদের নামঃ সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ অর্থনীতি/সমাজবিজ্ঞান/পরিসংখ্যানসহ স্নাতক ডিগ্রী।
৮। পদের নামঃ গ্রন্থাগারিক
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতকসহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা। মাস্টার ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
৯। পদের নামঃ রিপোর্টার
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। ক্রীড়া লেখকদের অগ্রাধিকার।
১০। পদের নামঃ ইন্সট্রাক্টরেস
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতাঃ যেহেতু উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতকসহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা।
১১। পদের নামঃ সার্ভেয়ার
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতাসহ স্নাতক পাস।
১২। পদের নামঃ কার্যসহকারী
পদ সংখ্যাঃ ০৩টি
বেতনঃ ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
১৩। পদের নামঃ সহকারী সেনেটারী ইন্সপেক্টর
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
শিক্ষাগত যোগ্যতাঃ ২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।
১৪। পদের নামঃ মালী
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাঃ ফুলের বাগান সম্বন্ধে অভিজ্ঞতা থাকিতে হইবে।
আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি – NSC Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।
১। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
২। আবেদনকারীর বয়স ০১/০৭/২০২৬ তারিখে ১৮–৩২ বৎসরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩। অনলাইনের মাধ্যেম আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ০১-০৭-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) থেকে ৩০-০৭-২০২৬ ইং (বিকেল ৫:০০ টা) পর্যন্ত।
৪। ক্রমিক ১ থেকে ৮ নং পদের জন্য পরীক্ষার ফি ২০০ টাকা ও সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা, ক্রমিক ৯ থেকে ১০ নং পদের জন্য ১৫০ টাকা ও সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা, ক্রমিক ১১ নং পদের জন্য ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ক্রমিক ১২ থেকে ১৪ নং পদের জন্য ৫০ টাকা ও সার্ভিস চার্জ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
৫। আবেদনপত্র Submit করার পর ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি – NSC Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।
উপসংহার
আশা করি, জাতীয় ক্রীড়া পরিষদের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। উল্লেখ্য, পূর্বে ১১ নভেম্বর ২০২৫ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।



