ব্লগJob Circularচলমান জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি | DC Office Patuakhali Job Circular 2026

চলমান জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি | DC Office Patuakhali Job Circular 2026

জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি – DC Office Patuakhali Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের রাজস্বখাতভুক্ত মোট ২টি ক্যাটাগরিতে মোট ০৯টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন।

জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী পরিচিতি

জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী (Deputy Commissioner’s Office, Patuakhali) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ের প্রশাসনিক প্রতিষ্ঠান। জেলা প্রশাসকের কার্যালয়ের মূল দায়িত্ব হলো জেলার সার্বিক প্রশাসন, রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় করা। জেলার নাগরিকদের নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে এই কার্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

একনজরে জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি – DC Office Patuakhali Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামজেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ০৪-০৬-২০২৬ ইং (০৪ জুন ২০২৬)
আবেদন শুরুর তারিখ০৮-০৬-২০২৬ ইং (সকাল ০৯:০০ টা)
আবেদনের শেষ তারিখ০৭-০৭-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা)
চাকরির ধরনসরকারি (রাজস্বখাতভুক্ত)
পদ ক্যাটাগরি২টি
মোট শূন্যপদ০৯টি
বয়সসীমা১৮–৩২ বছর
আবেদনের যোগ্যতাশুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা
আবেদন পদ্ধতিঅনলাইন

জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

১। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০৮টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা টাইপ ২০ ও ইংরেজি টাইপ ২০ শব্দ; এবং (ঘ) স্প্রেড সিট, প্রেজেন্টেশন-এ দক্ষতা।

২। পদের নামঃ হিসাব সহকারী
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা টাইপ ২০ ও ইংরেজি টাইপ ২০ শব্দ; এবং (ঘ) স্প্রেড সিট, প্রেজেন্টেশন-এ দক্ষতা।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি – DC Office Patuakhali Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে।

২। নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ০৭/০৭/২০২৬ তারিখে অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৩। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ০৮-০৬-২০২৬ ইং (সকাল ০৯:০০ টা) থেকে ০৭-০৭-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা) পর্যন্ত

৪। আবেদনপত্র Submit করার পর ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) সকল গ্রেডের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা দিবেন। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি – DC Office Patuakhali Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, স্বাক্ষরের ছবি (৩০০×৮০ পিক্সেল) ও সাম্প্রতিক রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালীর চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৯ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।