🎉 নতুন ব্যাচ, নতুন ডিসকাউন্ট অফার চলবে -

Days
Hours
Minutes
Seconds
ব্লগBCS PreparationJob Circularsবিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PDB Job Circular 2026

বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PDB Job Circular 2026

বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - PDB Job Circular 2026

গণপ্রজাতনন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PDB Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে অস্থায়ী ভিত্তিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে  আগামী ৩১-০৩-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।    

বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PDB Job Circular 2026

বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PDB Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নে টেবিলের মাধ্যমে দেওয়া হলো। 

বিষয় বিস্তারিত 
প্রতিষ্ঠানের নাম প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, বিদ্যুৎ বিভাগ 
আবেদনের শেষ তারিখ ৩১-০৩-২০২৬ ইং 
আবেদন শুরুর তারিখ ০১-০৩-২০২৬ ইং 
চাকরির ধরণ সরকারি 
পদ সংখ্যা ৭ টি 
জনবল সংখ্যা ১১ টি 
আবেদন পদ্ধতি অনলাইন 

বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ ও বিস্তারিত 

১। পদের নামঃ অফিস সহকারী  
পদ সংখ্যাঃ ১ টি 
বেতনঃ ৯,৩০০- ২২,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৬ 
শিক্ষাগত যোগ্যতাঃ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক / সমমানের সার্টিফিকেট। ৬ মাস মেয়াদি MS Word, Excel, Power Point সহ কোর্স সার্টিফিকেট। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ।  

২। পদের নামঃ অফিস সহকারী- কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক  
পদ সংখ্যাঃ ৩ টি 
বেতনঃ ৯,৩০০- ২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬ 
শিক্ষাগত যোগ্যতাঃ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক / সমমানের সার্টিফিকেট।কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি ২০।       

৩। পদের নামঃ কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী 
পদ সংখ্যাঃ ১ টি 
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা। 
গ্রেডঃ ১৬  
শিক্ষাগত যোগ্যতাঃ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক / সমমানের সার্টিফিকেট।কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন গতি ২০। 

৪। পদের নামঃ হিসাব সহকারী  
পদ সংখ্যাঃ ১ টি 
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা। 
গ্রেডঃ ১৬  
শিক্ষাগত যোগ্যতাঃ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক / সমমানের সার্টিফিকেট। ৬ মাস মেয়াদি MS Word, Excel, Power Point সহ কোর্স সার্টিফিকেট। 

৫। পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর  
পদ সংখ্যাঃ ১ টি   
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা। 
গ্রেডঃ ১৬  
শিক্ষাগত যোগ্যতাঃ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক / সমমানের সার্টিফিকেট। ৬ মাস মেয়াদি MS Word, Excel, Power Point সহ কোর্স সার্টিফিকেট। সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ। 

৬। পদের নামঃ সহকারী স্টোর কিপার  
পদ সংখ্যাঃ ১টি   
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা। 
গ্রেডঃ ১৬
শিক্ষাগত যোগ্যতাঃ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক / সমমানের সার্টিফিকেট। ৬ মাস মেয়াদি MS Word, Excel, Power Point সহ কোর্স সার্টিফিকেটসহ Word Processing কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত। 

৭। পদের নামঃ অফিস সহায়ক  
পদ সংখ্যাঃ ৩ টি   
বেতনঃ ৮,২৫০-২০,০১০ টাকা।  
গ্রেডঃ ২০ 
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 

ফর্ম পূরণ এবং আবেদনের শর্তাবলি  

বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PDB Job Circular 2026 এর চলমান পদসমূহে আবেদনের জন্য নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই মানতে হবে। 

১। প্রার্থীর বয়সসীমা ০১-০২-২০২৬ ইং তারিখের মধ্যে ১৮-৩২ বছর হতে হবে। ২ ও ৩নং উল্লখিতি পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ শিথিলযোগ্য। 
২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্বাস্থী নাগরিক হতে হবে। 
৩। অনলাইন আবেদনপত্র পূরণ ও জমাদানের তারিখ ০১-০৩-২০২৬ ইং সকাল ১০টা থেকে ৩১-০৩-২০২৬ ইং বিকেল ৫টা পর্যন্ত।   
৪। আবেদন ফর্ম জমাদানের ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা না দেওয়া অব্দি আবেদন কোন অবস্থাতেই গৃহীত হবে না। 
৫। ১-৬ নং পদের জন্য আবেদন ফি বাবদ সর্বমোট ১১২ টা এবং ৭ নং পদের জন্য আবেদন ফি সর্বমোট ৫৬ টা এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে। 

আবেদন প্রক্রিয়া 

অনলাইনের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PDB Job Circular 2026 এর অফিস সহকারী, অফিস সহকারী- কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী, হিসাব সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, সহকারী স্টোর কিপার, অফিস সহায়ক পদসমূহে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নীচের আবেদন করুন বাটনে ক্লিক করুন। 

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।