🎉 নতুন ব্যাচ, নতুন ডিসকাউন্ট অফার চলবে -

Days
Hours
Minutes
Seconds
ব্লগBank Job PreparationCircular৭৩টি শূন্যপদে মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি – MCH Job Circular 2026

৭৩টি শূন্যপদে মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি – MCH Job Circular 2026

মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – MCH Job Circular 2026 প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুসারে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন কাস্টমস হাউসে মোট ২০টি ক্যাটাগরিতে মোট ৭৩টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ৩০-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সর্বপ্রথম পেতে Live MCQ™ Blog সেকশনে নিয়মিত চোখ রাখুন। চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে চাকরির প্রস্তুতি, চাকরির ফলাফলসহ সকল প্রকারের ক্যারিয়ার গাইডলাইন প্রতিনিয়ত আপডেট পাবেন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি দেখেতে পারেন।

মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি – MCH Job Circular

মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – MCH Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।উল্লেখ্য এই আর্টিকেলটি নিয়মিত আপডেট করা হয় এবং মোংলা কাস্টমস হাউজের সকল নতুন বিজ্ঞপ্তি যুক্ত করা হয়। 

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামকাস্টমস হাউস, মোংলা
আবেদন শুরুর তারিখ০১-০৪-২০২৬ ইং (সকাল ০৯:০০ টা)
আবেদনের শেষ তারিখ৩০-০৪-২০২৬ ইং (বিকেল ০৪:০০ টা)
চাকরির ধরনসরকারি
পদ ক্যাটাগরি২০টি
মোট শূন্যপদ৭৩টি
বয়সসীমা১৮–৩২ বছর (পদভেদে ভিন্ন)
আবেদন পদ্ধতিঅনলাইন

মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

১। পদের নামঃ পরিসংখ্যান অনুসন্ধায়ক 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ১১,৩০০–২৭,৩০০ টাকা 
গ্রেডঃ ১২তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

২। পদের নামঃ ইঞ্জিন ড্রাইভার (১ম শ্রেণি) 
পদ সংখ্যাঃ ০২টি 
বেতনঃ ১১,৩০০–২৭,৩০০ টাকা 
গ্রেডঃ ১২তম 
বয়সঃ ১৮–৪০ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ প্রথম শ্রেণী সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড) এবং ন্যূনতম ২০০ N.H.P ক্ষমতাসম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী হতে হবে।

৩। পদের নামঃ এমএল ড্রাইভার (২য় শ্রেণি) 
পদ সংখ্যাঃ ০২টি 
বেতনঃ ১১,০০০–২৬,৫৯০ টাকা 
গ্রেডঃ ১৩তম 
বয়সঃ অনূর্ধ্ব ৩৫ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ মেরিন ইঞ্জিন ড্রাইভার (ইনল্যান্ড) এর ২য় শ্রেণি সনদপত্র।

৪। পদের নামঃ উচ্চমান সহকারী 
পদ সংখ্যাঃ ০৪টি 
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেডঃ ১৪তম 
বয়সঃ ১৮–৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর) 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

৫। পদের নামঃ ক্যাশিয়ার 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেডঃ ১৪তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি (বাণিজ্য বিভাগ) অগ্রাধিকার ভিত্তিতে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। চাকুরীতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে।

৬। পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা 
গ্রেডঃ ১৪তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ।

৭। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 
পদ সংখ্যাঃ ০৮টি 
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৬তম 
বয়সঃ ১৮–৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর) 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।

৮। পদের নামঃ স্পীডবোট ড্রাইভার 
পদ সংখ্যাঃ ০৩টি 
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা 
গ্রেডঃ ১৬তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ স্পীডবোট চালনায় ০২ বছরের কাজের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স।

৯। পদের নামঃ সিপাই 
পদ সংখ্যাঃ ০৫টি 
বেতনঃ ৯,০০০–২১,৮০০ টাকা 
গ্রেডঃ ১৭তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা ৫-৪” (পুরুষ), ৫-২” (মহিলা), বুকের মাপ ৩৬” থেকে ৩৮”।

১০। পদের নামঃ সারেং 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ৯,০০০–২১,৮০০ টাকা 
গ্রেডঃ ১৭তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ ৩য় শ্রেণির মাস্টার সনদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা।

১১। পদের নামঃ সুকানী 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ৮,৮০০–২১,৩১০ টাকা 
গ্রেডঃ ১৮তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ অভ্যন্তরীণ জাহাজে ০২ (দুই) বছর সুকানী হিসেবে কাজের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার থেকে ট্রেড সার্টিফিকেটধারী।

১২। পদের নামঃ গ্রীজার 
পদ সংখ্যাঃ ০২টি 
বেতনঃ ৮,৮০০–২১,৩১০ টাকা 
গ্রেডঃ ১৮তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ গ্রীজার বা অয়েলম্যান হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ০২ (দুই) বছর কাজের অভিজ্ঞতাসহ সরকার কর্তৃক স্বীকৃত মেরিন ট্রেনিং সেন্টার থেকে ট্রেড সার্টিফিকেটধারী।

১৩। পদের নামঃ রেকর্ড সাপ্লায়ার 
পদ সংখ্যাঃ ০৪টি 
বেতনঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা 
গ্রেডঃ ১৯তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ অফিস সহায়ক (এম.এল.এস) পদে ০৩ বছরের অভিজ্ঞতাসহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৪। পদের নামঃ স্টুয়ার্ড 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা 
গ্রেডঃ ১৯তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশসহ অভ্যন্তরীণ জাহাজে স্টুয়ার্ড হিসেবে ন্যূনতম ০২ (দুই) বছর কাজের অভিজ্ঞতা।

১৫। পদের নামঃ ভান্ডারী 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা 
গ্রেডঃ ১৯তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ এবং ভান্ডারী হিসেবে অভ্যন্তরীণ জাহাজে ন্যূনতম ০২ বছরের কাজের অভিজ্ঞতা।

১৬। পদের নামঃ টোপাস 
পদ সংখ্যাঃ ০১টি 
বেতনঃ ৮,৫০০–২০,৫৭০ টাকা 
গ্রেডঃ ১৯তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ টোপাস হিসেবে প্রাইভেট মেরিন ভেসেলে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা।

১৭। পদের নামঃ অফিস সহায়ক 
পদ সংখ্যাঃ ০৩টি 
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা 
গ্রেডঃ ২০তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৮। পদের নামঃ বোটম্যান 
পদ সংখ্যাঃ ০৩টি 
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা 
গ্রেডঃ ২০তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ ৫ম শ্রেণি পাস। বোটম্যান হিসেবে কমপক্ষে ০৩ বছর কাজের অভিজ্ঞতা।

১৯। পদের নামঃ নিরাপত্তা প্রহরী (দারোয়ান/গার্ড) 
পদ সংখ্যাঃ ০৫টি 
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা 
গ্রেডঃ ২০তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশসহ সুস্বাস্থ্যের অধিকারী।

২০। পদের নামঃ লস্কর 
পদ সংখ্যাঃ ১২টি 
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা 
গ্রেডঃ ২০তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ মেরিন ট্রেনিং সেন্টার বা সরকার স্বীকৃত যেকোনো মেরিন সংস্থাপন থেকে ট্রেড সার্টিফিকেট ও লস্কর হিসেবে অভ্যন্তরীণ জাহাজে কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – MCH Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮–৩২ বছর। তবে উপরের ছকে ক্রমিক নং-২ এ বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫–৪০ বছর, ক্রমিক নং-৩ এ বর্ণিত পদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর এবং ক্রমিক নং-৪, ৬, ৮ ও ৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ০১-০৪-২০২৬ ইং সকাল ৯ টা থেকে ৩০-০৪-২০২৬ ইং বিকেল ০৪ টা পর্যন্ত।

৩। আবেদন ফি ক্রমিক ০১-০২ নং পদের জন্য মোট ১৬৮ টাকা। ক্রমিক ০৩-০৮ নং পদের জন্য মোট ১১২ টাকা এবং ক্রমিক ০৯-২০ নং পদের জন্য মোট ৫৬ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি মোট ৫৬ টাকা। 

৪। আবেদনপত্র Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে মোংলা কাস্টমস হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – MCH Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে করুন।

কাস্টমস হাউস মোংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। এই অ্যাপেই বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন। আজই Live MCQ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।