বিএসসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCL Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বিএসিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCL Job Circular 2026 প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে (বিএসসিএল) মোট ২টি ক্যাটাগরিতে মোট ৪টি শূন্যপদে প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ০৯-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিএসসিএল নিয়োগ বিজ্ঞপ্তি – BSCL Job Circular
বিএসিসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCL Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসিসিএল) |
| আবেদন শুরুর তারিখ | ১০-০৩-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) |
| আবেদনের শেষ তারিখ | ০৯-০৪-২০২৬ ইং (বিকেল ৫:০০ টা) |
| চাকরির ধরন | সরকারি |
| পদ ক্যাটাগরি | ২টি |
| মোট শূন্যপদ | ৪টি |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
বিএসসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত
১। পদের নামঃ প্যানেল আইনজীবী (বিজ্ব জেলা ও দায়রা জজ আদালত, বিজ্ব সিএমএম/সিজেএম আদালত)
পদ সংখ্যাঃ ০২টি
শিক্ষাগত যোগ্যতাঃ আইন বিষয়ে ন্যূনতম এল.এল.বি (স্নাতক) এবং এল.এল.এম (স্নাতকোত্তর)/বার-এট-ল ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলের সনদ থাকতে হবে।
অভিজ্ঞতাঃ ‘ঢাকা বার অ্যাসোসিয়েশন’-এর সদস্য হওয়া আবশ্যক। বিজ্ব জেলা ও দায়রা জজ আদালত, বিজ্ঞ সিএমএম/সিজেএম আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার কাজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২। পদের নামঃ প্যানেল আইনজীবী (মহামান্য হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ)
পদ সংখ্যাঃ ০২টি
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে আইন বিষয়ে ন্যূনতম এল.এল.বি (স্নাতক) এবং এল.এল.এম (স্নাতকোত্তর)/বার-এট-ল ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ থাকতে হবে।
অভিজ্ঞতাঃ বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্তির বয়স ন্যূনতম ১৫ বছর হতে হবে। ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন’-এর সদস্য এবং মহামান্য আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হতে হবে। মহামান্য হাইকোর্ট বিভাগে বা আপিল বিভাগে বা উভয় বিভাগে যৌথভাবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি
বিএসসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCL Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।
১। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সূচী ১০ মার্চ ২০২৬ ইং তারিখ সকাল ১০ টা থেকে ৯ এপ্রিল ২০২৬ বিকেল ৫ টা পর্যন্ত।
৩। আবেদনপত্র সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS এর মাধ্যমে দুইটি পরীক্ষার ফি মোট ৫৬ টাকা জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে বিএসসিএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCL Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।



