সকল ব্লগ
Job Circular

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | একাউন্ট এসিস্ট্যান্টসহ ৯ পদে আবেদন

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | একাউন্ট এসিস্ট্যান্টসহ ৯ পদে আবেদন

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ৫টি ক্যাটাগরির পদে মোট ৯ জন জনবল সরাসরি নিয়োগের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাউন্ট এসিস্ট্যান্ট পদসহ ইঞ্জিনিয়ারিং ও প্রশাসনিক বিভিন্ন পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

বিষয়

তথ্য

প্রতিষ্ঠান

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA)

পদের ক্যাটাগরি

৫টি

মোট পদ সংখ্যা

০৯টি

আবেদন শুরু

২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০০টা

আবেদনের শেষ সময়

২২ অক্টোবর ২০২৬, রাত ৮:০০টা

আবেদনের মাধ্যম

শুধুমাত্র অনলাইনে (bba.teletalk.com.bd)

বয়সসীমা

২০.০৯.২০২৬ তারিখে ১৮-৩২ বছর

 

 

শূন্য পদ ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম

পদ সংখ্যা

গ্রেড ও বেতনস্কেল

এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

০৩টি

গ্রেড-০৯ (২২,০০০-৫৩,০৬০)

স্টোর অফিসার

০১টি

গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০)

এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

০৩টি

গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০)

একাউন্ট এসিস্ট্যান্ট

০১টি

গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০)

ড্রাফটসম্যান

০১টি

গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০)

 

একাউন্ট এসিস্ট্যান্ট: শিক্ষাগত যোগ্যতা

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০২ বছরের চাকরির অভিজ্ঞতা
  • এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
  •  স্টোর অফিসার পদে স্নাতকোত্তরসহ ৩ বছরের অভিজ্ঞতা
  • এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা 
  • ড্রাফটসম্যান পদে এসএসসিসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেট ও অভিজ্ঞতা লাগবে 

আবেদন প্রক্রিয়া ও ফি

  • আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে।
  • ফরম পূরণের সময় ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি ও ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে।
  • আবেদন সম্পন্ন হলে User ID ও Applicant’s Copy পাওয়া যাবে।
  • User ID পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
  • অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ও ড্রাফটসম্যান পদের জন্য আবেদন ফি ১১২ টাকা
  • বাকি তিনটি পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা
  • অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব পদে আবেদন ফি ৫৬ টাকা

মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • অনাপত্তিপত্র/ছাড়পত্র/অভিজ্ঞতা সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র
  • কোটা দাবি করলে সংশ্লিষ্ট প্রমাণপত্রের কপি
  • আবেদনের ১ মাস আগে তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রবেশপত্র ও Applicant’s Copy

মনে রাখবেন, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না এবং কর্তৃপক্ষ প্রয়োজনে পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার অধিকার রাখে।

প্রস্তুতি নেবেন কীভাবে?

একাউন্ট এসিস্ট্যান্ট পদটি গ্রেড-১৪ এর আওতাভুক্ত, তাই গ্রেড ১৪ থেকে ২০ চাকরির প্রস্তুতি রুটিন মেনে এগোলে প্রস্তুতিটা গোছানো থাকবে। এটি একটি নন-ক্যাডার নিয়োগ বলে পরীক্ষার ধরন সম্পর্কে ধারণা নিতে নন-ক্যাডার পরীক্ষা প্রস্তুতি গাইডলাইন সাহায্য করবে। লিখিত পরীক্ষা শেষে ভাইভার ক্ষেত্রে ভাইভা প্রস্তুতি গাইডলাইনস দেখে নিন।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

একাউন্ট এসিস্ট্যান্ট পদে কতটি শূন্য পদ আছে?

এই পদে ১টি শূন্য পদ রয়েছে, আর পুরো বিজ্ঞপ্তিতে ৫টি ক্যাটাগরি মিলিয়ে মোট ৯টি পদ।

আবেদন কবে থেকে কবে পর্যন্ত করা যাবে?

আবেদন শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে এবং চলবে ২২ অক্টোবর ২০২৬ রাত ৮টা পর্যন্ত।

একাউন্ট এসিস্ট্যান্ট পদের জন্য কী যোগ্যতা লাগবে?

ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

সব সরকারি চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের Job Circular সেকশন ফলো করুন।

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।