৫২তম ও ৫৩তম বিসিএসসহ সকল চাকরির প্রস্তুতি হোক সাশ্রয়ী মূল্যে ৳৩০০ পর্যন্ত ছাড় পেতে ক্লিক করুন
সকল ব্লগ
Job Circular

ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ৩৬ পদে ১৬৯ জনের নিয়োগ, এসএসসি-এইচএসসি-স্নাতক সবার সুযোগ

ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ৩৬ পদে ১৬৯ জনের নিয়োগ, এসএসসি-এইচএসসি-স্নাতক সবার সুযোগ

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ ডাক অধিদপ্তর (পোস্ট অফিস) এবার ১১তম থেকে ২০তম গ্রেডের ৩৬টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেবে। উপজেলা পোস্টমাস্টার, ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস, উচ্চমান সহকারী থেকে শুরু করে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পর্যন্ত নানা পদ আছে। অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি ও স্নাতক, সব স্তরের প্রার্থীই আবেদন করতে পারবেন, আর এতে সকল জেলার প্রার্থীর সুযোগ আছে। অনলাইনে আবেদন শুরু আগামীকাল ১০ নভেম্বর সকাল ১০টা থেকে।

সকল চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের Job Circular সেকশন ফলো করুন।

 

বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

বিষয়

তথ্য

প্রতিষ্ঠান

বাংলাদেশ ডাক অধিদপ্তর, ডাক বিভাগ

পদের ক্যাটাগরি

৩৬টি

মোট পদ সংখ্যা

১৬৯টি

গ্রেড

১১তম থেকে ২০তম

বিজ্ঞপ্তির তারিখ

৮ নভেম্বর ২০২৬

আবেদন শুরু

১০ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০টা

আবেদনের শেষ সময়

১০ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০টা

আবেদনের মাধ্যম

শুধুমাত্র অনলাইনে

বয়সসীমা

১০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮-৩২ বছর

নিয়োগের ধরন

অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ

ডাক অধিদপ্তর ঢাকা, সহকারী নিয়ন্ত্রক স্ট্যাম্পস অফিস ঢাকা, আন্তর্জাতিক ডাক হিসাবরক্ষণ অফিস ঢাকা এবং পোস্টাল প্রিন্টিং প্রেস, টংগী, গাজীপুরের রাজস্ব খাতের শূন্য পদে এই নিয়োগ। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী।

পদভিত্তিক শূন্যপদ, গ্রেড ও বেতন

ক্রম

পদের নাম

গ্রেড

পদসংখ্যা

বেতন স্কেল (টাকা)

০১

জুনিয়র একাউন্ট্যান্ট

১১

০৭

২৫,০০০-৬০,৫০০

০২

ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি

১২

৩১

২৪,৩০০-৫৮,৭০০

০৩

উপজেলা পোস্টমাস্টার

১৩

২২

২৪,০০০-৫৮,০০০

০৪

সহকারী (ডাক অধিদপ্তর)

১৩

০২

২৪,০০০-৫৮,০০০

০৫

সহকারী পরিদর্শক

১৩

০১

২৪,০০০-৫৮,০০০

০৬

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)

১৪

১৭

২৩,৫০০-৫৬,৮০০

০৭

উচ্চমান সহকারী

১৪

০৮

২৩,৫০০-৫৬,৮০০

০৮

টেকনিশিয়ান

১৪

০১

২৩,৫০০-৫৬,৮০০

০৯

মেকানিক

১৪

০১

২৩,৫০০-৫৬,৮০০

১০

মনোটাইপ কাস্টার অপারেটর

১৪

০১

২৩,৫০০-৫৬,৮০০

১১

মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং)

১৪

০১

২৩,৫০০-৫৬,৮০০

১২

একাউন্টস অ্যাসিস্ট্যান্ট

১৫

০১

২২,৮০০-৫৫,২০০

১৩

ড্রাফটসম্যান

১৫

০৩

২২,৮০০-৫৫,২০০

১৪

জুনিয়র প্রুফ রীডার

১৫

০১

২২,৮০০-৫৫,২০০

১৫

ড্রাইভার (হালকা)

১৬

০১

২১,৯০০-৫২,৯০০

১৬

কার্পেন্টার

১৬

০১

২১,৯০০-৫২,৯০০

১৭

মেশিনিস্ট

১৬

০১

২১,৯০০-৫২,৯০০

১৮

সহকারী মেশিনম্যান

১৬

০১

২১,৯০০-৫২,৯০০

১৯

সহকারী গ্রেনিং মেশিনম্যান

১৬

০১

২১,৯০০-৫২,৯০০

২০

পোস্টাল অপারেটর

১৬

০১

২১,৯০০-৫২,৯০০

২১

সহকারী প্লেট মেকার

১৬

০১

২১,৯০০-৫২,৯০০

২২

কম্পোজিটর

১৬

০১

২১,৯০০-৫২,৯০০

২৩

সহকারী ফটো কম্পোজিটর

১৬

০১

২১,৯০০-৫২,৯০০

২৪

চেকার

১৮

০২

২১,০০০-৫০,৯০০

২৫

কাউন্টার

১৮

০২

২১,০০০-৫০,৯০০

২৬

ওয়্যারম্যান

১৯

০১

২০,৫০০-৪৯,৬০০

২৭

আর্মড গার্ড

১৯

০২

২০,৫০০-৪৯,৬০০

২৮

প্যাকার

১৯

০৩

২০,৫০০-৪৯,৬০০

২৯

ইংকম্যান

১৯

০২

২০,৫০০-৪৯,৬০০

৩০

অফিস সহায়ক (পূর্বের পদবী এমএলএসএস)

২০

৩৭

২০,০০০-৪৮,৪০০

৩১

পরিচ্ছন্নতা কর্মী (পূর্বের পদবী ক্লিনার)

২০

০২

২০,০০০-৪৮,৪০০

৩২

পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)

২০

০১

২০,০০০-৪৮,৪০০

৩৩

সার্চ পিয়ন

২০

০৩

২০,০০০-৪৮,৪০০

৩৪

কুলি

২০

০২

২০,০০০-৪৮,৪০০

৩৫

নিরাপত্তা প্রহরী

২০

০৫

২০,০০০-৪৮,৪০০

৩৬

পোর্টার

২০

০১

২০,০০০-৪৮,৪০০

সবচেয়ে বেশি ৩৭টি পদ অফিস সহায়কের। এরপর ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস প্রভৃতি পদে ৩১টি এবং উপজেলা পোস্টমাস্টারে ২২টি।

শিক্ষাগত যোগ্যতা

  • স্নাতক পাস (ক্রম ০১ থেকে ০৭): জুনিয়র একাউন্ট্যান্ট, ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস, উপজেলা পোস্টমাস্টার, সহকারী (ডাক অধিদপ্তর), সহকারী পরিদর্শক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারী পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমান ডিগ্রি। উপজেলা পোস্টমাস্টার পদে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ লাগবে। সাঁট-মুদ্রাক্ষরিক ও উচ্চমান সহকারী পদে অন্যূন দ্বিতীয় শ্রেণি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে
  • সাঁট-মুদ্রাক্ষরিকের গতি: সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ৭০ ও বাংলা ৪৫ শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ। উচ্চমান সহকারীর ক্ষেত্রে কম্পিউটারে ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ
  • সহকারী (ডাক অধিদপ্তর): স্নাতকের পাশাপাশি কম্পিউটার চালনায় অভিজ্ঞতা
  • এইচএসসি পাস: টেকনিশিয়ান, মেকানিক, মেশিনম্যান, একাউন্টস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র প্রুফ রীডার, মেশিনিস্ট, পোস্টাল অপারেটর ও সহকারী ফটো কম্পোজিটর পদে উচ্চ মাধ্যমিক বা সমমান। এর সাথে পদভেদে ট্রেড কোর্স, কম্পিউটার চালনা বা কাজের অভিজ্ঞতা লাগবে
  • ড্রাফটসম্যান: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশীপ সার্টিফিকেট
  • এসএসসি পাস: মনোটাইপ কাস্টার অপারেটর, ড্রাইভার (হালকা), কার্পেন্টার, সহকারী মেশিনম্যান, সহকারী গ্রেনিং মেশিনম্যান, সহকারী প্লেট মেকার, কম্পোজিটর, চেকার, কাউন্টার, ওয়্যারম্যান, আর্মড গার্ড, প্যাকার, ইংকম্যান, অফিস সহায়ক, সার্চ পিয়ন, নিরাপত্তা প্রহরী ও পোর্টার। ড্রাইভারের ২ বছর, কার্পেন্টারের ৩ বছর, মনোটাইপ কাস্টার অপারেটরের ৫ বছরের মতো অভিজ্ঞতা বা ট্রেড কোর্সও কিছু পদে চাওয়া হয়েছে
  • অষ্টম শ্রেণি পাস: পরিচ্ছন্নতা কর্মী (ক্লিনার ও সুইপার) এবং কুলি। সুইপারের মোট পদের ৮০ শতাংশ জাত হরিজনদের জন্য বরাদ্দ
  • সুস্বাস্থ্য: প্যাকার, কুলি, নিরাপত্তা প্রহরী ও পোর্টার পদে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর্মড গার্ড পদে অস্ত্র চালনায় প্রশিক্ষণ লাগবে

পদভিত্তিক সুনির্দিষ্ট অভিজ্ঞতা ও ট্রেড কোর্সের শর্ত মূল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে, তাই আবেদনের আগে নিজের পদের শর্ত একবার মিলিয়ে নিন।

আবেদন ফি ও আবেদনের নিয়ম

ক্রম

মোট ফি (সার্ভিস চার্জসহ)

০১ ও ০২ নং পদ

১৬৮ টাকা

০৩ থেকে ২৩ নং পদ

১১২ টাকা

২৪ থেকে ৩৬ নং পদ

৫৬ টাকা

  • আবেদন করতে হবে dgbpo.teletalk.com.bd ওয়েবসাইটে।
  • ছবি ৩০০×৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ কেবি) এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে।
  • আবেদন সাবমিটের পর ইউজার আইডিসহ Applicant's Copy পাবেন, সেটি ডাউনলোড করে রেখে দিন।
  • ইউজার আইডি পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসে ফি জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না।
  • একাধিক পদে আবেদন করলে সবগুলো পদের পরীক্ষা একই দিনে ও একই সময়ে নেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন, তাই আবেদনের আগে পদ বেছে নিন।

 

সরকারি চাকরির আবেদন ফি নিয়ে বিস্তারিত দেখতে পারেন আমাদের সরকারি চাকরির নতুন আবেদন ফি গাইড।
 

 

নিয়োগ পরীক্ষার পদ্ধতি

সকল পদের প্রার্থীকে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে MCQ টাইপ বাছাই পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য bdpost.gov.bd ওয়েবসাইটে পাবেন।

মৌখিক পরীক্ষার সময় যা জমা দিতে হবে

  • অনলাইনে পূরণকৃত Application Form
  • ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স বা অভিজ্ঞতা সনদ
  • সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরতদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র
  • স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের নাগরিকত্ব সনদ
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ
  • কোটা দাবি করলে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রযোজ্য সনদ

জেনে রাখা ভালো

  • বয়স প্রমাণে হলফনামা (এফিডেভিট) গ্রহণযোগ্য হবে না।
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরতদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
  • লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
  • পদসংখ্যা কমানো, বাড়ানো বা নিয়োগ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
  • মিথ্যা বা ভুয়া তথ্য দিলে প্রার্থিতা বা নিয়োগ বাতিল হবে।
  • শেষ দিনের অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আবেদন ও ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রস্তুতি নিবেন কীভাবে?

১১ থেকে ১৩তম গ্রেডের পদগুলোর জন্য প্রস্তুতির কাঠামো সাজাতে দেখে নিতে পারেন গ্রেড ৯ থেকে ১৩ চাকরির প্রস্তুতি রুটিন। আর ১৪ থেকে ২০তম গ্রেডের বাকি পদগুলোর জন্য কাজে আসবে গ্রেড ১৪ থেকে ২০ চাকরির প্রস্তুতি রুটিন। পরীক্ষার ধরন ও সিলেবাসের ধারণা পেতে পড়ুন নন-ক্যাডার পরীক্ষা প্রস্তুতি গাইডলাইন। লিখিত পরীক্ষা পেরোলে মৌখিক ধাপে সহায়তা পাবেন ভাইভা প্রস্তুতি গাইড থেকে।

আগের প্রশ্ন ও সমাধান ঘেঁটে নিজেকে যাচাই করতে Live MCQ™ অ্যাপের জব সলিউশন ফিচার আর প্রয়োজন মতো প্যাকেজগুলো দেখে নিতে পারেন।

FAQ

ডাক অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট কতটি পদ রয়েছে?

৩৬টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

ডাক অধিদপ্তরের চাকরিতে আবেদন কবে থেকে কবে পর্যন্ত করা যাবে?

১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ১০ ডিসেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।

এসএসসি পাস করে কোন কোন পদে আবেদন করা যাবে?

অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, সার্চ পিয়ন, চেকার, কাউন্টার, প্যাকারসহ অনেক পদে এসএসসি পাসে আবেদন করা যাবে। কিছু পদে অভিজ্ঞতা বা ট্রেড কোর্স লাগবে।

অষ্টম শ্রেণি পাস করে আবেদনের সুযোগ আছে কি?

হ্যাঁ। পরিচ্ছন্নতা কর্মী (ক্লিনার ও সুইপার) এবং কুলি পদে অষ্টম শ্রেণি পাসে আবেদন করা যাবে।

সব জেলার প্রার্থী কি আবেদন করতে পারবেন?

হ্যাঁ। বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

আবেদন ফি কত?

১ ও ২ নং পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ২৩ নং পদের জন্য ১১২ টাকা এবং ২৪ থেকে ৩৬ নং পদের জন্য ৫৬ টাকা।

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।