ব্লগJob Circularচলমান মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | DPP Job Circular 2026  

চলমান মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি | DPP Job Circular 2026  

চলমান মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – DPP Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত মোট ২১টি ক্যাটাগরিতে মোট ৪৩১টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, ফলাফল প্রকাশ, নোটিশ এবং নির্দেশনা পেতে Job Circular সেকশনে নিয়মিত চোখ রাখুন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর পরিচিতি

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (Department of Printing & Publications – DPP) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। অধিদপ্তরটির প্রধান কার্যালয় ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। এই অধিদপ্তরের মূল দায়িত্ব হলো সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল, গেজেট, ফরম, বই এবং অন্যান্য সরকারি প্রকাশনার মুদ্রণ ও প্রকাশনার কাজ সম্পাদন করা। সরকারি কার্যক্রমের নির্ভরযোগ্য মুদ্রণসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

একনজরে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – DPP Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামমুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP), জনপ্রশাসন মন্ত্রণালয়
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ১৬-০৬-২০২৬ ইং (১৬ জুন ২০২৬)
আবেদন শুরুর তারিখ১৮-০৬-২০২৬ ইং (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ১৭-০৭-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা)
চাকরির ধরনসরকারি (রাজস্বখাতভুক্ত)
পদ ক্যাটাগরি২১টি
মোট শূন্যপদ৪৩১টি
বয়সসীমা১৮–৩২ বছর (গাড়িচালক পদে ১৮–৩৩ বছর)
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের ওয়েবসাইটhttps://dpp.teletalk.com.bd

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

বিজ্ঞপ্তিতে অকারিগরি ও কারিগরি — এই দুই শ্রেণিতে পদসমূহ বিন্যস্ত করা হয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হলো।

অকারিগরি পদসমূহ

১। পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১টি বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

২। পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০২টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
বয়স: ১৮–৩২ বছর (বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর)
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি; (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৩টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
বয়স: ১৮–৩২ বছর (বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর)
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; (গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি; (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪। পদের নাম: লাইব্রেরিয়ান
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে।

৫। পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান
পদ সংখ্যা: ০১টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে।

৬। পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ০৪টি
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
বয়স: ১৮–৩৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। হালকা ও ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্সসহ যানবাহন চালনায় কমপক্ষে ০৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন।

৭। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৫৪টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা; (গ) কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি; (ঘ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৮। পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ৩১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স: ১৮–৩২ বছর (কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; অথবা (খ) কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকরিসহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৯। পদের নাম: সহকারী স্টোরকিপার
পদ সংখ্যা: ১০টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতাসহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

১০। পদের নাম: সেলসম্যান
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

১১। পদের নাম: পানি পাম্প চালক/পাম্প চালক
পদ সংখ্যা: ০৩টি
বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। পাম্প চালনায় অভিজ্ঞতাসহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন।

১২। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৩২টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১৩। পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: ০৩টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস। শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে।

১৪। পদের নাম: পোর্টার
পদ সংখ্যা: ৮৭টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস।

১৫। পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন অষ্টম শ্রেণি পাস। জাত হরিজন সম্প্রদায় এর জন্য শিথিলযোগ্য।

কারিগরি পদসমূহ

১৬। পদের নাম: কপিহোল্ডার
পদ সংখ্যা: ২৫টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ (ক) কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) শুদ্ধ উচ্চারণসহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে।

১৭। পদের নাম: সহকারী চেকার
পদ সংখ্যা: ০৬টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান; (গ) খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং-এর জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা।

১৮। পদের নাম: মেকানিক (মেকানিক্যাল)
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো অনুমোদিত ভিটিআই/টিটিসি হতে সনদপত্র/প্রশিক্ষণপ্রাপ্ত; (খ) ভিটিআই/টিটিসি হতে সনদপত্র/প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (গ) প্রিন্টিং, বাইন্ডিং ও অন্যান্য মেরামত ও ওভারহোলিং-এ পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা।

১৯। পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদ সংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোনো অনুমোদিত প্রতিষ্ঠান/ইনস্টিটিউট হতে লাইসেন্সধারী/সনদধারী; (গ) যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান; (ঘ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২০। পদের নাম: বাইন্ডার
পদ সংখ্যা: ১৬২টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; (খ) যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২১। পদের নাম: কাউন্টার (প্রেসের জন্য)
পদ সংখ্যা: ০২টি
বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
বয়স: ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। কাগজ গণনা ও প্যাকিং-এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী অকারিগরি পদে মোট ২৩৪টি এবং কারিগরি পদে মোট ১৯৭টি — সর্বমোট ৪৩১টি শূন্যপদ।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – DPP Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। ০১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থী/কর্মরত প্রার্থীগণ আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

৩। আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

৪। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।

৫। নিয়োগের ক্ষেত্রে কোটাসহ সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৬। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা করা হবে। লিখিত এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৭। ক্রমিক ১৩ থেকে ১৬ গ্রেডের পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ক্রমিক ১৭ থেকে ২০ গ্রেডের পদের জন্য ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের আবেদন ফি ৫৬ টাকা।

৮। আবেদনপত্র Submit করার পর ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি – DPP Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে https://dpp.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষরের ছবি (৩০০×৮০ পিক্সেল) আপলোড করে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। উল্লেখ্য, এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি; পূর্বে ২৩ অক্টোবর ২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করার পরামর্শ দেওয়া হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সহ দেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে এখনই Live MCQ™ অ্যাপটি ডাউনলোড করুন। বিসিএস, ব্যাংক, NTRCA, প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সকল সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং লাইভ পরীক্ষার সুবিধা পাবেন এই একটি অ্যাপেই। আজই Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার চাকরির প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৯ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।