🎉 নতুন ব্যাচ, নতুন ডিসকাউন্ট অফার চলবে -

Days
Hours
Minutes
Seconds
ব্লগBCS PreparationJob Circularsঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DBRT Job Circular 2026

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DBRT Job Circular 2026

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - DBRT Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ,ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DBRT Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেড মোট ১ টি ক্যাটাগরিতে মোট ১৪টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২১-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিটসহ দেশের সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো সর্বপ্রথমে আপডেট পেতে Live MCQ এর ব্লগ সেকশনে নিয়মিত চোখ রাখুন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ – DBRT Job 

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DBRT Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো। উল্লেখ্যঃ এই আর্টিকেলটি নিয়মিত আপডেট করা হয় এবং DBRT এর সকল চলমান বিজ্ঞপ্তিগুলো যুক্ত করা হয়। 

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট
আবেদন শুরুর তারিখ০১-০৪-২০২৬ ইং (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ২১-০৪-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা)
চাকরির ধরনসরকারি
পদ ক্যাটাগরি১টি
মোট শূন্যপদ১৪টি
বয়সসীমা১৮–৩২ বছর
আবেদন পদ্ধতিঅনলাইন

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট (DBRT) পরিচিতি

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেড (DBRT) একটি সরকারি প্রতিষ্ঠান।  এটি রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠানটি Bus Rapid Transit (BRT) প্রকল্প বাস্তবায়ন, পরিচালনা ও উন্নয়নের দায়িত্ব পালন করছে।

DBRT-এর মূল উদ্দেশ্য হলো ঢাকার তীব্র যানজট কমানো, যাত্রীদের জন্য সময় সাশ্রয়ী পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং একটি টেকসই নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। বর্তমানে সরকারের অবকাঠামো উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে DBRT গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

১। পদের নামঃ ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 
পদ সংখ্যাঃ ১৪টি 
বেতনঃ ১২,৫০০–৩০,২৩০ টাকা 
গ্রেডঃ ১১তম 
বয়সঃ ১৮–৩২ বছর 
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ৪ (চার) বছরের মেয়াদি অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি। কম্পিউটারে MS Word ও Power Point সম্পর্কে অভিজ্ঞতা। পত্র-পত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DBRT Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। আবেদনকারীর বয়স ০১-০৩-২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২  বছর হতে হবে। 

২। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ০১-০৪-২০২৬ ইং তারিখ সকাল ১০টা থেকে ২১-০৪-২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত। 

৩। আবেদন ফি মোট ১৬৮ টাকা।  

৪। আবেদনপত্র Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DBRT Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নীচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

উপসংহার

আশা করি, ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DBRT Job Circular 2026 এর সকল পদ, আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরছেন। যদি ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DBRT Job Circular 2026 সম্পর্কে কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। 

ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট লিমিডেটের পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি বিসিএস, ব্যাংক, NTRCA সহ সকল সরকারী চাকরির প্রস্তুতি নিতে আজই ডাউনলোড করুন Live MCQ অ্যাপ। রুটিন অনুযায়ী পড়াশোনা, প্রতিনিয়ত পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থান যাচাই এবং লাইভ ক্লাসের মাধ্যমে শক্ত করুন নিজের প্রস্তুতি। প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে এগিয়ে রাখতে আজই Live MCQ অ্যাপে রেজিস্ট্রেশন করুন। 

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।