🎉 নতুন ব্যাচ, নতুন ডিসকাউন্ট অফার চলবে -

Days
Hours
Minutes
Seconds
ব্লগBCS PreparationJob Circularsবাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCPLC Job Circular 2026

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCPLC Job Circular 2026

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - BSCPLC Job Circular 2026

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCPLC Job Circular 2026 প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুসারে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) মোট ২টি ক্যাটাগরিতে মোট ১০টি শূন্যপদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২৯-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি – BSCPLC Job Circular

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCPLC Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।

বিষয়বিস্তারিত
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)
আবেদন শুরুর তারিখ৩১-০৩-২০২৬ ইং
আবেদনের শেষ তারিখ২৯-০৪-২০২৬ ইং (বিকেল ৫:০০ টা)
চাকরির ধরনসরকারি (পাবলিক লিমিটেড কোম্পানি)
পদ ক্যাটাগরি২টি
মোট শূন্যপদ১০টি
বয়সসীমাঅনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর)
আবেদন পদ্ধতিঅনলাইন

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত

১। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) 
পদ সংখ্যাঃ ০৮টি 
গ্রুপঃ ইলেকট্রিক্যাল- ০৪টি, কম্পিউটার- ০৩টি, সিভিল- ০১টি  
বেতনঃ কোম্পানির বেতন(সাকুল্যে ৫৮,০৯৫/- এবং বিধি মোতাবেক কোম্পানির অন্যান্য সুবিধাদি) 
গ্রেডঃ ৬ 
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)

শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে নিম্নবর্ণিত একটি বিষয়ে বিএসসি ডিগ্রি— 
গ্রুপ-ক: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। 
গ্রুপ-খ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স / সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। 
গ্রুপ-গ: সিভিল ইঞ্জিনিয়ারিং। 

বিঃদ্রঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫.০ এর স্কেলে ৪.০ (‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে ৩.৫) এবং বিএসসি ডিগ্রির ক্ষেত্রে ২.৭৫ (৪.০ এর স্কেলে) এর নিচে জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

২। পদের নামঃ সহকারী ব্যবস্থাপক (হিসাব/অভ্যন্তরীণ নিরীক্ষা) 
পদ সংখ্যাঃ ০২টি 
বেতনঃ কোম্পানির বেতন (সাকুল্যে ৫৮,০৯৫/- এবং বিধি মোতাবেক কোম্পানির অন্যান্য সুবিধাদি) 
গ্রেডঃ ৬
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য)
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে স্নাতক বা স্নাতকোত্তর/এমবিএ এবং চার্টার্ড একাউন্টেন্সিতে কোর্স সম্পন্ন (CC) থাকতে হবে। বিঃদ্রঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫.০ এর স্কেলে ৪.০ (‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে ৩.৫) এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ২.৭৫ (৪.০ এর স্কেলে) এর নিচে জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCPLC Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।

১। প্রার্থীর বয়স ২৫ – ৩- ২০২৬ ইং তারিখে তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

২। অনলাইন আবেদনপত্র পূরণ জমাদানের সময়সূচী  ৩১-০৩-২০২৬ ইং সকাল ১০টা থেকে ২৯-০৪-২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

৩। সকল পদের জন্য আবেদন ফি মোট ২২৩ টাকা। 

৪। আবেদনপত্র সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BSCPLC Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নীচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।