সকল ব্লগ
Job Circular

কর অঞ্চল-১৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | কম্পিউটার অপারেটরসহ ৩৯ পদে আবেদন শুরু

কর অঞ্চল-১৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | কম্পিউটার অপারেটরসহ ৩৯ পদে আবেদন শুরু

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৬, ঢাকা গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৬টি পদে ৩৯ জন নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে কম্পিউটার অপারেটর পদটি প্রযুক্তিতে দক্ষ প্রার্থীদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এই নিয়োগ শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত।

 

সব সরকারি চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের Job Circular সেকশন ফলো করুন।

 

বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

বিষয়

তথ্য

প্রতিষ্ঠান

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৬, ঢাকা

পদের ক্যাটাগরি

৬টি

মোট পদ সংখ্যা

৩৯টি

গ্রেড

১৩তম থেকে ২০তম গ্রেড

আবেদন শুরু

১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা

আবেদনের শেষ সময়

১০ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০০টা

আবেদনের মাধ্যম

শুধুমাত্র অনলাইনে 

বয়সসীমা

০১.০৯.২০২৬ তারিখে ১৮-৩২ বছর

আবেদনের যোগ্যতা

শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা

 

শূন্য পদের বিস্তারিত তালিকা

পদের নাম

পদ সংখ্যা

গ্রেড ও বেতনস্কেল

কম্পিউটার অপারেটর

০১টি

গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০)

প্রধান সহকারী

০৮টি

গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০)

উচ্চমান সহকারী

০৭টি

গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০)

সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

১০টি

গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০)

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

০৫টি

গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০)

অফিস সহায়ক

০৮টি

গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০)

 

শিক্ষাগত যোগ্যতা

  • কম্পিউটার অপারেটর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ। 
  • প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএসহ স্নাতক এবং মুদ্রাক্ষরে ইংরেজি ৩০, বাংলা ২৫ শব্দ গতি লাগবে।
  •  সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে অতিরিক্ত সাঁটলিপিতে ইংরেজি ৭০ ও বাংলা ৪৫ শব্দ গতি প্রয়োজন। 
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উচ্চ মাধ্যমিক পাস ও মুদ্রাক্ষরে ইংরেজি-বাংলা ২০ শব্দ গতি এবং
  •  অফিস সহায়ক পদে শুধু এসএসসি পাস হলেই চলবে।

আবেদন প্রক্রিয়া ও ফি

আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। ফরম পূরণ করে ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি ও ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করার পর একটি User ID ও Applicant’s Copy পাওয়া যাবে। এরপর টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

 

পদ 

মোট ফি

কম্পিউটার অপারেটর থেকে অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক (১-৫ নম্বর পদ)

১১২ টাকা

অফিস সহায়ক পদ

৫৬ টাকা

অনগ্রসর শ্রেণির প্রার্থী (সকল পদে)

৫৬ টাকা

 

পরীক্ষার ধরন

কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক পদের জন্য শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।

প্রস্তুতি নেবেন কীভাবে?

কম্পিউটার অপারেটর পদটি গ্রেড-১৩ এর আওতাভুক্ত, তাই গ্রেড ৯ থেকে ১৩ চাকরির প্রস্তুতি রুটিন অনুসরণ করে গুছিয়ে প্রস্তুতি নেওয়া যায়, আর বিজ্ঞপ্তির বাকি পদগুলোর জন্য কাজে লাগবে গ্রেড ১৪ থেকে ২০ চাকরির প্রস্তুতি রুটিন। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় টিকে গেলে ভাইভার জন্য সাহায্য নিতে পারেন আমাদের ভাইভা প্রস্তুতি গাইড থেকে।

FAQ

কর অঞ্চল-১৬, ঢাকার এই নিয়োগে মোট কতটি পদ রয়েছে?

৬টি ক্যাটাগরিতে মোট ৩৯টি পদে নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে সবচেয়ে বেশি ১০টি পদ।

আবেদন কবে থেকে কবে পর্যন্ত করা যাবে?

আবেদন শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ১০ অক্টোবর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।

এই নিয়োগে কারা আবেদন করতে পারবেন?

শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারাই আবেদনের যোগ্য এবং বয়স ০১.০৯.২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

 

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।