Live MCQ™ স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) পূর্ণাঙ্গ প্রস্তুতি প্যাকেজ

প্রিয় চিকিৎসকবৃন্দ, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকার ৫০০০ চিকিৎসক নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। তাই আসন্ন ৫১তম বিসিএস স্পেশাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্পেশাল বিসিএসে লিখিত পরীক্ষা নেই, শুধু প্রিলিমিনারিতে পাস করলেই সরাসরি ভাইভা। আর প্রিলির নম্বর ভাইভার সঙ্গে যোগ করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়। তাই প্রিলিমিনারিতে যত ভালো করবেন, চাকরি পাওয়ার সম্ভাবনা তত বাড়বে।
সার্কুলার প্রকাশের পর প্রস্তুতির জন্য সময় খুবই কম থাকে। তাই এখনই শুরু করাই বুদ্ধিমানের কাজ। সে লক্ষ্যেই দেশের বৃহত্তম চাকরির প্রস্তুতি প্ল্যাটফর্ম Live MCQ™ নিয়ে এসেছে-
স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) পূর্ণাঙ্গ প্রস্তুতি প্যাকেজ।
জেনারেল ও মেডিকেল উভয় পার্টের লাইভ পরীক্ষা, ক্লাস এবং প্রয়োজনীয় সকল স্ট্যাডি ম্যাটেরিয়ালসের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে গোছানো এবং স্মার্ট। মেডিকেল অংশের ক্লাস ও পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করবেন ৪৮তম, ৪২তম এবং ৩৯তম স্পেশাল বিসিএস [স্বাস্থ্য]-এর ক্যাডারগণ। লাইভ পরীক্ষার পাশাপাশি আর্কাইভ থেকেও পরীক্ষা দেওয়া যাবে, এবং এই প্যাকেজের সাথে ষাণ্মাসিক প্যাকেজটি পাবেন একদম ফ্রি।
এক নজরে স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) প্যাকেজ
| বিষয় | বিবরণ |
| লাইভ পরীক্ষা শুরু | ২২ জুন, ২০২৬ |
| মোট লাইভ পরীক্ষা | ৭৯টি |
| মোট ভিডিয়ো ক্লাস | ৬২টি+ |
| প্রশ্নব্যাংক | ১৭,৫০০+ প্রশ্ন |
| সেন্ট্রাল আর্কাইভ | ৭.১৫ লাখ+ প্রশ্ন |
| ডিসকাউন্ট মূল্য | ২,৪৯৯ টাকা (৮ জুলাই পর্যন্ত) |
| রেগুলার মূল্য | ২,৯৯৯ টাকা |
| প্যাকেজের মেয়াদ | পরবর্তী স্পেশাল বিসিএস প্রিলি অথবা ৩০ জুন ২০২৭ পর্যন্ত |
| রিফান্ড পলিসি | ২০২৭ সালের জুন মাসের মধ্যে স্পেশাল বিসিএস [স্বাস্থ্য] সম্পর্কে কোন ঘোষণা না আসলে এই প্যাকেজ মূল্য থেকে ১৪৯৯/- টাকা রেখে ১০০০ টাকা রিফান্ড করা হবে। তাই নিশ্চিন্তে প্যাকেজ কিনে প্রস্তুতি শুরু করুন। |
Live MCQ™ স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) পূর্ণাঙ্গ প্রস্তুতি প্যাকেজ রুটিন PDF
Live MCQ™ অ্যাপের পিডিএফ সেকশন থেকে খুব সহজেই স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) প্রস্তুতি রুটিনের পিডিএফটি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। তবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই রুটিনের PDF দেখতে ও ডাউনলোড করতে নিচের Download PDF বাটনে ক্লিক করুন।
স্পেশাল বিসিএস প্যাকেজে যা যা থাকছে
৫১তম স্পেশাল বিসিএসের (স্বাস্থ্য) পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে লাইভ ক্লাস, লাইভ এক্সামসহ সকল প্রয়োজনীয় স্ট্যাডি মেটারিয়াল পাবেন।

১।মোট লাইভ পরীক্ষা- ৭৯টি
প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে যাচাই করার সুযোগ দেবে এই ৭৯টি লাইভ পরীক্ষা।
জেনারেল পার্টের পরীক্ষা: ৩৬টি
বাংলাদেশ বিষয়াবলি, বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার সম্পূর্ণ সিলেবাস কভার করবে।
মেডিক্যাল পার্টের পরীক্ষা: ৩৩টি
Medicine, Surgery, Obstetrics & Gynaecology, Physiology, Anatomy, Forensic Medicine, Biochemistry, Pharmacology, Pathology, Microbiology ও Community Medicine-সহ সম্পূর্ণ মেডিকেলের সিলেবাসের উপরে পরীক্ষা হবে।
ফুল মডেল টেস্ট: ১০টি
সেপ্টেম্বর মাসজুড়ে চলবে। মূল পরীক্ষার মতো অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করবে।
২। ভিডিয়ো ক্লাস: ৬২টি+
আসন্ন স্পেশাল বিসিএসকে কেন্দ্র করে সম্পূর্ণ নতুন ক্লাসের আয়োজন করা হয়েছে। প্রতিটি পরীক্ষার আগে সংশ্লিষ্ট টপিকের উপর ভিডিয়ো ক্লাস থাকবে, যেন প্রস্তুতি আরও গোছানো হয়।
- জেনারেল পার্টের ভিডিয়ো ক্লাস: ৪০টি+
- মেডিক্যাল পার্টের ভিডিয়ো ক্লাস: ২২টি+
এছাড়া আর্কাইভে পাবেন আগের ব্যাচের ৯৮টি ভিডিয়ো ক্লাস। যার মধ্যে ৪৮তম, ৪২তম ও ৩৯তম স্পেশাল বিসিএসের সিলেবাস অনুযায়ী মেডিক্যাল পার্টের ৭৮টি ও জেনারেল পার্টের ২০টি ক্লাস থাকবে।
৩। প্রশ্নব্যাংক ও আর্কাইভ
স্পেশাল বিসিএস আর্কাইভ: ১৭,৫০০+ প্রশ্ন (রেফারেন্সসহ ব্যাখ্যা)। যার মধ্যে মেডিক্যাল পার্টে ১১,৫০০+ ও জেনারেল পার্টে ৬,৫০০+ প্রশ্ন। এগুলো ৪৮তম, ৪২তম ও ৩৯তম স্পেশাল বিসিএসের প্রস্তুতি থেকে সংগৃহীত।
Live MCQ™ সেন্ট্রাল আর্কাইভ: ৭.১৫ লাখ+ প্রশ্ন ও ব্যাখ্যা। জেনারেল পার্টের যেকোনো টপিক অনুশীলনের জন্য এটি গুরুত্বপূর্ণ সম্পদ।
৪। প্রিমিয়াম স্টাডি ফিচারস
Live MCQ Compass স্মার্ট প্রস্তুতির গাইড
মেডিক্যাল অংশসহ টপিকগুরু টপিকভিত্তিক অনুশীলন
কুইজ মাস্টার দ্রুত রিভিশনের সুযোগ
ডায়নামিক ইনফো প্যানেল আপডেটেড তথ্য সংগ্রহ
৫। বোনাস: ৯৯৯ টাকার ফ্রি ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজ
স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) প্যাকেজের সাথে Live MCQ™-এর ৯৯৯ টাকা মূল্যের ষাণ্মাসিক প্রিমিয়াম প্যাকেজ সম্পূর্ণ ফ্রি পাবেন। এটি জেনারেল পার্টের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
এই স্পেশাল বিসিএস প্যাকেজটি কেন গুরুত্বপূর্ণ
অভিজ্ঞ ক্যাডারদের তৈরি প্রশ্ন
মেডিকেল পার্টের ক্লাস ও পরীক্ষার প্রশ্ন করবেন ৪৮তম, ৪২তম ও ৩৯তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য)-এর সফল ক্যাডাররা। যারা এই পরীক্ষা দিয়ে পাস করেছেন, তারাই জানেন কোথায় বেশি ফোকাস করতে হবে। তাদের অভিজ্ঞতা সরাসরি আপনার প্রস্তুতিতে কাজে লাগবে।
একটি প্যাকেজে সম্পূর্ণ প্রস্তুতি
আলাদা আলাদা রিসোর্স খোঁজার ঝামেলা নেই। লাইভ পরীক্ষা, ভিডিয়ো ক্লাস, প্রশ্নব্যাংক, মডেল টেস্ট- সবকিছু একটি প্যাকেজেই পাচ্ছেন। রয়েছে ঘরে বসেই হাজারো প্রতিযোগীর সাথে রিয়েল-টাইম পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ, যা আপনার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলবে।
রিফান্ড সুবিধা
যদি ২০২৭ সালের জুন মাসের মধ্যে স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সম্পর্কে কোনো ঘোষণা না আসে, তাহলে প্যাকেজ মূল্য ১,৪৯৯ টাকা রেখে ১,০০০ টাকা রিফান্ড করা হবে। তাই নিশ্চিন্তে প্রস্তুতি শুরু করা যাচ্ছে।
সময় ব্যবস্থাপনা দক্ষতা ও নিজের অবস্থান যাচাই
প্রিলিমিনারিতে সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। এই প্যাকেজের লাইভ পরীক্ষাগুলো ঠিক সেই অভিজ্ঞতাই দেবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন সমাধান করার অভ্যাস তৈরি হবে। মূল পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সাথে কাজে আসবে।
পাশাপাশি, হাজারো প্রতিযোগীর সঙ্গে একই সময়ে পরীক্ষায় অংশ নিলে নিজের অবস্থান যাচাই করতে পারবেন। কোন বিষয়গুলোতে আরও মনোযোগ দেওয়া দরকার, কোথায় দুর্বলতা রয়েছে তা র্যাংকিং ও ফলাফলের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। এগুলো আপনাকে মূল পরীক্ষার জন্য মানসিকভাবেও প্রস্তুত করে তুলবে।
সময়মতো শুরু করে প্রস্তুতিতে এগিয়ে থাকা
স্পেশাল বিসিএসে সার্কুলার প্রকাশের পরে প্রস্তুতির জন্য সময় কম থাকে। যারা এখনই শুরু করবেন, তারা অন্যদের তুলনায় বহু এগিয়ে থাকবেন। রুটিনটি ইতোমধ্যে সাজানো হয়েছে এবং পরীক্ষার তারিখ ঘোষণার পর প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হবে।
শেষকথা
স্পেশাল বিসিএসে (স্বাস্থ্য) যেহতু লিখিত পরীক্ষা নেই, তাই প্রিলিমিনারিতে ভালো করলেই ক্যাডার হবার সুযোগটা বেড়ে যায়। তাই স্বাস্থ্য ক্যাডার হবার লক্ষ্যে এগিয়ে থাকতে Live MCQ™ স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) প্রস্তুতি প্যাকেজে এনরোল করুন। প্যাকেজ সম্পর্কে জানতে এবং এনরোল করতে Enroll Now বাটনে ক্লিক করুন।
৮ জুলাই ২০২৬-এর মধ্যে এনরোল করলে ৫০০ টাকা ছাড়ে মাত্র ২,৪৯৯ টাকায় পাচ্ছেন সম্পূর্ণ প্যাকেজ।
এক প্যাকেজেই সম্পন্ন হবে স্পেশাল বিসিএসের (স্বাস্থ্য) মেডিকেল ও জেনারেল অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি। প্রস্তুতি শুরু হোক আজ থেকেই।



