ব্লগNotice১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি

১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর ব্যবস্থাপনায় গৃহীত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) প্রদানের লক্ষ্যে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।

১৮তম শিক্ষক নিবন্ধনের e-Certificate ডাউনলোড লিংক:
http://ntrca19.teletalk.com.bd/ntrca/19/app#/certificate

পরীক্ষার্থীগণ তাদের স্ব স্ব নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই-প্রত্যয়নপত্র (e-Certificate) এনটিআরসিএ-এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন। ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। এছাড়াও যেসকল প্রার্থীর ই-প্রত্যয়নপত্রে (e-Certificate) নিজ নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাঁদেরকে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি-সহ নির্ধারিত আবেদন ফর্মে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) সংশোধনের জন্য এনটিআরসিএ কার্যালয়ে আবেদন করার নির্দেশনা দেয়া হয়েছে।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডুপ্লিকেট/সংশোধিত ই-প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি

১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি ১

১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র ডাউনলোড ও ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

  • Live MCQ™

    Live MCQ™

ঘরে বসে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, NTRCA, ৯ম-২০তম গ্রেড সহ সকল চাকরির লাইভ এক্সামের মাধ্যমে প্রস্তুতি নিতে -

১.৭ মিলিয়ন+ অ্যাপ ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আজই Live MCQ™ অ্যাপ ইনস্টল করুন!

Live MCQ™ অ্যাপটি Android, iPhone (iOS), PC/Laptop/Desktop (Windows) এবং Apple MacBook-এ পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের ভার্সন এখান থেকে ইনস্টল করুন।