তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PID Job Circular 2026

তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PID Job Circular 2026 প্রকাশিত হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুসারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য অধিদফতর মোট ৮টি ক্যাটাগরিতে মোট ১৩৩টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দিবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে আগামী ২১-০৪-২০২৬ ইং তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্য অধিদফতর পরিচিতি
তথ্য অধিদফতর (Press Information Department – PID) বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। তথ্য অধিদফতরের প্রধান কাজ হলো সরকারের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও নীতিমালা সম্পর্কে দেশ-বিদেশের গণমাধ্যম ও জনগণকে সঠিক তথ্য সরবরাহ করা।
এছাড়া সরকারি তথ্য প্রচার, সংবাদ সম্মেলন আয়োজন, সরকারি ফটোগ্রাফি ও ডকুমেন্টেশনসহ দেশি-বিদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান করাও এই অধিদফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে তথ্য অধিদফতর অগ্রণী ভূমিকা পালন করে।
তথ্য অধিদফতর নিয়োগ – PID Job Circular
তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PID Job Circular 2026 এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো। বিশেষ দ্রষ্টব্যঃ এই আর্টিকেলটি নিয়মিত আপডেট করা হয় এবং তথ্য অধিদফতরের নতুন বিজ্ঞপ্তিগুলো প্রতিনিয়ত যুক্ত করা হয়।
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | তথ্য অধিদফতর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা |
| আবেদন শুরুর তারিখ | ০১-০৪-২০২৬ ইং (সকাল ১০:০০ টা) |
| আবেদনের শেষ তারিখ | ২১-০৪-২০২৬ ইং (বিকেল ০৫:০০ টা) |
| চাকরির ধরন | সরকারি |
| পদ ক্যাটাগরি | ৭টি |
| মোট শূন্যপদ | ১১৯টি |
| বয়সসীমা | ১৮–৩২ বছর |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সর্বপ্রথম পেতে Live MCQ এর ব্লগ সেকশনে নিয়মিত চোখ রাখুন। আপনি যদি একই ধরনের সরকারি চাকরির আরও বিজ্ঞপ্তি খুঁজে থাকেন, তাহলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দেখেতে পারেন।
তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল পদ বিস্তারিত
১। পদের নামঃ ফটোগ্রাফার
পদ সংখ্যাঃ ০৭টি
বেতনঃ ১২,৫০০–৩০,২৩০ টাকা
গ্রেডঃ ১১তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিজিটাল ফটোগ্রাফিতে অন্যূন ০৬ (ছয়) মাসের কোর্সের সনদ। বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখার দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা থাকতে হবে।
২। পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৬টি
বেতনঃ ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেডঃ ১৪তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বাংলা ও ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ।
৩। পদের নামঃ ড্রাইভার
পদ সংখ্যাঃ ১১টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
৪। পদের নামঃ ক্যাটালগার
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৫। পদের নামঃ স্টোর অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যাঃ ০১টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটারে MS Word ও Excel সম্পর্কে অভিজ্ঞতা।
৬। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০৯টি
বেতনঃ ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেডঃ ১৬তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।
৭। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১৯টি
বেতনঃ ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেডঃ ২০তম
বয়সঃ ১৮–৩২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের শর্তাবলি
তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PID Job Circular 2026 এর অন্তর্ভুক্ত শূন্যপদসমূহে আবেদনের জন্য অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলি মানতে হবে।
১। আবেদনকারীর বয়সসীমা ০১-০৩-২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ২ ও ৬ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থী অর্থাৎ ২ বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত।
২। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং জমাদানের সময়সীমা ০১-০৪-২০২৬ ইং তারিখ সকাল ১০টা থেকে ২১-০৪-২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত।
৩। আবেদন ফি ফটোগ্রাফার পদের জন্য মোট ১৬৮ টাকা। গ্রেড ১৩তম থেকে ১৬তম পদের জন্য মোট ১১২ টাকা। গ্রেড ১৭তম থেকে ২০তম পদের জন্য মোট ৫৬ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের মোট ৫৬ টাকা।
৪। আবেদনপত্র Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PID Job Circular 2026 এর চলমান শূন্যপদসমূহে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নীচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।
উপসংহার
আশা করি, তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – PID Job Circular 2026 এর অন্তভুর্ক্ত সকল চলমান নিয়োগ বিজ্ঞপ্তি , শুণ্যপদ, আবেদন প্রক্রিয়া এবং আবেদন যোগ্যতা সম্পর্কে জানতে পেরছেন। যদি তথ্য অধিদফতর কোন প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজের অবস্থানকে যাচাই করা। নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে আপনার পাশে আছে Live MCQ অ্যাপ। এখানে প্রস্তুতি থেকে যাচাই সবকিছু হবে গোছানো এবং রুটিন মাফিক। তাই নিজের প্রস্তুতি নিশ্চিত করতে তথ্য অধিদফতর সহ সকল সরকারি চাকরির পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে আজই ডাউনলোড করুন অ্যাপটি।



