NTRCA সিলেবাস ২০২৬: ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস | NTRCA Full Syllabus
শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রথম প্রশ্নই থাকে, NTRCA Syllabus বা শিক্ষক নিবন্ধন সিলেবাস আসলে কী? NTRCA-এর পূর্ণরূপ Non-Government Teachers' Registration and Certification Authority, বাংলায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এই লেখায় NTRCA প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার সিলেবাস, নম্বর বিভাজন এবং সর্বশেষ আপডেট এক জায়গায় সাজিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষক নিয়োগের নতুন সিলেবাস মন্ত্রণালয় অনুমোদন করেছে বলে গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। তবে পরীক্ষা পদ্ধতি (MCQ ও ভাইভা, নাকি MCQ, লিখিত ও ভাইভা) এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নয়। তাই নিচে যা নিশ্চিত এবং যা অনিশ্চিত, তা আলাদা করে দেখানো হয়েছে।
১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন নোটিশের আপডেট পেতে আমাদের Job Circular সেকশন নিয়মিত দেখুন।
NTRCA পরীক্ষার ধাপ ও নম্বর বিভাজন
এখন পর্যন্ত প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলোতে (যেমন ১৮তম নিবন্ধন) শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিন ধাপে হয়েছে।
NTRCA Preliminary Syllabus: প্রিলিমিনারি সিলেবাস ও নম্বর বন্টন
বাংলা (২৫ নম্বর): কী কী পড়বেন
বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন আসে। ব্যাকরণে শুদ্ধ বানান, সন্ধি, সমাস, কারক-বিভক্তি, প্রত্যয়, বাগধারা, এক কথায় প্রকাশ ও বাক্য শুদ্ধিকরণ গুরুত্বপূর্ণ। সাহিত্যে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের কবি-সাহিত্যিক ও তাদের রচনা পড়তে হবে।
সংক্ষিপ্ত টিপস: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই দিয়ে শুরু করুন।
ইংরেজি (২৫ নম্বর): কী কী পড়বেন
Parts of Speech, Tense, Voice, Narration, Right Form of Verbs, Preposition, Article, Transformation of Sentences, Synonym-Antonym, Idioms and Phrases এবং Error Correction এই অংশ থেকে সাধারণত প্রশ্ন আসে।
সংক্ষিপ্ত টিপস: শব্দ মুখস্থের জন্য Live MCQ™ জব ভোকাবুলারি এবং অ্যাপের Vocabulary Booster Pro™ কাজে লাগাতে পারেন।Live Publications এর English Essence ও English Wizard বই এর থেকে প্রস্তুতি নিন।
গণিত (২৫ নম্বর): কী কী পড়বেন
শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত-সমানুপাত, সময় ও কাজ, গড়, ঐকিক নিয়ম, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, ল.সা.গু-গ.সা.গু, বীজগাণিতিক সূত্র ও জ্যামিতির মৌলিক ধারণা আয়ত্তে রাখুন।
সাধারণ জ্ঞান (২৫ নম্বর): কী কী পড়বেন
বাংলাদেশ বিষয়াবলি (ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, ভূগোল, অর্থনীতি), আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও ICT, এবং সাম্প্রতিক ঘটনা গুরুত্বপূর্ণ।সংবিধানের অংশটি দ্রুত গুছিয়ে নিতে Live MCQ সংবিধান দর্পণ সহায়ক হতে পারে।
প্রিলিমিনারির সব বিষয়ের প্রশ্ন অনুশীলনের জন্য Live MCQ এনটিআরসিএ প্রিলিমিনারি জব সল্যুশন (বিষয়ভিত্তিক) বইটি কাজে লাগবে। এতে বিগত প্রিলিমিনারির প্রশ্ন বিষয়ভিত্তিক সাজানো আছে এবং প্রতিটি টপিকে QR কোড স্ক্যান করে অ্যাপে ফ্রি অনুশীলন করা যায়।
শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাস
লিখিত পরীক্ষা ১০০ নম্বরের, সময় ৩ ঘণ্টা। NTRCA-এর অফিসিয়াল সিলেবাসে লিখিত পরীক্ষা পদ অনুযায়ী আলাদা, আর প্রতিটি পদের জন্য আলাদা বিষয় ও বিষয় কোড আছে। প্রার্থী যে পদের জন্য আবেদন করবেন, তার সিলেবাসই তাকে পড়তে হবে। নিচে দুটি অফিসিয়াল সিলেবাসের মূল কাঠামো দেওয়া হলো।
সহকারী শিক্ষক (স্কুল পর্যায়): বিষয়ভিত্তিক লিখিত সিলেবাস
সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষা বিষয়ভিত্তিক। সিলেবাসে নিচের বিষয়গুলো আছে।
- সহকারী শিক্ষক (বাংলা): বিষয় কোড ৩০১
- সহকারী শিক্ষক (ইংরেজি): বিষয় কোড ৩০২
- সমাজবিজ্ঞান (Sociology): বিষয় কোড ৩০৭
- গার্হস্থ্য অর্থনীতি (Home Economics): বিষয় কোড ৩১০
- ব্যবসায় শিক্ষা (Business Studies): বিষয় কোড ৩১১
- সহকারী শিক্ষক (কৃষি): বিষয় কোড ৩১২
- কম্পিউটার বিজ্ঞান (Computer Science): বিষয় কোড ৩১৩
- ইসলাম শিক্ষা (Islamic Studies): বিষয় কোড ৩১৪
- হিন্দুধর্ম (Hindu Religion): বিষয় কোড ৩১৫
- বৌদ্ধধর্ম (Buddhist Religion): বিষয় কোড ৩১৬
- খ্রিষ্টধর্ম (Christian Religion): বিষয় কোড ৩১৭
- শারীরিক শিক্ষা ও ক্রীড়া (Physical Education & Sports): বিষয় কোড ৩১৮
- পদার্থবিজ্ঞান (Physics): বিষয় কোড ৩১৯
- রসায়ন (Chemistry): বিষয় কোড ৩২০
- গণিত (Mathematics): বিষয় কোড ৩২১
- চারু ও কারুকলা: বিষয় কোড ৩২৪
- কম্পিউটার বিজ্ঞান (Computer Science): বিষয় কোড ৩২৫
- গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান: বিষয় কোড ৩২৬
- গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান: বিষয় কোড ৩২৭
- সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান): বিষয় কোড ৩২৯
- সহকারী মৌলভী (আরবি): বিষয় কোড ৩৩০
- সহকারী মৌলভী (ক্বারী): বিষয় কোড ৩৩১
- সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান): বিষয় কোড ৩৩২
- সহকারী শিক্ষক (জীববিজ্ঞান): বিষয় কোড ৩৩৩
সহকারী শিক্ষক (বাংলা): বিষয় কোড ৩০১, পূর্ণমান ১০০, সময় ৩ ঘণ্টা
বাংলা বিষয়ের লিখিত পরীক্ষা দুই বিভাগে ভাগ করা। ক বিভাগ সাহিত্য (৬০ নম্বর) এবং খ বিভাগ ভাষা শিক্ষা (৪০ নম্বর)।
ক বিভাগ (সাহিত্য), নির্বাচিত রচনা:
- প্রবন্ধ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "বাঙ্গালা ভাষা", রবীন্দ্রনাথ ঠাকুরের "সভ্যতার সংকট", প্রমথ চৌধুরীর "সাহিত্যে খেলা", বেগম রোকেয়ার "অর্ধাঙ্গী", কাজী আবদুল ওদুদের "বাংলার জাগরণ", কাজী নজরুল ইসলামের "রাজবন্দীর জবানবন্দী", মোতাহের হোসেন চৌধুরীর "সংস্কৃতি কথা", সৈয়দ মুজতবা আলীর "বই কেনা"।
- গল্প: "শাস্তি", "পুঁইমাচা", "হুজুর কেবলা", "প্রাগৈতিহাসিক", "নতুন জন্ম", "আত্মজা ও একটি করবী গাছ", "কালো মাফলার", "রেইনকোট"।
- কবিতা: মাইকেল মধুসূদন দত্তের "আত্মবিলাপ", রবীন্দ্রনাথ ঠাকুরের "ঐকতান", নজরুলের "বিদ্রোহী", জীবনানন্দ দাশের "বনলতা সেন", জসীম উদদীনের "কবর", শামসুর রাহমানের "বর্ণমালা, আমার দুখিনী বর্ণমালা", সৈয়দ শামসুল হকের "আমার পরিচয়", আল মাহমুদের "সোনালী কাবিন"।
- উপন্যাস: সৈয়দ ওয়ালীউল্লাহর "চাঁদের অমাবস্যা"।
- নাটক: মুনীর চৌধুরীর "রক্তাক্ত প্রান্তর"।
খ বিভাগ (ভাষা শিক্ষা): ভাষা রীতি (সাধু ও চলিত), ছন্দ, বাংলা বানানের নিয়ম এবং বাংলা উচ্চারণের নিয়ম। এছাড়া পত্র রচনা (আবেদনপত্র, দাপ্তরিক পত্র, ব্যবসায় সংক্রান্ত পত্র), প্রতিবেদন বা ভাষণ রচনা, অনুবাদ বা পারিভাষিক শব্দ এবং প্রবন্ধ রচনা। প্রবন্ধের ক্ষেত্রগুলো হলো কল্পনাশ্রয়ী, নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান, প্রযুক্তি ও জলবায়ু, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, শিল্প, অর্থনীতি ও উন্নয়ন এবং সাম্প্রতিক বিষয় (বাংলাদেশ ও আন্তর্জাতিক)।
প্রশ্নের ধারা ও মান বণ্টন:
সহকারী শিক্ষক (ইংরেজি): বিষয় কোড ৩০২, পূর্ণমান ১০০, সময় ৩ ঘণ্টা
ইংরেজির লিখিত পরীক্ষা পাঁচটি Part-এ ভাগ করা। সব Part-এর প্রশ্নের উত্তর দিতে হবে, কোনো বিকল্প প্রশ্ন নেই।
ইংরেজি গ্রামার ও লেখার অংশের প্রস্তুতির জন্য Live MCQ English Wizard Grammar বইটি সহায়ক হবে।
সমাজবিজ্ঞান (Sociology): বিষয় কোড ৩০৭, পূর্ণমান ১০০
Topics:
সমাজবিজ্ঞান ও সামাজিক চিন্তা, পরিবার ও সমাজ, বাংলাদেশের সমাজ ব্যবস্থা
গার্হস্থ্য অর্থনীতি (Home Economics): বিষয় কোড ৩১০, পূর্ণমান ১০০
Topics:
গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন, শিশু বিকাশ ও পারিবারিক সম্পর্ক, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, বস্ত্র পরিচ্ছদ ও ব্যবহারিক শিল্পকলা
ব্যবসায় শিক্ষা (Business Studies): বিষয় কোড ৩১১, পূর্ণমান ১০০
Topics:
হিসাববিজ্ঞান, ব্যবসায় পরিচিতি, অর্থায়ন ও বাজারজাতকরণ, ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল
সহকারী শিক্ষক (কৃষি): বিষয় কোড ৩১২, পূর্ণমান ১০০
নির্দেশনা: সহকারী শিক্ষক (কৃষি) পদের জন্য মোট ১০টি প্রশ্ন থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি পূর্ণাঙ্গ প্রশ্নের মান হবে দশ (১০)। প্রতিটি প্রশ্নের এক, দুই বা তিনটি উপ-অংশ থাকতে পারে। একই ইউনিটের বিভিন্ন অংশ সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন করা যেতে পারে। প্রশ্নপ্রণেতাগণ ব্লুম টেক্সোনমির জ্ঞানমূলক উদ্দেশ্যের সকল স্তর বিবেচনায় নিয়ে প্রশ্ন করবেন, অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন থাকবে। সে ক্ষেত্রে উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন ২০% থাকবে।
কম্পিউটার বিজ্ঞান (Computer Science): বিষয় কোড ৩১৩, পূর্ণমান-১০০
টপিকস:
1. কম্পিউটার বেসিক 2. সংখ্যা পদ্ধতি 3. উপাত্ত উপস্থাপন 3. লজিক সার্কিট/বর্তনী - লজিক গেটসঃ অরগেট, এন্ড গেট, নট গেট, নরগেট। 4. অপারেটিভ পদ্ধতি 5. এলগোরিদম এবং ফ্লো চার্ট 6. ইন্টারনেট
ইসলাম শিক্ষা (Islamic Studies): বিষয় কোড ৩১৪, পূর্ণমান-১০০
(নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষক (ইসলামী শিক্ষা) এবং মাদরাসার দাখিল স্তরে সহকারী মৌলভী পদে নিবন্ধন প্রার্থীদের জন্য প্রযোজ্য)
টপিকস:
ক. القران الكيم (আল-কুরআনুল কারিম) খ. الحديث (আল-হাদীস) গ. الفقه واصول الفقه (আল-ফিকহ ও উসূলুল ফিকহ) ঘ. الادب العربى (আরবী সাহিত্য) ঙ. الانشاء / الرسالة / العريضة / القواعد: اللغة العربية আরবী ভাষা (ব্যাকরণ/দরখাস্ত/ পত্র/রচনা)
শারীরিক শিক্ষা ও ক্রীড়া (Physical Education & Sports): বিষয় কোড ৩১৮, পূর্ণমান-১০০
টপিকস:
ক. প্রাত্যহিক সমাবেশ খ. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গ. এ্যাথলেটিক ট্র্যাক এন্ড ফিল্ড ঘ. শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিষয়ভিত্তিক প্রশ্ন ঙ. হাউজ সিস্টেম চ. খেলাধুলা পরিচালনা পদ্ধতি ছ. টিফিন প্রোগ্রাম জ. ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন খেলার আইন কানুন:. খেলাধুলা সম্পর্কে সাম্প্রতিক জ্ঞান (জাতীয় ও আন্তর্জাতিক) ঋ. খেলাধুলায় আঘাত ও প্রতিকার।
পদার্থবিজ্ঞান (Physics): বিষয় কোড ৩১৯, পূর্ণমান-১০০
টপিকস:
ক. বলবিদ্যা ও বস্তুর সাধারণ ধর্ম খ. তাপমাত্রা ও তাপমাত্রা এবং তাপগতিবিদ্যা গ. আলো ও আলোর ধর্ম ঘ. বিদ্যুৎ ঙ. আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স
রসায়ন (Chemistry): বিষয় কোড ৩২০, পূর্ণমান-১০০
টপিকস:
ক. ভৌত রসায়ন: পদার্থের অবস্থা, তরল অবস্থা, কলিগেটিভ ধর্ম, অম্ল ক্ষারক সাম্যাবস্থা
খ. জৈব রসায়ন: সাধারণ বিষয়াদি, অ্যালিফেটিক যৌগ, ৩. অ্যারোমেটিক যৌগ
গ. অজৈব রসায়ন: পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, পর্যায় সারণি, জটিল যৌগ ৫. তেজস্ক্রিয়তা
ঘ. শিল্প রসায়ন: শিল্প রসায়ন, পলিমার রসায়ন, ফার্মাসিউটিক্যাল রসায়ন
গণিত (Mathematics): বিষয় কোড ৩২১, পূর্ণমান-১০০
টপিকস:
ক. বীজগণিত: ১. বাস্তব সংখ্যা: স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অসমতা। ২. ধারার যোগফল: বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক ধারা ৩. রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স: রৈখিক সমীকরণ এবং সমীকরণের সমাধান, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের কার্যবিধি, নির্ণায়ক পদ্ধতি এবং এর ধর্মাবলি।
খ. জ্যামিতি: ১. দ্বিমাত্রিক জ্যামিতি: অক্ষের স্থানান্তর, জোড়া সরলরেখার সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ। ২. ত্রিমাত্রিক জ্যামিতি: ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব, দিক কোসাইন এবং দিক অনুপাত। ৩. ভেক্টর: ভেক্টরের সাধারণ ধারণা এবং এর ব্যবহার।
গ. ক্যালকুলাস: ১. ফাংশান এবং এর লেখচিত্র, সীমা ও অবিচ্ছন্নতা। ২. অন্তরীকরণ: স্পর্শক রেখা এবং এর পরিবর্তনের হার, অন্তরীকরণের ব্যাখ্যা, অন্তরীকরণের বিভিন্ন নিয়মসমূহ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ৩. সমাকলন: বিপরীত অন্তরক প্রক্রিয়া এবং অসীম সমাকলন, সমাকলনের বিভিন্ন পদ্ধতি, বিপরীত অন্তরক প্রক্রিয়ায় নির্দিষ্ট সমাকলন, সমাকলনের মৌলিক ধর্মাবলি, সমাকলনের ব্যবহার।
ঘ. সাধারণ অন্তরক সমীকরণ: ১. প্রথম ক্রম এবং প্রথম ঘাতবিশিষ্ট সমীকরণ: বিয়োজ্য সমীকরণ, একমাত্রিক সমীকরণ, প্রকৃত সমীকরণ, প্রথম ক্রম এবং বহু ঘাতবিশিষ্ট সমীকরণ। ২. ফলিত গণিতের বিভিন্ন পদ্ধতি। ৩. ফ্যুরিয়ার ফাংশানের ধারা: ফ্যুরিয়ার সাইন ও কোসাইন ধারা, ফ্যুরিয়ার ধারার বিভিন্ন কার্যাবলি। ৪. ল্যাপলাস রূপান্তরঃ ল্যাপলাস রূপান্তর এবং ল্যাপলাস রূপান্তরের মাধ্যমে এক ঘাতবিশিষ্ট অন্তরক সমীকরণ সমাধান।
কম্পিউটার বিজ্ঞান (Computer Science): বিষয় কোড ৩২৫, পূর্ণমান-১০০
টপিকস:
ক. কম্পিউটার বেসিক খ. সংখ্যা পদ্ধতি গ. উপাত্ত উপস্থাপন ঘ. লজিক সার্কিট/বর্তনী - লজিক গেটস ঙ. অপারেটিভ পদ্ধতি চ. এলগোরিদম এবং ফ্লো চার্ট ছ. ইন্টারনেট
সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান): বিষয় কোড ৩২৯, পূর্ণমান-১০০
নির্দেশনা: সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রতিটি ইউনিট (মোট দশটি ইউনিট) থেকে ১টি করে মোট ১০টি প্রশ্ন থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি পূর্ণাঙ্গ প্রশ্নের মান হবে দশ (১০)। প্রতিটি প্রশ্নের একটি, দুটি বা তিনটি অংশ থাকতে পারে এবং নম্বর বন্টন ১+৩+৬ বা, ২+৩+৫ ইত্যাদি হতে পারে। একই ইউনিটের বিভিন্ন অংশ সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন করা যেতে পারে। প্রশ্ন প্রণেতাগণকে ব্লুম টেক্সোনমির জ্ঞানমূলক উদ্দেশ্য ও সকল স্তর বিবেচনায় নিয়ে প্রশ্ন করতে হবে। অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন থাকতে হবে। সে ক্ষেত্রে উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন ২০% থাকতে হবে।
অন্যান্য বিষয়ের প্রশ্নের ধরন
সহকারী শিক্ষকের অন্য বিষয়গুলোতে সাধারণত ১০টি ইউনিট থেকে ১০টি প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নে ১০ নম্বর। প্রতিটি প্রশ্নে ২ থেকে ৩টি উপপ্রশ্ন থাকতে পারে। প্রশ্নের একটি অংশ বিশ্লেষণ ও সমস্যা সমাধানভিত্তিক হয়। বিষয় অনুযায়ী ইউনিটের তালিকা আলাদা, তাই নিজের বিষয়ের সিলেবাস ডাউনলোড করে নিন।
২. স্কুল পর্যায়-২: জুনিয়র শিক্ষক, মৌলভী, ক্বারী ও ট্রেড ইনস্ট্রাক্টর
স্কুল পর্যায়-২ সিলেবাস ইবতেদায়ী মাদ্রাসার জুনিয়র মৌলবি, জুনিয়র শিক্ষক, ক্বারী এবং মাধ্যমিক কারিগরি, দাখিল কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের ট্রেড ইন্সট্রাক্টর পদের জন্য। এই সিলেবাস ১৭তম নিবন্ধন পরীক্ষার সময়ের।
ভাষা (বিষয় কোড ২০১, পূর্ণমান ১০০, জুনিয়র শিক্ষক পদের জন্য): বাংলা ৫০ এবং ইংরেজি ৫০ নম্বর।
- বাংলা (৫০): উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনের গদ্য ও পদ্যাংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাকরণ (সমাস, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, সন্ধি, সমার্থক শব্দ, ধাতু, বিপরীত শব্দ, বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা), পত্র লিখন (আবেদনপত্র, দাপ্তরিক পত্র, সামাজিক সমস্যা বিষয়ে সংবাদপত্রে চিঠি), ভাব-সম্প্রসারণ ও সারাংশ লিখন।
- English (৫০): Grammar (Parts of speech, Articles, Tense, Kinds of verbs, Voice change), Translation from Bangla to English, Letter or Application writing or writing a report on a problem, Paragraph writing এবং Comprehension।
কুরআন, তাজভীদ ও ফিকহ (বিষয় কোড ২০২, ইবতেদায়ী মৌলভী পদ):
- ক বিভাগ (৪০ নম্বর): সূরা আল-বাকারাহ, আন-নিসা, আল-আনআম ও আত-তাওবাহ, প্রতিটি সূরা ১০ নম্বর।
- খ বিভাগ (২০ নম্বর): ইলমুত তাজবিদ, যেমন মাখরাজ, মাদ্দের বিধান, নুন সাকিন ও তানবীনের বিধান, মিম সাকিনের বিধান।
- গ বিভাগ (২০ নম্বর): আরবি সাহিত্য ও ব্যাকরণ।
- ঘ বিভাগ (২০ নম্বর): ফিকহ, যেমন কিতাবুস সালাত, কিতাবুস সাওম, কিতাবুল হাজ্জ ও কিতাবুল উদহিয়্যাহ।
ট্রেড ইন্সট্রাক্টর পদ: এই সিলেবাসে বিষয়ের তালিকা অনেক বড়। এর মধ্যে আছে এগ্রোবেজড ফুড, ফিস কালচার ও ব্রিডিং, পোল্ট্রি রিয়ারিং ও ফার্মিং, ফ্রুট ও ভেজিটেবল কাল্টিভেশন, ফুড প্রসেসিং, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স, অটোমোটিভ, ফার্ম মেশিনারি, রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং, সিভিল কনস্ট্রাকশন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, জেনারেল মেকানিক্স, ওয়েল্ডিং ও ফেব্রিকেশন, ড্রেস মেকিং, সিভিল, মেকানিক্যাল ও আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড, লাইভস্টক রিয়ারিং, পেশেন্ট কেয়ার টেকনিক এবং প্লাম্বিং ও পাইপ ফিটিং। বেশিরভাগ বিষয়ে ক বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন (১২টির ৮টির উত্তর, ৮ × ৫ = ৪০) এবং খ বিভাগে রচনামূলক প্রশ্ন (৮টির ৬টির উত্তর, ৬ × ১০ = ৬০) থাকে। কিছু বিষয়ে ১০টি ইউনিট থেকে ১০টি করে প্রশ্ন আসে।
NTRCA স্কুল পর্যায় সিলেবাস ও কলেজ পর্যায় সিলেবাস
স্তর অনুযায়ী প্রস্তুতির মূল পার্থক্য নিচে দেওয়া হলো।
- স্কুল ও মাদ্রাসা (স্কুল লেভেল): সহকারী শিক্ষক পদ, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়। প্রিলিমিনারির বিষয়গুলোর সাথে নিজের বিষয়ের মাধ্যমিক স্তরের জ্ঞান দরকার। লিখিত সিলেবাস উপরের সহকারী শিক্ষক অংশে দেখুন।
- স্কুল পর্যায়-২: জুনিয়র শিক্ষক, মৌলভী, ক্বারী ও ট্রেড ইন্সট্রাক্টর পদ। লিখিত সিলেবাস উপরের স্কুল পর্যায়-২ অংশে দেখুন।
- কলেজ লেভেল: প্রভাষক, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়। প্রিলিমিনারির বিষয়গুলোর সাথে নিজের বিষয়ের উচ্চস্তরের জ্ঞান দরকার। কলেজ স্তরের লিখিত সিলেবাস বিজ্ঞপ্তির সাথে প্রকাশিত হয়।
NTRCA Subject List বা বিষয় তালিকা প্রতিটি বিজ্ঞপ্তির সাথে প্রকাশিত হয়। আবেদনের আগে আপনার একাডেমিক যোগ্যতা অনুযায়ী বিষয় নির্বাচন নিশ্চিত করুন।
ভাইভা সিলেবাস ও প্রস্তুতি
ভাইভা পরীক্ষা ২০ নম্বরের। ভাইভায় একাডেমিক জ্ঞান, বিষয়ভিত্তিক ধারণা, শিক্ষকতা পেশা সম্পর্কে ধারণা ও ব্যক্তিত্ব যাচাই করা হয়। নিবন্ধন ভাইভার নম্বর বাড়ানোর আলোচনা চলছে, তবে তা অনিশ্চিত। ভাইভার ধরন, সম্ভাব্য প্রশ্ন ও পোশাকবিধি জানতে পড়ুন আমাদের ভাইভা প্রস্তুতি গাইড।
পুরো প্রস্তুতির কৌশল ও রুটিন একসাথে দেখতে চাইলে পড়ুন আমাদের NTRCA পরীক্ষার প্রস্তুতি গাইড।
১৯তম NTRCA প্রস্তুতি: সিলেবাস অনুযায়ী পড়ার কৌশল
- প্রথমে প্রতিটি বিষয়ের দুর্বল অংশ চিহ্নিত করুন। কোনো বিষয়ই বাদ দেওয়া যাবে না।
- ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যায়। তাই অনুমানে উত্তর দেওয়া এড়িয়ে চলুন।
- বিগত সালের প্রশ্ন সমাধান করে প্রশ্নের ধরন বুঝুন।
- প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে মডেল টেস্ট দিন।
প্রিলিমিনারি প্রস্তুতির জন্য Live MCQ™ প্যাকেজ থেকে মডেল টেস্ট ও প্রশ্ন সমাধান পেতে পারেন।
FAQ
NTRCA প্রিলিমিনারি পরীক্ষা কত নম্বরের?
বিগত বিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি ১০০ নম্বরের MCQ ছিল। নতুন চক্রে নম্বর বদলাতে পারে, তাই বিজ্ঞপ্তি দেখে নিশ্চিত হোন।
NTRCA পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি?
হ্যাঁ, বিগত বিজ্ঞপ্তিতে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়েছে।
NTRCA প্রিলিমিনারির পাস নম্বর কত?
বিগত বিজ্ঞপ্তি অনুযায়ী পাস নম্বর ৪০%।
এবার কি লিখিত পরীক্ষা থাকবে?
এটি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত নয়। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর সঠিক তথ্য জানা যাবে।
১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে?
এখনো কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। আপডেটের জন্য নিয়মিত অফিসিয়াল সাইট ও আমাদের ব্লগ দেখুন।
ভাইভায় কত নম্বর?
বিগত বিজ্ঞপ্তিতে ২০ নম্বর ছিল। নম্বর বাড়ানোর কথা আলোচনায় আছে, তবে তা নিশ্চিত নয়।
মন্তব্য
মন্তব্য লোড হচ্ছে…
মন্তব্য করতে লগইন করুন
এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।