মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬|শুধুমাত্র এসএসসি পাশেই আবেদনের সুযোগ
প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৩টি ক্যাটাগরিতে ১৬ জন নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি উল্লেখযোগ্য।
সব সরকারি চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের Job Circular সেকশন ফলো করুন।
বিজ্ঞপ্তির সারসংক্ষেপ
মনে রাখবেন, অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
শূন্য পদের বিস্তারিত তালিকা
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: শিক্ষাগত যোগ্যতা
- কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
- কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি
- কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত
- কম্পিউটারে Word Processing-সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা
সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে স্নাতক ডিগ্রি, সাঁটলিপিতে ইংরেজি ৭০ ও বাংলা ৪৫ শব্দ গতি এবং মুদ্রাক্ষরে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ গতির পাশাপাশি কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক পদে শুধু এসএসসি বা সমমান পাস হলেই আবেদন করা যাবে।
আরও দেখুন
৯ম-২০তম গ্রেডের প্রস্তুতি গাইডলাইন
আবেদন প্রক্রিয়া ও ফি
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। ফরম পূরণ করে ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি ও ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করার পর একটি User ID ও Applicant’s Copy পাওয়া যাবে। এরপর টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
সীট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ফি ১১২ টাকা, অফিস সহায়ক পদের ফি ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব পদেই ফি ৫৬ টাকা। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ আছে, যেহেতু সব পদের পরীক্ষা একই দিন ও একই সময়ে হওয়ার সম্ভাবনা আছে, তাই একাধিক পদে আবেদন না করাই ভালো।
মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র
- একই কর্তৃপক্ষ অথবা ৯ম গ্রেড ও তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র
- জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের সত্যায়িত অনুলিপি
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)
- কোটা দাবি করলে সংশ্লিষ্ট প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি
লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
প্রস্তুতি নেবেন কীভাবে?
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি গ্রেড-১৬ এর আওতাভুক্ত, তাই গ্রেড ১৪ থেকে ২০ চাকরির প্রস্তুতি রুটিন মেনে এগোলে প্রস্তুতিটা গোছানো থাকে। এটি একটি নন-ক্যাডার নিয়োগ বলে নন-ক্যাডার পরীক্ষা প্রস্তুতি গাইডলাইন ফলো করতে পারেন। লিখিত পরীক্ষা শেষে ভাইভার জন্য সাহায্য নিতে পারেন আমাদের ভাইভা প্রস্তুতি গাইড থেকে।
(FAQ)
এই বিজ্ঞপ্তিতে মোট কতটি পদ রয়েছে?
৩টি ক্যাটাগরিতে মোট ১৬টি পদে নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে অফিস সহায়ক পদেই সবচেয়ে বেশি ৮টি পদ।
আবেদন কবে থেকে কবে পর্যন্ত করা যাবে?
আবেদন শুরু হবে ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে এবং চলবে ১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য কী যোগ্যতা লাগবে?
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস এবং প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের টাইপিং গতিসহ কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
মন্তব্য
মন্তব্য লোড হচ্ছে…
মন্তব্য করতে লগইন করুন
এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।