সকল ব্লগ
News & Notice

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৬ | ৪০,৩২৮ প্রার্থীর পরীক্ষা, কেন্দ্র ও রোল নম্বর প্রকাশ

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষা ২৮ আগস্ট। ৪০,৩২৮ প্রার্থীর MCQ পরীক্ষা হবে দুই শিফটে। দেখে নিন পরীক্ষার সময়, কেন্দ্র, রোল নম্বর ও গুরুত্বপূর্ণ নির্দেশনা।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৬ | ৪০,৩২৮ প্রার্থীর পরীক্ষা, কেন্দ্র ও রোল নম্বর প্রকাশ

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, মন্ত্রিপরিষদ বিভাগ ও এর আওতাধীন তোশাখানা ইউনিট এবং তোশাখানা জাদুঘরের ১৩ থেকে ২০তম গ্রেডের ১৮টি ক্যাটাগরিতে মোট ৭৫টি শূন্য পদে নিয়োগের জন্য নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ আগস্ট ২০২৬ তারিখে মোট ৪০,৩২৮ জন আবেদনকারীর বাছাইয়ের লক্ষ্যে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডের ৪টি ক্যাটাগরির ২১,৩১২ জন প্রার্থীর পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের ১৯,০১৬ জন প্রার্থীর পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, কেন্দ্র, রোল নম্বর এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখে নিন।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষা ২০২৬ একনজরে

বিষয়

বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম

মন্ত্রিপরিষদ বিভাগ

বিজ্ঞপ্তির তারিখ

১৯ আগস্ট ২০২৬

মোট ক্যাটাগরি

১৮টি

মোট শূন্যপদ

৭৫টি

MCQ পরীক্ষার তারিখ

২৮ আগস্ট ২০২৬

মোট পরীক্ষার্থী

৪০,৩২৮ জন

১৩ থেকে ১৬তম গ্রেডের পরীক্ষার্থী

২১,৩১২ জন

২০তম গ্রেডের পরীক্ষার্থী

১৯,০১৬ জন

২৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষার সময়সূচি

২৮ আগস্ট ২০২৬ তারিখে দুই ধাপে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও পদের তথ্য নিচে দেওয়া হলো।

পরীক্ষার সময়

পদ

গ্রেড

মোট পরীক্ষার্থী

সকাল ১০টা থেকে ১১টা

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্যালারি অ্যাটেনডেন্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

১৩ ও ১৬

২১,৩১২

বিকেল ৩টা থেকে ৪টা

অফিস সহায়ক

২০

১৯,০১৬

সকাল ১০টার MCQ পরীক্ষার কেন্দ্র ও রোল নম্বর

ক্রম

কেন্দ্রের নাম

পদের নাম

রোল নম্বর

পরীক্ষার্থী

ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬

15000001 থেকে 15006840

৬,৮৪০

ঢাকা কলেজ, নিউ মার্কেট, ঢাকা

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬

15006841 থেকে 15012840

৬,০০০

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, আজিমপুর, ঢাকা

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬

15012841 থেকে 15015140

২,৩০০

গভঃ কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬

15015141 থেকে 15016181

১,০৪১

গ্যালারি অ্যাটেনডেন্ট, গ্রেড ১৬ এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩

গ্যালারি অ্যাটেনডেন্ট, গ্রেড ১৬; সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩

21000001 থেকে 21001045; 11000001 থেকে 11002185

৩,২৩০

বেগম রাহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ২৭/৪, তোশাখানা রোড, ঢাকা

কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩

12000001 থেকে 12001901

১,৯০১

বিকেল ৩টার MCQ পরীক্ষার কেন্দ্র ও রোল নম্বর

ক্রম

কেন্দ্রের নাম

পদের নাম

রোল নম্বর

পরীক্ষার্থী

ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা

অফিস সহায়ক, গ্রেড ২০

17000001 থেকে 17006800

৬,৮০০

ঢাকা কলেজ, নিউ মার্কেট এলাকা, ধানমন্ডি, ঢাকা

অফিস সহায়ক, গ্রেড ২০

17006801 থেকে 17012716

৫,৯১৬

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, আজিমপুর, ঢাকা

অফিস সহায়ক, গ্রেড ২০

17012717 থেকে 17015016

২,৩০০

গভঃ কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা

অফিস সহায়ক, গ্রেড ২০

17015017 থেকে 17019016

৪,০০০

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

টেলিটক বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যে পরীক্ষার্থীদের SMS দেওয়া শুরু করেছে। প্রবেশপত্র ডাউনলোড করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে লগইন করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড করতে Admit Card Download লিংকে প্রবেশ করুন।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • বাছাই, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র দেওয়া হবে না।
  • পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না।
  • পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। নিজের নির্ধারিত আসনেই বসতে হবে।
  • ক্যালকুলেটর, ডিজিটাল হাতঘড়ি, বই-পুস্তক, ব্যাগসহ নিষিদ্ধ কোনো সামগ্রী কেন্দ্রে আনা যাবে না।
  • পরীক্ষার সময় কোনো ধরনের অসদাচরণ বা অসদুপায় অবলম্বন করলে উত্তরপত্র বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • পরীক্ষায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেন্সিল ব্যবহার করা যাবে না।
  • পরীক্ষাসংক্রান্ত তথ্য ও ফলাফল মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
  • বাছাই, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো TA/DA দেওয়া হবে না।
  • কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণ বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষার আগে হাতে থাকা সময়টুকু কাজে লাগিয়ে নিয়মিত MCQ অনুশীলন করা জরুরি। বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, ICT এবং চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ টপিকগুলো ঝালিয়ে নিতে পারেন।

বিগত বছরের সরকারি চাকরির প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান অনুশীলনের জন্য Live MCQ Job Solution ব্যবহার করা যেতে পারে।

কোনো নির্দিষ্ট বিষয়ে বেশি অনুশীলনের প্রয়োজন হলে Topic Guru থেকে টপিকভিত্তিক MCQ অনুশীলন করতে পারেন। প্রস্তুতি কতটা হয়েছে তা যাচাই করতে Quiz Master দিয়ে নিজের মতো করে কুইজও দেওয়া যায়।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষা নিয়ে সাধারণ প্রশ্ন

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?

২৮ আগস্ট ২০২৬ তারিখে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ থেকে ১৬তম গ্রেডের ৪টি ক্যাটাগরির পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা এবং ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী অংশ নেবেন?

সর্বমোট ৪০,৩২৮ জন আবেদনকারীর বাছাইয়ের লক্ষ্যে এই MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র কোথা থেকে ডাউনলোড করব?

টেলিটক বাংলাদেশ লিমিটেডের https://cabinet.teletalk.com.bd/admitcard/ ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

পরীক্ষা শুরু হওয়ার কতক্ষণ আগে কেন্দ্রে যেতে হবে?

পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার কেন্দ্রে কী কী নেওয়া যাবে না?

ক্যালকুলেটর, ডিজিটাল হাতঘড়ি, বই-পুস্তক, ব্যাগসহ নিষিদ্ধ সামগ্রী নেওয়া যাবে না। পরীক্ষায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পরীক্ষার তথ্য ও ফলাফল কোথায় পাওয়া যাবে?

পরীক্ষাসংক্রান্ত তথ্য ও ফলাফল মন্ত্রিপরিষদ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://cabinet.gov.bd/ এ প্রকাশ করা হবে।

সব সরকারি চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের Job Circular সেকশন ফলো করুন।

 

 

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।