৫২তম ও ৫৩তম বিসিএসসহ সকল চাকরির প্রস্তুতি হোক সাশ্রয়ী মূল্যে ৳৩০০ পর্যন্ত ছাড় পেতে ক্লিক করুন
সকল ব্লগ
Job Circular

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | সহকারী পরিচালক (এডি) পদে ১৫০ জন নিয়োগ

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | সহকারী পরিচালক (এডি) পদে ১৫০ জন নিয়োগ

প্রিয় চাকরিপ্রত্যাশীগণ, বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাংক এবার সহকারী পরিচালক (Assistant Director) পদে মোট ১৫০ জন নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি নং ৯০/২০২৬, প্রকাশের তারিখ ২৬ নভেম্বর ২০২৬। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি।

 

যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলবে ৩০ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নিচে Bangladesh Bank AD Circular 2026 এর যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদনের নিয়ম ও প্রস্তুতির দিকনির্দেশনা সাজিয়ে দেওয়া হলো।

সকল চাকরির বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের Job Circular সেকশন ফলো করুন।

 

একনজরে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়

বিস্তারিত

প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংক (প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা)

বিজ্ঞপ্তি নং

৯০/২০২৬

পদের নাম

সহকারী পরিচালক

মোট পদসংখ্যা

১৫০টি (কম/বেশি হতে পারে)

গ্রেড

নবম গ্রেড

বয়সসীমা

২১ থেকে ৩২ বছর (০১-১১-২০২৬ তারিখে)

আবেদন শুরু

৩০ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ

২৭ ডিসেম্বর ২০২৬

ফি পরিশোধ ও ভেরিফিকেশনের শেষ সময়

৩০ ডিসেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট

আবেদন ফি

২০০ টাকা (অফেরতযোগ্য, Bangla QR এর মাধ্যমে)

আবেদনের মাধ্যম

অনলাইন

অফিসিয়াল ওয়েবসাইট

erecruitment.bb.org.bd

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদসংখ্যা ও বেতন স্কেল

ক্রম

পদের নাম

পদসংখ্যা

গ্রেড

বেতন স্কেল

১

সহকারী পরিচালক

১৫০

নবম

৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা (জাতীয় বেতন স্কেল, ২০২৬)

 

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংক এডি পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা

সহকারী পরিচালক (নবম গ্রেড)

  • স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসের পর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি, অথবা
  • স্নাতকসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তরের সম্মিলিত মেয়াদ ন্যূনতম ৪ বছর হতে হবে।
  • এসএসসি থেকে শুরু করে পরবর্তী পরীক্ষাগুলোর মধ্যে অন্তত ২টিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে।
  • শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
  • O Level ও A Level এর ক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে এবং বিদেশি ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি বা উপযুক্ত কর্তৃপক্ষ থেকে ইস্যু করা সমমান সনদ (Equivalence Certificate) অনুযায়ী ফলাফল দিতে হবে।

জিপিএ ও সিজিপিএ এর সমতুল্য বিভাগ

এসএসসি ও এইচএসসি (৫.০০ স্কেল):

জিপিএ (৫.০০ স্কেলে)

সমতুল্য বিভাগ

৩.০০ বা তদূর্ধ্ব

প্রথম বিভাগ

২.০০ থেকে ৩.০০ এর কম

দ্বিতীয় বিভাগ

১.০০ থেকে ২.০০ এর কম

তৃতীয় বিভাগ

 

বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ:

৪.০০ স্কেলে

৫.০০ স্কেলে

সমতুল্য শ্রেণি

৩.০০ বা তদূর্ধ্ব

৩.৭৫ বা তদূর্ধ্ব

প্রথম শ্রেণি

২.২৫ থেকে ৩.০০ এর কম

২.৮১৩ থেকে ৩.৭৫ এর কম

দ্বিতীয় শ্রেণি

১.৬৫ থেকে ২.২৫ এর কম

২.০৬৩ থেকে ২.৮১৩ এর কম

তৃতীয় শ্রেণি

যারা ফলাফলের অপেক্ষায়: ২৭ ডিসেম্বর ২০২৬ বা তার আগে যাদের স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি স্নাতকের ফল প্রকাশিত হয়েছে বা হবে, তারাও আবেদন করতে পারবেন। আবেদন ফরমে পরীক্ষা নিয়ন্ত্রকের প্রকাশিত ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৬: বয়সসীমা ও গুরুত্বপূর্ণ শর্তাবলি

  • ০১ নভেম্বর ২০২৬ তারিখে সকল প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছর হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।
  • চাকরিরত প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিয়ে আবেদন করবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অনাপত্তিপত্র (NOC) জমা দিতে হবে।
  • নিয়োগে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
  • আবেদনে তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে না, কোনো যোগাযোগ ছাড়াই প্রার্থিতা বাতিল হবে।

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা

  1. ৩০ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর ২০২৬ এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইট erecruitment.bb.org.bd এ গিয়ে Online Application Form পূরণ করুন।
  2. যাদের এই ওয়েবসাইটে আগে থেকে CV আছে, তারা সেই CV দিয়েই আবেদন করবেন। যাদের নেই, তারা নির্দেশনা অনুযায়ী নতুন CV তৈরি করবেন।
  3. নিজের, পিতা ও মাতার নাম এসএসসি সনদে যেভাবে লেখা আছে হুবহু সেভাবে লিখুন। নাম, শিক্ষাগত যোগ্যতা, ১১ ডিজিটের মোবাইল নম্বর বা ঠিকানায় অসঙ্গতি থাকলে আবেদনের সময়েই নিজে সংশোধন করে নিন।
  4. সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা ফরমাল রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
  5. আবেদন শেষে Bangla QR কোডসহ একটি Payment Page পাবেন। মোবাইলের যেকোনো Bangla QR সাপোর্টেড ব্যাংক বা MFS অ্যাপ দিয়ে স্ক্যান করে ২০০ টাকা ফি পরিশোধ করুন।
  6. পেমেন্টের পর মোবাইলে SMS আসবে। এরপর ওয়েবসাইটে Verify Payment লিংকে ক্লিক করে ভেরিফিকেশন সম্পন্ন করুন। ভেরিফিকেশন না করলে আবেদন বাতিল হবে এবং টাকা ফেরত পাওয়া যাবে না।
  7. ভেরিফিকেশনের পর Tracking ID সহ একটি Tracking Page দেখানো হবে। CV Identification Number, Tracking Number ও Password সংরক্ষণ করুন, প্রবেশপত্র ডাউনলোডে এগুলো লাগবে।

ফি পরিশোধ ও ভেরিফিকেশনের শেষ সময় ৩০ ডিসেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট। শেষ দিনের সার্ভার চাপ এড়াতে আগেভাগে আবেদন করুন।

এখনই আবেদন করুন

বাংলাদেশ ব্যাংক এডি প্রবেশপত্র ও নিয়োগ পরীক্ষার ধাপ

আবেদন যাচাই শেষে প্রবেশপত্র ডাউনলোডের জন্য আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড না করলে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। নিয়োগ হবে তিন ধাপে:

  • প্রিলিমিনারি পরীক্ষা (পাস নম্বর বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে)
  • লিখিত পরীক্ষা
  • মৌখিক পরীক্ষা

OMR ফরমে রোল নম্বর সঠিকভাবে না লিখলে, বৃত্ত ভরাটে ভুল করলে, স্বাক্ষর না দিলে বা কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে।

প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক পরীক্ষার সময়)

আবেদনের সময় কোনো কাগজ পাঠাতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় নিচের কাগজগুলো লাগবে:

  • আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে সকল শিক্ষাগত সনদ ও মার্কশিট
  • স্থায়ী ঠিকানার পক্ষে সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক স্বাক্ষরিত সনদ
  • বিবাহিত নারী প্রার্থী স্বামীর ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে দিলে সেই ঠিকানার সনদ
  • চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র
  • প্রয়োজনে সমমান সনদ (Equivalence Certificate)

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

আবেদনের শেষ দিন থেকে প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত সাধারণত বেশ কয়েক সপ্তাহ সময় থাকে। এই সময়টাই এডি পরীক্ষায় এগিয়ে থাকার আসল সুযোগ। বাংলাদেশ ব্যাংকের প্রশ্নে গণিত ও ইংরেজির ওপর জোর সবচেয়ে বেশি থাকে, তাই প্রতিদিন এই দুটি বিষয়ে নির্দিষ্ট সময় রাখুন। এরপর সাম্প্রতিক অর্থনীতি, ব্যাংকিং পরিভাষা ও বাংলাদেশ বিষয়াবলি নিয়মিত ঝালাই করুন।

নিয়মিত লাইভ পরীক্ষা ও মডেল টেস্টের জন্য দেখুন Live MCQ™ এর প্যাকেজসমূহ। বই থেকে পড়তে চাইলে Live Publications এর চাকরির প্রস্তুতির বইগুলোও সংগ্রহে রাখতে পারেন।

 

FAQ

১. বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে আবেদনের শেষ তারিখ কবে?

অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৭ ডিসেম্বর ২০২৬। তবে ফি পরিশোধ ও পেমেন্ট ভেরিফিকেশন করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

২. বাংলাদেশ ব্যাংক এডি পদে কতজন নিয়োগ দেওয়া হবে?

বিজ্ঞপ্তি নং ৯০/২০২৬ অনুযায়ী ১৫০ জন, তবে পদসংখ্যা কম বা বেশি হতে পারে।

৩. বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের বেতন কত?

নবম গ্রেডে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী মূল বেতন ৪৪,০০০ টাকা থেকে শুরু, সর্বোচ্চ ধাপ ১,০৫,৯০০ টাকা। সাথে নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।

৪. এইচএসসির পর ৩ বছরের ডিগ্রি পাস করে কি আবেদন করা যাবে?

শুধু ৩ বছরের স্নাতক দিয়ে নয়। স্নাতকের সাথে স্নাতকোত্তর থাকলে এবং দুটির সম্মিলিত মেয়াদ অন্তত ৪ বছর হলে আবেদন করা যাবে।

৫. বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৬ এ আবেদন ফি কত ও কীভাবে দিতে হবে?

আবেদন ফি ২০০ টাকা (অফেরতযোগ্য)। আবেদনের পর Payment Page এর Bangla QR কোড যেকোনো সাপোর্টেড ব্যাংক বা MFS অ্যাপ দিয়ে স্ক্যান করে ফি দিতে হবে।

পড়ার পর সরাসরি লাইভ পরীক্ষায় অংশ নিন। ৩০ হাজার+ শিক্ষার্থীর সাথে নিজেকে যাচাই করুন। Live MCQ™ অ্যাপ ডাউনলোড করুন অথবা দেখুন প্যাকেজসমূহ।

মন্তব্য

মন্তব্য লোড হচ্ছে…

মন্তব্য করতে লগইন করুন

এক ক্লিকে Google বা Facebook দিয়ে সাইন ইন করুন; মন্তব্য, পার্সোনাল রিপোর্ট ও সব ফিচার আনলক হবে।